Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

সয়াবিনে ফের অস্থিরতার শঙ্কা

আন্তর্জাতিক বাজারে সয়াবিন তেলের দাম কমছে। পাশাপাশি সরকারের নীতি সহায়তায় গত কয়েক মাসে বিপুল পরিমাণে আমদানিও হয়েছে। তারপরও শুল্কছাড়ের মেয়াদ ৩১ মার্চ শেষ হওয়া ঘিরে ফের সক্রিয় মিলাররা। তাদের নীলনকশায় সরকারের ঘোষণা ছাড়াই এপ্রিল মাসের প্রথম দিন থেকে বোতলজাত সয়াবিন লিটারে ১৮ ও খোলা ১৩ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর এই সিদ্ধান্ত কার্যকর করতে সব কাজ সম্পন্ন করা হয়েছে। ...

Read More »

ব্যাংককে ইউনূস-মোদি বৈঠক শুক্রবার

আগামীকাল ব্যাংককে বিমসটেক সম্মেলনের সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর এই প্রথমবারের মত অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠক হতে চলেছে। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘বাংলাদেশ ও ভারত দুই দেশের সরকার প্রধানের ...

Read More »

জাতীয় ঐক্য অটুট রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

মানুষের মধ্যে যে ঐক্য তৈরি হয়েছে,‌ সব প্রতিকূলতার সত্ত্বেও সেই ঐক্য অটুট রাখার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মাদ ইউনূস। সোমবার (৩১ মার্চ) জাতীয় ঈদগাহ ঈদুল ফিতরের নামাজের পর দেওয়া বক্তব্যে তিনি এ আহ্বান জানান।‌ চাঁদপুর টাইমস ডেস্ক/৩১ মার্চ২০২৫

Read More »

এবার ঈদে সড়ক, রেল ও নৌপথে স্বস্তির যাত্রা

পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে শেষ মুহূর্তে রাজধানী ছাড়ছেন মানুষ। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঘরমুখী মানুষের চাপ বেড়েছে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশনে। মহাসড়কগুলোতে যানবাহনের সংখ্যাও বেড়েছে বহুগুণ। কিন্তু গতকাল শনিবার সন্ধ্যা পর্যন্ত দেশের চারটি মহাসড়কের কোথাও বড় ধরনের যানজটের কোনো খবর পাওয়া যায়নি। অধিকাংশ ট্রেনই সময় মেনে ছেড়ে যাচ্ছে। লঞ্চেও সেভাবে ভোগান্তি হচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, ...

Read More »

লন্ডনে পরিবারের সঙ্গে ঈদ করবেন খালেদা জিয়া

এবার পরিবারের সদস্যদের সঙ্গে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য গত জানুয়ারিতে লন্ডনে যান। সেখানে বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, পুত্রবধূ, ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও তিন নাতনির সঙ্গে পবিত্র ঈদুল ফিতর উদযাপন করবেন তিনি। ২০১৭ সালে চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন খালেদা জিয়া। তখন তিনি ...

Read More »

বড় ভূমিকম্পের ঝুঁকিতে বাংলাদেশ

ভারত, বার্মা ও ইউরেশিয়ান—তিনটি গতিশীল প্লেটের সংযোগস্থলে অবস্থিত বাংলাদেশ বড় মাত্রার ভূমিকম্প ঝুঁকিতে আছে। গতকাল ৭ দশমিক ৭ মাত্রার বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনে লন্ডভন্ড করে দিয়েছে মিয়ানমার ও থাইল্যান্ডকে। এতে অভাবনীয় ক্ষয়ক্ষতি ও অসংখ্য হতাহতের ঘটনা ঘটেছে। এই ভূপিকম্পের প্রভাবে ঐ দুই দেশ ছাড়াও কেঁপে উঠেছে বাংলাদেশ, ভারত, লাওস এবং চীন। বিধ্বস্ত ব্যাংককে মাটির সঙ্গে মিশে গেছে একটি ৩০ তলা ...

Read More »

চীনা ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলাদেশের ব্যবসার সম্ভাবনাকে কাজে লাগিয়ে চীনা বিনিয়োগকারীদের প্রতি বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চীনা বিয়োগকারীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, ‘আপনারা (চীনা বিনিয়োগকারীরা) বাংলাদেশের ব্যবসার সম্ভাবনার সুবিধা গ্রহণ করতে পারেন’। শুক্রবার বেইজিংয়ের ‘দ্য প্রেসিডেন্সিয়াল’-এ চীনা ব্যবসায়ী নেতাদের সঙ্গে এক বিনিয়োগ সংলাপে বক্তৃতাকালে এ কথা বলেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ চীনের পর বিশ্বের দ্বিতীয় বৃহত্তম তৈরি ...

Read More »

ক্ষমতায় বসার জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হলে মানা হবে না: নাহিদ

একাত্তর ও চব্বিশ আলাদা কিছু নয়,ক্ষমতায় বসার জন্য যদি নির্বাচন চাপিয়ে দেয়া হয় তা মানা হবে না। একদিকে ক্ষমতায় যাওয়ার জন্য নির্বাচন চাপিয়ে দেয়া হচ্ছে, অন্যদিকে ফ্যাসিস্টদের পুনর্বাসনের ষড়যন্ত্র চলছে। বুধবার ২৬ মার্চ স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানানোর পর তিনি এক কথা বলেন। নাহিদ ইসলাম আরও বলেন, চব্বিশের গণঅভ্যুত্থানের মাধ্যমে একাত্তরের চেতনা পুনরুজ্জীবিত হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক ...

Read More »

চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা

চারদিনের সফরে চীনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। বুধবার (২৬ মার্চ) দুপুর ১টার দিকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের বিশেষ একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়েছে। প্রধান উপদেষ্টার সফরের বিষয়ে জানা গেছে, ২৬ থেকে ২৯ মার্চ চীন সফর করবেন তিনি। ২৬ মার্চ (বুধবার) দুপুরে চীনের পাঠানো একটি উড়োজাহাজে ঢাকা থেকে ...

Read More »

আবারও বলছি, ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

ভাষণ দেবেন

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, ‘নির্বাচনের ব্যাপারে আমি আগেও বলেছি, আবারও বলছি, এ বছর ডিসেম্বর থেকে আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন হবে।’ তিনি বলেন, ‘আমরা চাই, আগামী নির্বাচনটি বাংলাদেশের ইতিহাসে সবচাইতে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য ...

Read More »