একাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন বসছে বুধবার(২৩ এপ্রিল)। এদিন বিকেল ৫টায় অধিবেশন শুরু হবে। গত ৩ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। অধিবেশন শুরুর একঘণ্টা আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে। তবে এই অধিবেশন পাঁচ কার্যদিবস চলতে পারে। দেশের তরুণ সমাজের দীর্ঘদিনের দাবি হচ্ছে সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বাড়ানো। এ নিয়ে এই ...
Read More »শবে বরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত রাত
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, শবে বরাত মুসলমানদের জন্য এক মহিমান্বিত ও বরকতময় পবিত্র রজনী। মাহে রমজান ও সৌভাগ্যের আগমনী বারতা নিয়ে পবিত্র লায়লাতুল বরাত প্রতিবারের ন্যায় এবারও আমাদের মাঝে সমাগত। পবিত্র শবে বরাতে দেশের অব্যাহত অগ্রগতি, কল্যাণ এবং মুসলিম উম্মাহর বৃহত্তর ঐক্যের প্রার্থনা করেছেন রাষ্ট্রপতি। পবিত্র শবে বরাত উপলক্ষে শনিবার এক বাণীতে তিনি এ প্রার্থনা জানান। রোববার (২১ এপ্রিল) ...
Read More »রোহিঙ্গাদের নিজ বাসভূমিতে অবশ্যই ফিরতে হবে : প্রধানমন্ত্রী
রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে দৃঢ় অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘জোরপূর্বক স্থানচ্যুত মিয়ানমার নাগরিকদের অবশ্যই তাদের নিজ বাসভূমিতে ফিরে যেতে হবে।’ শুক্রবার (১৯ এপ্রিল) রাতে সংযুক্ত আরব আমিরাতের আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী রিম ইব্রাহিম আল হাশিমী গণভবনে প্রধানমন্ত্রী সাথে সৌজন্য সাক্ষাৎ করতে এলে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা নাগরিকদের অবশ্যই মিয়ানমারের রাখাইন প্রদেশে তাদের নিজ বাসভূমিতে ফিরে ...
Read More »দুর্ঘটনা-দুর্যোগ মোকাবেলায় ব্যক্তিগতভাবে সচেতন হতে হবে : প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ, অগ্নিকাণ্ডসহ বিভিন্ন দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবেলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোকে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ব্যক্তিগত পর্যায়েও সবাইকে নিরাপত্তা সচেতন হতে হবে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) প্রধানমন্ত্রী কার্যালয়ে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভায় সভাপতির বক্তব্যে একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনা বলেন, কিছুদিন আগে একটা বহুতল ভবনে আগুন লাগলো সেখানে যে বিষয়টা লক্ষ্যণীয় ছিল সেখানে যারা কর্মরত ছিল ...
Read More »সাংবাদিক জাফর ওয়াজেদকে পিআইবি মহাপরিচালক নিয়োগ
সাংবাদিক জাফর ওয়াজেদকে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) মহাপরিচালক পদে নিয়োগ দিয়েছে সরকার। অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে দুই বছরের চুক্তিতে তাকে ওই পদে নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারণ করা হবে। গত ২৮ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পিআইবির মহাপরিচালক শাহ ...
Read More »৮০ লাখ মানুষের তথ্য সংগ্রহ করবে ইসি : ১৮ হলেই ভোটার
এ বছর ৮০ লাখ নাগরিকের তথ্য সংগ্রহের টার্গেট নিয়ে মাঠে নামছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৩ এপ্রিল থেকে সারাদেশে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। চলবে ১৩ মে পর্যন্ত। এরপর ২৫ মে থেকে ৩০ অক্টোবর পর্যন্ত চলবে রেজিস্ট্রেশন কার্যক্রম। যাদের বয়স ১৬ হয়েছে তাদের তথ্য সংগ্রহ করা হবে। ১৮ বছর হলেই এরা ভোটার হবেন। বুধবার (১০ এপ্রিল) বিকেলে ...
Read More »পহেলা বৈশাখের উৎসবে যোগ দেবেন ভুটানের প্রধানমন্ত্রী
চার দিনের সফরে আগামী ১২ এপ্রিল বাংলাদেশে আসছেন ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং। তার সফরকালে উদযাপন করা হবে বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ। ময়মনসিংহ মেডিকেল কলেজ এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (তৎকালীন পিজি হাসপাতাল) প্রাক্তন শিক্ষার্থী হওয়ায়, বেশ কয়েকবার পহেলা বৈশাখ উদযাপন করেছেন তিনি। তাই এ সময়টাকেই তিনি সফরের জন্য বেছে নিয়েছেন। জানা গেছে, পহেলা বৈশাখের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন শেরিং। ...
Read More »বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ
বিশ্ব হোমিওপ্যাথি দিবস আজ, ১০ এপ্রিল (বুধবার)। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডা. স্যামুয়েল হ্যানিমেনের জন্মবার্ষিকীর দিনে পৃথিবীব্যাপী এ দিবসটি পালন করা হয়। ২০০৩ সাল থেকে বিশ্বব্যাপী হ্যানিমেনের জন্মদিন ‘বিশ্ব হোমিওপ্যাথি দিবস’ হিসেবে পালিত হয়ে আসছে। তবে ২০১৪ সালের ১০ এপ্রিল বাংলাদেশে যাত্রা শুরু বিশ্ব হোমিওপ্যাথি দিবসের এবং বিশ্ব হোমিওপ্যাথি আন্দোলনে যুক্ত হয় বাংলাদেশ। দিবসটি পালনের লক্ষ্যে বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডসহ বিভিন্ন ...
Read More »ক্ষুদ্র ও বর্গাচাষিদের আবাদি জমি অধিগ্রহণ করা যাবে না : প্রধানমন্ত্রী
একনেক বৈঠকে ভূমি অধিগ্রহণের ক্ষেত্রে আবাদি জমি, ক্ষুদ্রচাষি ও বর্গাচাষিদের জমি পারত পক্ষে না নেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় স্বার্থে একান্ত বাধ্য হয়ে তা যদি নিতেই হয়, তাহলে কয়েকগুণ দাম এবং পুনর্বাসনের ব্যবস্থা করে তবেই নিতে হবে বলে জানান প্রধানমন্ত্রী। মঙ্গলবার (৯ এপ্রিল) রাজধানীর এনইসি সম্মেলন কক্ষে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ বিষয়ে নির্দেশনা দেন ...
Read More »ভূমিকম্প হওয়ার দু’মিনিট আগে সতর্ক হবে ঢাকা : ক্যাবিনেট সচিব
সিলেটের ডাউকি চ্যুতি এলাকায় ভূকম্পন তৈরি হলে সেখান থেকে দু’মিনিট পর ঢাকায় ভূমিকম্প অনুভূত হয়। এই দুই মিনিটের মধ্যে সতর্ক করা গেলে ঢাকা বা আশেপাশের মানুষ নিরাপদ স্থানে চলে যেতে পারবে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ শফিউল আলম আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব তথ্য জানান। সচিব বলেন, ডাউকিতে ভূমিকম্প প্লেট যদি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur