🏆⚽
ক্রীড়াঙ্গনে আরেকটি গৌরবময় অধ্যায় রচনা করল চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাব। একুশে ক্লাব মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলায় শক্তিশালী তেঁতুলতলা স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করেছে দলটি। ৩০ মে ২০২৬ , শনিবার, বিকাল ৪:৩০ মিনিটে আলী দাখিল মাদ্রাসা মাঠ, ষোলঘর বিটি রোড, চাঁদপুর খেলাটি অনুষ্ঠিত হয় ।
রোমাঞ্চকর এ ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড. কাজী হান্নান । এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাবের সম্মানিত সভাপতি মো. মাহবুবুল ইসলাম, ক্লাবের সিনিয়র ও জুনিয়র সদস্যবৃন্দ এবং অসংখ্য ক্রীড়াপ্রেমী দর্শক।
শুরু থেকেই আক্রমণাত্মক ও শৃঙ্খলাবদ্ধ ফুটবল উপহার দেয় চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাব। দলের প্রতিটি খেলোয়াড়ের অসাধারণ নৈপুণ্য, পরিশ্রম ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় অর্জিত হয় এ স্মরণীয় বিজয়। মাঠজুড়ে দর্শকদের উচ্ছ্বাস ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস ম্যাচটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাব বিশ্বাস করে, খেলাধুলা শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজকে মাদক, অপরাধ ও বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখার অন্যতম কার্যকর উপায়। যুব সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে ক্লাবটি দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। খেলাধুলায় গড়ি সুস্থ সমাজ, মাদকমুক্ত হোক আগামী প্রজন্ম- হলো ক্লাবটির শ্লোগান ।
এ চ্যাম্পিয়নশিপ শুধু একটি ট্রফি জয়ের গল্প নয়; এটি আমাদের ঐক্য, পরিশ্রম, শৃঙ্খলা এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। ভবিষ্যতেও নিয়মিত খেলাধুলা, সামাজিক কর্মকাণ্ড এবং বিভিন্ন টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে চাঁদপুর আউটার বয়েজ ফুটবল ক্লাব তার অগ্রযাত্রা অব্যাহত রাখবে—এ প্রত্যাশা সকলের। চ্যাম্পিয়ন দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্লাব সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সমর্থকদের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান ক্লাব ম্যানেজার ।
আবদুল গনি
৬ জুন ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur