Home / ট্যাগ জাতীয়

Tag Archives: জাতীয়

ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত: সেনাপ্রধান

army chief===

আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। নির্বাচন প্রসঙ্গে তিনি জানিয়েছেন, এ বিষয়ে তাঁর অবস্থান আগের মতোই। দেশের ভবিষ্যৎ পথ নির্ধারণের অধিকার একটি নির্বাচিত সরকারেরই রয়েছে। বুধবার ঢাকা সেনানিবাসের সেনা প্রাঙ্গণে অফিসার্স অ্যাড্রেসে সেনাপ্রধান আরও কিছু বিষয় উল্লেখ করেন। ঢাকায় অবস্থানরত সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা এতে অংশ নেন। অনেক কর্মকর্তা ভার্চ্যুয়ালি যুক্ত হন। ...

Read More »

দেশের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার আহ্বান প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে রাজধানীসহ দেশের সর্বত্র নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখার ওপর গুরুত্বারোপ করা হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উচ্চ পর্যায়ের এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইংস এ কথা জানিয়েছে। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর ...

Read More »

ঢাকা থেকে উড্ডয়নের পরপরই তার্কিশ এয়ারলাইন্সের বিমানে আগুন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরই তার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পরিস্থিতি আঁচ করে পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি জরুরি অবতরণ করান। বিমানে থাকা ২৯০ জন যাত্রীর সবাই নিরাপদ রয়েছেন। মঙ্গলবার (২০ মে) সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এসএম রাগীব সামাদ। জানা গেছে, TK713 ...

Read More »

করিডর ও বন্দর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গৃহযুদ্ধকবলিত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য ‘মানবিক করিডর’ দেওয়া এবং চট্টগ্রাম বন্দরের কনটেইনার টার্মিনাল বিদেশি কোম্পানির হাতে দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয়। তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের কাছে করিডর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডর কিংবা বন্দর দেওয়া ...

Read More »

সব দাবি মেনে নিয়েছে সরকার, জবি শিক্ষার্থীদের কর্মসূচি প্রত্যাহার

টানা তিন দিন ধরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখের রাস্তায় অবস্থান কর্মসূচি ও অনশন পালনের পর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উত্থাপিত চারদফা দাবি মেনে নিয়েছে সরকার। এরপর পানি পান করিয়ে অনশন ভাঙান ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম। তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি ...

Read More »

শিক্ষা-গবেষণায় নতুন পৃথিবীর স্বপ্ন দেখতে হবে: ড. ইউনূস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আমরা যে ধরনের বিশ্ব গড়তে চাই, সেই বিশ্ব গড়ার ক্ষমতা আমাদের আছে, সব মানুষেরই আছে। কিন্তু আমরা গৎবাঁধা পথে চলে যাই বলে নতুন পৃথিবীর কথা চিন্তা করি না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যেন সবসময় এটা স্মরণ রেখেই তার পাঠদান কর্মসূচি, তার গবেষণা শিক্ষক ও ছাত্রদের জন্য চালু রাখে যে আমরা শুধু খণ্ডিত বিষয়ের গবেষণা করার জন্য ...

Read More »

সরকারপ্রধান হিসেবে প্রথমবার চট্টগ্রামে ড. ইউনূস

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার চট্টগ্রামে গেলেন ড. মুহাম্মদ ইউনূস। বুধবার সকাল সোয়া ৯টার দিকে তিনি নিজ জন্মভূমিতে পৌঁছান। প্রধান উপদেষ্টা সেখানে দিনব্যাপী বেশকিছু কর্মসূচিতে অংশ নেবেন। এর আগে মঙ্গলবার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার জানান, ড. ইউনূস বুধবার চট্টগ্রাম সফরে গিয়ে সেখানে নির্ধারিত বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ...

Read More »

আওয়ামী লীগের নিবন্ধনও স্থগিত

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে। সোমবার সন্ধ্যায় এ তথ্য জানান নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তিনি জানিয়েছেন। ‎বৈঠকে সিইসিসহ নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম, আব্দুর রহমানেল মাছউদ, সিনিয়র সচিব আখতার আহমেদ ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এর আগে বিচার না হওয়া পর্যন্ত ...

Read More »

চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবার আহ্বান

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস চিকিৎসকদের পরিবর্তনের মানসিকতা নিয়ে চিকিৎসা সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। তিনি আজ ঢাকায় প্রধান উপদেষ্টার কার্যালয়ে সিভিল সার্জন সম্মেলন – ২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে চিকিৎসকদের প্রতি এ আহ্বান জানান। জেলা সিভিল সার্জনদের নিয়ে দু’দিনব্যাপী সম্মেলন আজ শুরু হয়েছে। বাংলাদেশে প্রথম বারের মত এই সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। প্রধান উপদেষ্টা সিভিল সার্জনদের উদ্দেশে বলেন,‘সবার সঙ্গে দেখা ...

Read More »

দুই লাখেরও বেশি নার্স-সংকট, সাদা পোশাক ফেরত চান তারা

আধুনিক নার্সিং পেশার রূপকার ফ্লোরেন্স নাইটিঙ্গেলের জন্মদিন উপলক্ষে আজ সোমবার বিশ্বব্যাপী পালিত হবে আন্তর্জাতিক নার্স দিবস। দিবসটি উপলক্ষে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে সকল নার্সিং শিক্ষা ও সেবা প্রতিষ্ঠানে শিক্ষার্থী, কর্মকর্তাদের দিবসটি পালন করার জন্য নির্দেশ দেওয়া হয়। এই দিনটি শুধুমাত্র নার্সদের অবদানের স্বীকৃতিই নয়, বরং তাদের পেশাগত জীবনের সংগ্রাম, সেবার মান এবং উন্নয়নের প্রয়োজনীয়তাও স্মরণ করিয়ে দেয়। বাংলাদেশের প্রেক্ষাপটেও ...

Read More »