বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ‘আমাদের যেকোনো মূল্যে ঐক্য ধরে রাখতে হবে। ভিন্নমত থাকবে, আমরা বসব, আলোচনা করব। এমন কিছু আমরা বলব না, এমন কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করব, যাতে কোনোভাবেই স্বৈরাচার বা তার প্রেতাত্মারা আবার এ দেশের মানুষের কাঁধে চেপে বসতে না পারে।’ শনিবার রাজধানীর একটি হোটেলে ১২–দলীয় জোটের ইফতার মাহফিলে ভার্চ্যুয়ালি বক্তব্যকালে তিনি এ আহ্বান ...
Read More »মার্চে রেকর্ড গড়তে যাচ্ছে রেমিট্যান্স
মার্চ মাসের প্রথম ১৯ দিনে দেশের ব্যাংকিং চ্যানেলে প্রবাসী আয় এসেছে ২২৫ কোটি মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের তুলনায় ৭৮ দশমিক ৪ শতাংশ বেশি। যে হারে রেমিট্যান্স আসছে, তাতে করে মার্চে রেমিট্যান্সের নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুসারে, ঈদ সামনে রেখে প্রবাসীরা ব্যাপক রেমিট্যান্স পাঠাচ্ছেন। গত বছরের তুলনায় এই রেমিট্যান্সের প্রবাহ অনেক বেশি। গত ...
Read More »বিএনপিকে মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে: তারেক রহমান
বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) ওয়ান-ইলেভেনের মতো মিডিয়া ট্রায়ালের সম্মুখীন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (১৭ মার্চ) রাজধানীর একটি হোটেলে জাতীয়তাবাদী অনলাইন অ্যাক্টিভিস্টদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য তিনি এ অভিযোগ করেন। বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর তত্ত্বাবধানে অনুষ্ঠানটির আয়োজন করা হয়। এতে ৩১ দফার ওপর ...
Read More »ইসির অধীনে থাকবে না এনআইডি, দায়িত্ব পাবে স্বাধীন ডেটা অথরিটি
আপাতত জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্যক্রম নির্বাচন কমিশনের (ইসি) অধীনে থাকলেও ভবিষ্যতে স্বাধীন ডেটা অথরিটির কাছেই যাবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব। বুধবার (১২ মার্চ) বিকেলে রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি ভবনে ‘এনআইডির ওনারশিপ’ শীর্ষক এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য জানান। ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, কমিশনের অধীনে ৩৫ বা তারও বেশী ...
Read More »স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন ৮ জন
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে এবার আটজন বিশিষ্ট ব্যক্তি স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। বৃহস্পতিবার ৬ মার্চ সরকারের সংশ্লিষ্ট এক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। শিগগির স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীতদের তালিকার প্রজ্ঞাপন জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ। সূত্রে জানা গেছে, মুক্তিযুদ্ধের সময় মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক এম এ জি ওসমানী (মরণোত্তর), কবি আল মাহমুদ (মরণোত্তর), ভাস্কর নভেরা আহমেদ (মরণোত্তর), বিজ্ঞানী অধ্যাপক জামাল ...
Read More »ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৪ মার্চ
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অগ্রিম টিকিট ও যাত্রী পরিবহণের প্রস্তুতি সম্পন্ন করেছে বাংলাদেশ রেলওয়ে। ঈদে আন্তঃনগর ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি আগামী ১৪ মার্চ থেকে শুরু হয়ে চলবে ২০ মার্চ পর্যন্ত। এসময় ২৪ থেকে ৩০ মার্চের টিকিট পাবেন যাত্রীরা। বৃহস্পতিবার রেল মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম এ কথা জানান। এর আগে গত মঙ্গলবার দুপুরে রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের সভাপতিত্বে ঈদুল ফিতর ...
Read More »রোজার শিক্ষা কাজে লাগালে প্রত্যাশিত দেশ গড়া যাবে: তারেক রহমান
বহু বছরের রেওয়াজ অনুযায়ী রমজানের প্রথম দিনে আলেম-ওলামা ও এতিমদের সঙ্গে ইফতার করলেন বিএনপির নেতারা। তাদের সম্মানে রোববার রাজধানীর লেডিস ক্লাবে ইফতার মাহফিলের আয়োজন করে দলটি। এতে প্রধান অতিথি হিসাবে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতারের আগে বক্তৃতায় দেশবাসীকে রমজানের শুভেচ্ছা জানান তারেক। রমজানের শিক্ষা কীভাবে কাজে লাগানো যায় তা নিয়ে আলোকপাত করেন। তিনি বলেন, ...
Read More »দেশের ইতিহাসে রেকর্ড রেমিট্যান্স এলো ফেব্রুয়ারিতে
ফেব্রুয়ারি মাসে দেশে ব্যাংকিং চ্যানেলে বৈধপথে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার। দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩১ হাজার ৯৪ কোটি টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসেবে)। দেশের ইতিহাসে একক মাস হিসেবে চতুর্থ সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড এটি। এর আগে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছিল ২০২৩-২৪ অর্থবছরের ডিসেম্বর মাসে। সে মাসে এসেছিল ২৬৩ কোটি ৮৭ লাখ ডলার। ...
Read More »৬৪ জেলায় ‘ট্রাক সেলে’ টিসিবির পণ্য বিক্রি হবে
বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, নিম্নআয়ের মানুষের সুবিধা নিশ্চিত করতে আগামী বুধবার (৫ মার্চ) থেকে ৬৪ জেলায় ট্রাক সেলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি শুরু হবে। ইতোমধ্যে এ কার্যক্রম ছয় জেলায় চলমান আছে। নতুন করে ৫৬ জেলায় কার্যক্রম যুক্ত হবে। রবিবার (২ মার্চ) স্মার্ট কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রয় সংক্রান্ত এক ভার্চুয়াল সভায় জেলা প্রশাসকদের উদ্দেশে একথা বলেন ...
Read More »নতুন বাংলাদেশ গড়ার এখনই সময়: নাহিদ
তারুণ্যনির্ভর নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টি’র (এনসিপি) আত্মপ্রকাশ অনুষ্ঠানে দলটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, এখনই সময়—নতুন স্বপ্ন দেখার, নতুন পথচলার, এবং একটি নতুন বাংলাদেশ গড়ার! শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এ অনুষ্ঠানে তিনি আরও বলেন, আমরা পেছনের ইতিহাস অতিক্রম করে সামনের স্বপ্নের কথা বলতে চাই। জুলাই গণঅভ্যুত্থানে স্লোগান উঠেছিল, ‘তুমি কে, আমি কে, বিকল্প বিকল্প’। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur