ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সভাপতি হাফেজ মাওলানা মুহাম্মদ মাকসুদুর রহমানের পিতা মুহাম্মদ ইউসুফ আলী মিয়াজি (৯০) গতকাল ৩ অক্টোবর রাত ১১.৩৮ মিনিটে রঘুনাথপুরস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন।ইন্তেকালের সময় তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ মেয়ে, ভাই বোন, বন্ধুমহলসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। তিনি বেশ কিছুদিন অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।
আজ বাদ জোহর দক্ষিণ রঘুনাথপুর ইয়াকুব বেপারি বাড়ি শাহি জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। জানাজাপূর্ব আলোচনায় অংশ নেন খেলাফত মজলিস চাঁদপুর জেলা সভাপতি মাওলানা তোফায়েল আহমেদ, এনসিপির আহ্বায়ক মাহবুব আলম, বিএনপির জেলা সাংগঠনিক সম্পাদক মোশাররফ হোসেন, ইসলামী আন্দোলনের পক্ষ থেকে বক্তব্য রাখেন জেলা সিনিয়র সহ-সভাপতি অধ্যাক্ষ মাওলানা গাজী মুহাম্মদ হানিফ।
নসিহত পেশ করেন জাফরাবাদ হাফেজিয়া মাদরাসার প্রিন্সিপাল মাওলানা খাজা আহমদুল্লাহ, দারুল উলুম রঘুনাথপুরের মুহতামিম মাওলানা আশরাফ আলী।
এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাবেক সভাপতি মাওলানা নুরুল আমিন, সহ-সভাপতি কেএম ইয়াসিন রাশেদসানী, সেক্রেটারি মাওলানা নুরুদ্দিন খান, জয়েন্ট সেক্রেটারি শাহজামাল গাজী সোহাগ, সাংগঠনিক হেলাল আহমাদ, এইচ এম নিজাম, সদস্য পীরজাদা মাওলানা আফসার উদ্দিন, ডাক্তার মাসুম,
শ্রমিক আন্দোলন জেলা সভাপতি মুহাম্মদ আবুল বাশার তালুকদার,সাধারণ সম্পাদক মুহিব্বুল্লাহ বেপারি, যুব আন্দোলন জেলা সভাপতি মাওলানা ইমরান হোসাইন, সাধারণ সম্পাদক হাফেজ নেয়ামতুল্লাহ, জয়েন্ট সেক্রেটারি শেখ মুহাম্মদ হাবিবুর রহমান, ছাত্র আন্দোলন জেলা সভাপতি ডিএম ফয়সাল, নাসির খান প্রমুখসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।
স্টাফ করেসপন্ডেট/
৪ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur