চাঁদপুর মতলব উত্তর উপজেলার কালিপুর বাজার ও কালীর বাজারের ১১টি সোনার দোকানে ডাকাতির সঙ্গে জড়িত ডাকাত আনোয়ার হোসেনকে অস্ত্রসহ আটক করেছে সিআইডি। রাজধানীতে আন্তঃজেলা ডাকাত দলের সশস্ত্র সদস্য আনোয়ার হোসেনকে গ্রেফতার করেছে সিআইডি। শুক্রবার রাত দেড়টার দিকে রাজধানী থেকে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অর্গানাইজড ক্রাইম ইউনিটের একটি টিম তাকে গ্রেফতার করে। শনিবার সিআইডির বিশেষ অতিরিক্ত পুলিশ সুপার ফারুক হোসেন এ ...
Read More »মতলব দক্ষিণে সেনাবাহিনী নির্মিত আশ্রয়ন প্রকল্প হস্তান্তর
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার চর পাথালিয়া আশ্রয়ন প্রকল্প-২ এর নির্মাণ কাজ শেষে চাবি হস্তান্তর করা হয়েছে। ৩৮ বীর কুমিল্লা সেনানিবাসের মেজর সাদিকুর রহমান ২৩ ফেব্রুয়ারি রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা হকের নিকট ওই আশ্রয় প্রকল্পের চাবি হস্তান্তর করেন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৭-২০১৮ অর্থ বছরে ৩৮ বীর কুমিল্লা সেনানিবাসের সার্বিক সহযোগিতায় ৩ কোটি টাকা ব্যয়ে ...
Read More »আজ এমভি মহারাজ লঞ্চ দুর্ঘটনার ১৫ বছর
আজ ভয়াল সেই ১৯ ফেব্রুয়ারি। মতলবের এম ভি মহারাজ লঞ্চ দুর্ঘটনার ১৫ বছর। বিগত ২০০৫ সালের আজকের এই দিনের ভয়াবহ কালবৈশাখী ঝড়ে ঢাকা সদরঘাট থেকে ছেড়ে আসা মতলবগামী এম ভি মহারাজ লঞ্চটি প্রায় আড়াই শতাধিক যাত্রী নিয়ে নারায়নগঞ্জের পাগলা নামক স্থানে লঞ্চটি উল্টে তলিয়ে যায়। এতে লঞ্চে থাকা বিভিন্ন পেশার দু’শতাধিক নারী ও পুরুষ প্রাণ হারায়। লঞ্চটিতে মতলব দক্ষিণ ও ...
Read More »বিলুপ্তির পথে মতলবের ঐতিহ্যবাহী মৃৎশিল্প
বাজারে প্লাস্টিকের সামগ্রীর চাপে বিলুপ্তির পথে মতলবের প্রত্যন্ত অঞ্চলের মৃৎশিল্প। চাঁদপুর মতলব উপজেলার মৃৎশিল্পীদের ঘরে ঘরে হাহাকার নেমে এসেছে। মৃৎশিল্প ব্যবহার কমে যাওয়ায় বদলে যাচ্ছে দগরপুর কুমারপাড়ার দৃশ্যপট। মতলবের দগরপুর পালপাড়া কুমারবাড়ির বাসিন্দাদের পরিবারে নেমে এসেছে দুর্দিন। কুমার বাড়ির চাকা আজ ঘুরে না। মাটির পুতুল হাড়ি, পাতিল, সরা, বাসন, কলসি, বদনার কদর এখন আর নেই বললেই চলে। সঠিক সময়ে বর্ষা ...
Read More »মতলব উত্তরে তিন শিক্ষার্থীকে বহিষ্কার
চাঁদপুর মতলব উত্তরে উপজেলার ফরাজীকান্দি আল ওয়েশিয়া কামিল মাদ্রাসা পরীক্ষা কেন্দ্রে দাখিল পরীক্ষায় তিন শিক্ষার্থীকে বহিষ্কারকরা হয়। ১১ ফেব্রুয়ারি মঙ্গলবার গনিত বিষয়ে অসদুপায় অবলম্বনের দায়ে তিন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন, সাড়ে পাঁচআনী হোসাইনিয়া ফাজিল মাদ্রাসা সাধারণ বিভাগের ছাত্র মোঃ আরমান হোসেন, ছেংগারচর পৌরসভার আউলিয়াবাগ দাখিল মাদ্রাসার ছাত্র জাকারিয়া ও দশানী মাদ্রাসার ১ জন। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও ...
Read More »ইলিশের ছড়াছড়ি মতলবের বাজার
চাঁদপুরের মতলব উত্তর ও দক্ষিণ উপজেলায় গত কয়েক দিন ধরে মাছের বাজারগুলোতে ব্যাপক হারে আসছে ইলিশ। বেশির ভাগ ইলিশই বড় ও মাঝারি। দাম তুলনামূলক কম হওয়ায় শীত উপেক্ষা করেও ক্রেতারা বাজারে এসে চাহিদা অনুসারে ইলিশ কিনছেন। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত স্থানীয় মাছবাজারগুলো ক্রেতা-বিক্রেতার দরদাম-হইচইয়ে বাজার সরগরম। মৎস্য কর্মকর্তারা বলছেন, জাটকা ও মা ইলিশ রক্ষার কর্মসূচি সফল হওয়ায় অসময়েও মেঘনায় ...
Read More »সাবেক ইউপি সদস্য ৩ হাজার পিস ইয়াবাসহ আটক
চাঁদপুর মতলব উত্তর উপজেলায় পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ ফয়েজ মেম্বারকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ২টা ৩০ মিনিটের সময় উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের পুাটয়ারপাড় গ্রামের ফয়েজ মেম্বারের বাড়ি থেকে আটক করা হয়। উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের পটিয়ারপাড় আটক ইয়াবা পাচারকারির বাড়ি থেকে হাতে-নাতে ৩ হাজার পিস ইয়াবাসহ পাচারকারী ফয়েজ মেম্বারকে আটক করা হয়। আটক ইয়াবা ...
Read More »মতলবে দুধর্ষ ডাকাতির ঘটনায় সিআইডি ডিআইজির ঘটনাস্থল পরিদর্শন
গেলো ২২ জানুয়ারি মধ্যরাতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর বাজার ও কালির বাজারে সংঘবদ্ধ ডাকাতদল পুলিশের পোশাক পরে দুটি বাজারে দুর্ধর্ষ ডাকাতি বিপুল পরিমাণ স্বর্ণ, রূপা ও কয়েক লাখ টাকা লুট করে। ডাকাতদল ওই দিন রাতে উপজেলার কালিপুর ও কালিবাজার দুটি বাজারে ১১টি ব্যবসা প্রতিষ্ঠানে রাতে ডাকাতি করে। এসময় ডাকাতদল ১০টি স্বর্ণের দোকান ও একটি ফার্মেসী বিকাশের দোকান থেকে সাড়ে ...
Read More »মতলব উত্তরে পুলিশদের হাত পা বেঁধে দুর্ধর্ষ ডাকাতি : আতংকে মানুষ
একই দিনে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালিপুর ও কালিরবাজারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।বুধবার রাত ৩টার সময় ষাটনল ইউনিয়নের কালিপুর বাজারের ৪ টি স্বর্নের দোকানে এবং বাগাননবাড়ি ইউনিয়নের কালির বাজারে একই রাত ২ টার সময় ৩টি স্বর্ণের দোকানসহ ৫টি দোকানে বাজারের নাইটগার্ড ও টহলরত পুলিশদের হাত পা বেঁধে একটি দোকানের ভিতর আটকিয়ে সংঘবদ্ধ ডাকাত দল এই ডাকাতি চালায় বলে জানা যায়। ...
Read More »মতলবে শৈত্যপ্রবাহে জনজীবন দুর্ভোগ : আক্রান্ত হচ্ছে ঠন্ডাজনিত রোগে
সামান্য বিরতি দিয়ে চাঁদপুরের মতলব উত্তরের ওপর দিয়ে আবারও মৃদু শৈত্যপ্রবাহ শুরু হয়েছে। তাই কনকনে শীতের সঙ্গে উত্তরের ঠান্ডা বাতাসে বিপর্যস্ত জনজীবন। সকালে ঘন কুয়াশার চাদর ভেদ করে ভোরের সূর্যের দেখা মিলছে ঠিকই কিন্তু সেই সূর্যের সেই উত্তাপ রোববার মতলব উত্তর উপজেলার শীতার্ত মানুষের শরীরে উষ্ণতা ছড়াতে পারেনি। ঘন কুয়াশার সঙ্গে পাল্লা দিয়ে বইছে হিমালয় থেকে বয়ে আসা হিমেল হাওয়া। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur