চাঁদপুরের মতলব উত্তর উপজেলার এখলাছপুর ইউনিয়নের মেঘনা নদীর পাড়ে লঞ্চঘাটের জেটি উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ফিতা কেটে জেটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁদপুর-২ (মতলব উত্তর ও মতলব দক্ষি) সংসদীয় আসনের এমপি অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল। এ সময় মতলব উত্তর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমিন আক্তার, ঢাকা শাহবাগ থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আকতার হোসেন, মতলব ...
Read More »মতলব দক্ষিণে জেলেদের মাঝে কর্মসংস্থানের উপকরণ বিতরণ
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৪টায় উপজেলা মৎস্য অফিস প্রাঙ্গণে বৃহত্তর কুমিল্লা জেলার মৎস্য উন্নয়ন প্রকল্পের অর্থায়নে নিবন্ধিত ও প্রশিক্ষণ প্রাপ্ত জেলেদের মধ্যে কর্মসংস্থানের উপকরণ বিতরণ করা হয়েছে। বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-২ আসনের সাংসদ এডভোকেট মো. নূরুল আমিন রুহুল। এসময় তিনি বলেন শেখ হাসিনা জনবান্ধব সরকার বলেই দারিদ্র ...
Read More »মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৫ বছর ধরে এক্স-রে মেশিন আছে সেবা নেই
মেশিন থাকলেও পাঁচ বছর ধরে এক্সরে পরীক্ষা হয় না চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগীদের। ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা। সরেজমিনে জানা যায়, ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রতিদিন ২০০-২৫০ রোগী স্বাস্থ্য সেবা নিতে আসেন। ২০১৪ সালের জুন থেকে এক্সরে মেশিনটি হাসপাতালে হস্তান্তর করা হয়। গত পাঁচ বছরে পাঁচবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানালেও এখন পর্যন্ত ...
Read More »মতলবে শিক্ষকদের পক্ষ থেকে সাংসদ ও উপজেলা চেয়ারম্যানকে সংবর্ধনা
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার শিক্ষক সমাজের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকেলে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলের আয়োাজন করা হয়। বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে নাউরী আহম্মদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা আয়োজন করা হয়। উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শহিদ উল্যাহ প্রধানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সরকার আবুল কালাম আজাদের সঞ্চালনায় সংবর্ধিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন চাঁদপুর-২নির্বাচনী আসনের সংসদ সদস্য ...
Read More »মতলবে অবাধে পুকুর ভরাট চলছেই
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মতলব পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কলাদী এলাকায় একটি পুকুর ভরাট করা হচ্ছে। পুকুরটির দৈর্ঘ্য প্রায় ২৫০ ফুট ও প্রস্থ ২০০ ফুট। এর মালিক মদন সাহা। বাড়ি করার জন্য এক মাস ধরে বালু ফেলে পুকুরটি ভরাট করছেন তিনি। এটি নতুন নয়, মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় বিধিবহির্ভূতভাবে পাঁচ শতাধিক পুকুর বালু ও মাটি দিয়ে ভরাট করে ...
Read More »মতলবে বিদ্যুৎস্পৃষ্টে প্রবাসীর মৃত্যু
চাঁদপুরের মতলব উত্তরে বিদ্যুৎস্পৃষ্টে ইব্রাহিম নামে এক মালেশিয়া প্রবাসীর মৃত্যু হয়েছে। শনিবার (১১ মে) সকালে মতলব উত্তর উপজেলার গজরা ইউনিয়নের সদরদিয়া ডুবগী এলাকায় এ ঘটনাটি ঘটে। উপজেলার গজরা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হানিফ দর্জি জানান, সদরদিয়া ডুবগী গ্রামের মৃত আঃ মালেকের ছেলে ইব্রাহিম (৪০) নিজের ঘরে বিদ্যুতের সুইচ লাগাতে গিয়ে বিদ্যুতায়িত হন। পাশে তার স্ত্রী সাদিয়া চিৎকার দিলে আশে পাশের লোকজন ...
Read More »মতলবে পুলিশের তৎপরতায় দু’উপজেলার অটো চালকদের দ্বন্দ্ব নিরসন
ধনাগোদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর ওপর দিয়ে মতলব দক্ষিণের অটোরিকশাচালক ও যাত্রীরা এখন থেকে মতলব উত্তর ও দাউদকান্দি উপজেলায় সরাসরি যেতে পারবেন এবং তারাও মতলব দক্ষিণে আসতে পারবেন। সেতু চালু হওয়ার পর থেকে দু’পাড়ের অটো চালকদের এ নিয়ে দ্বন্দ্ব চলে আসছিলো। একাধিক মানববন্ধন ও বিক্ষোভ শেষে এ দ্বন্দ্ব সমাধান হলো। মতলব দক্ষিণ থানার ওসি একেএমএস ইকবাল এতে সভাপতিত্বে বুধবার ...
Read More »একনজরে প্রতিষ্ঠানভিত্তিক মতলব দক্ষিণ উপজেলার এসএসসি ফলাফল
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এস.এস.সি পরীক্ষায় ২৮টি বিদ্যালয়ের মধ্যে ৩ হাজার ৬৩জন পরীক্ষার্থীদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬১২জন। জিপিএ-৫ পেয়েছে ৭৬জন। গড় পাশের হার ৮৫.২৭ শতাংশ। দাখিল পরীক্ষায় ১৬টি মাদ্রাসার মধ্যে ৬২৮জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৭৫জন। জিপিএ-৫ পেয়েছে ১১জন। গড় পাশের হার ৭৫.৬৩ শতাংশ। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের দেয়া তথ্যামতে জানা যায়, এস.এস.সি পরীক্ষায় ২৮টি বিদ্যালয়ের মধ্যে শতভাগ ...
Read More »মতলবে দু’টি মসজিদসহ অন্তত অর্ধশত বসতঘর লণ্ডভণ্ড
চাঁদপুর মতলব উত্তরের চরাঞ্চল বোরোচর,চর উমেদ,বাহের চর,চর ওয়েষ্টারে ঘূর্ণিঝড় ফণী’র আঘাতে দু’টি মসজিদসহ প্রায় ৪০ টি বসতঘর লন্ডভন্ড হয়ে গেছে। ক্ষতিগ্রস্থ পরিবারগুলো এখন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। শনিবার (৪ মে) ভোর পৌনে ৪টার দিকে ফণী’র ঝড়ো বাতাসে বোরোচর এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘরে থাকা আসবাবপত্রও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি। জানা যায়, এখলাছপুর ইউনিয়নের বোরোচর এলাকার ...
Read More »মতলবে ২৪ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ৫ জন
চাঁদপুর মতলব উত্তর উপজেলায় ৩১ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। ২৪ জন চিকিৎসকের মধ্যে আছেন মাত্র ৫ জন। চিকিৎসক, কর্মচারী, চিকিৎসা সরঞ্জাম সংকটে চিকিৎসা সেবা ব্যাহত হচ্ছে। এতে উপজেলার প্রায় ৫ লাখ লোকের আশানুরুপ চিকিৎসা সেবা হচ্ছে না। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ টি চিকিৎসক পদের মধ্যে ৬ টি পদই শুন্য। কর্মরত ৪ জন। তন্মধ্যে ছুটিতে ১ জন। উপ-স্বাস্থ্য কেন্দ্রের ৬ টি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur