চাঁদপুরের হাজীগঞ্জ, ফরিদগঞ্জ, মতলব দক্ষিণ, শাহরাস্তি ও কচুয়া উপজেলার ৪০টি গ্রামে প্রায় ৯৫ বছর আগাম ঈদুল আজহা উদযাপন হয়ে আসছে। তারই ধারাবাহিকতা ১১ আগষ্ট রবিবার সকাল ৯টায় চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশরপুর, অলিপুর, বেলচো, জাঁকনি, প্রতাপপুর, বলাখাল, মনিহার, গোবিন্দপুর ও দক্ষিণ বলাখাল; ফরিদগঞ্জ উপজেলার সেনাগাঁও, বাসারা উভারামপুর, উটতলী, মুন্সিরহাট, মূলপাড়া, বদরপুর, পাইকপাড়া, সুরঙ্গচাইল, বালিথুবা, কাইতাড়া, নুরপুর, শাচনমেঘ, শোলা, হাঁসা ও ...
Read More »এ কোন্ পুলিশ?
মনটা গতকাল (১০ আগস্ট) সারাদিনই খারাপ লাগছিলো নীচের দৃশ্যগুলো এবং বর্ণনা শুনে! মনে প্রশ্ন ছিলো এও কী সম্ভব? কী করে সম্ভব? আবার উত্তরও জানা ছিলো এ দেশের কিছু পুলিশের দ্বারা এটা মামুলি বিষয়! কি করলেন তিনি এটা? একজন ছোট হকারের থালাভরা ছোট ছোট স্বপ্নকে মেঘনার পানিতে চুবিয় দিলেন? হকার উচ্ছেদ করলেন? দখলদারমুক্ত করলেন টার্মিনাল? লঞ্চ স্টেশনে এখনো ৫ শ অবৈধ ...
Read More »শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি’র ঈদ শুভেচ্ছা
চাঁদপুর জেলার সর্বস্তরের জনগণসহ সবাইকে এক বাণীতে ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক,চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি। দীপু মনি শুভেচ্ছা বার্তায় বলেন,‘ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা নিয়ে আসুক আনন্দ বার্তা। ভোগে সুখ নয়,ত্যাগেই প্রকৃত সুখ। ঈদ-উল-আযহার এ দিনে প্রতিটি কোরবানী হোক মহান আল্লাহ পাকের সন্তুষ্টির লক্ষ্যে। শুধু পশু কোরবানী নয়,কোরবানী হোক সকল ...
Read More »চাঁদপুরে ঋণ বরাদ্দ ছিল ২৭১ কোটি টাকা : বিতরণ ১৫৮ কোটি টাকা
চাঁদপুরে ৮ উপজলোয় রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাংকগুলোতে ২০১৮-২০১৯ অর্থবছরে ২শ’৭১ কোটি ৮০ লাখ টাকা কৃষি ও দারিদ্রবিমোচনে ঋণ বিতরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক বরাদ্দ দিয়েছে। অর্থবছরের তুলনায় এ অর্থবছরে ৩২ কোটি ৮৪ লাখ টাকা বরাদ্দ বেশি ছিল । জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত চাঁদপুর জেলার কৃষিঋণ কমিটির সব ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয় সভায় জেলার অভিভাবক ব্যাংক সোনালী ব্যাংকের উপস্থাপিত ...
Read More »চাঁদপুর শহরের নিরাপত্তায় ৬৪টি সিসি ক্যামেরা : নজরদারি করবে পুলিশ
চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবির বলেছেন, চাঁদপুর শহরকে এক সময় ‘দিনের চাইতে রাতের চাঁদপুর বেশি নিরাপদ’ বলা হত। এখন আমরা নিরাপত্তা ব্যবস্থায় শহরের মেইন সড়কগুলোতে ৬৪টি সিসি ক্যামেরা যুক্ত করেছি। এতে দিন ও রাতে নিরাপদ থাকবে চাঁদপুর শহর। আর এ জন্য শহরবাসীর সহযোগিতা প্রয়োজন। শনিবার (১০ আগস্ট) সকালে চাঁদপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে শহরের নিরাপত্তা ব্যবস্থা বৃদ্ধির লক্ষ্যে ...
Read More »চাঁদপুরে এক টাকায় ঈদের নতুন পোশাক পেলো পথশিশুরা
পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে অসহায় সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে এক টাকার বিনিময়ে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে ‘আলোর যাত্রা’ সংগঠন। শনিবার (১০ অগস্ট) চাঁদপুর শহরের বড়স্টেশন মোলহেডে বিভিন্ন বয়সের ৪০ জন অসহায় শিশুকে মাত্র এক টাকার বিনিময়ে পোশাক দেয় সংগঠনটি। আলোর যাত্রা সংগঠনের প্রতিষ্ঠাতা রেজা শাহীন জানান, সমাজের অসহায় শিশুদের মাঝে ঈদ আনন্দ ভাগাভাগি করার জন্যই তাদের এই উদ্যোগ। শিশুদের কাছ থেকে ...
Read More »নেতাকর্মীদের নিয়ে চাঁদপুরে ভাঙ্গনস্থান পরিদর্শনে জেআর ওয়াদুদ টিপু
চাঁদপুর শহরের পুরাণবাজার হরিসভা এলাকায় মেঘনার ভাঙ্গনস্থান পরিদর্শন করেছেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির ভাই জে আর ওয়াদুদ টিপু। তিনি ৯অগস্ট শুক্রবার বিকেলে চাঁদপুর দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভাঙনস্থান পরিদর্শন করেন এবং ভাঙনরোধে চলমান কাজের খোঁজ-খবর নেন। এসময় তিনি সাংবাদিকদের বলেন, চাঁদপুর শহররক্ষা বাঁধের পুরাণবাজার হরিসভা এলাকার মেঘনার যে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে তা রোধ ...
Read More »লঞ্চঘাটে যাত্রীদের উপচেপড়া ভিড় : নাড়ির টানে ফিরছে মানুষ
নাড়ির টানে ঈদ উদযাপন করতে গ্রামে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকেই চাঁদপুর লঞ্চ টার্মিনালে নৌ-পথে ফেরা যাত্রীদের ভিড় দেখা গেছে। নিয়মিত লঞ্চে বাইরেও অতিরিক্ত যাত্রীর চাপ সামাল দিতে বিআইডব্লিউটিএ বিশেষ লঞ্চ চালু করার উদ্যোগ নিয়েছে। বৈরী আবহাওয়ার মধ্যে কিছুটা দুর্ভোগ হয়েছে। এছাড়া চাঁদপুর লঞ্চঘাটে বরিশালগামী লঞ্চের জন্য শত শত যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে। সকাল ...
Read More »সম্মিলিত প্রচেষ্টায় ডেঙ্গু প্রতিরোধ সম্ভব : আলহা্জ্ব ওচমান গনি পাটওয়ারী
চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন,‘ডেঙ্গু নিয়ে আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। প্রয়োজন সতর্ক ও সচেতন থেকে ডেঙ্গু প্রতিরোধ করা। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ডেঙ্গুর উৎস এডিস মশা নির্মুল করতে হবে। এডিস মশা সনাক্তকরণ যেহেতু কঠিন বিষয় তাই সব ধরনের মশা নিধনে সবাইকে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে মশার উৎপত্তি ও উৎস্থল ধ্বংস করে দিতে হবে। স্থানীয় সরকার ...
Read More »পুলিশের হস্তক্ষেপে বেতন পেলো চাঁদপুরের পাটকল শ্রমিকরা
অবশেষে পুলিশের হস্তক্ষেপে ঈদের আগে বেতন পেলো চাঁদুপরের ডব্লিউ রহমান জুটমিলের শ্রমিকরা। বৃহস্পতিবার (৮ অগস্ট) দুপুরে চাঁদপুরের পুলিশ সুপার জিহাদুল কবিরের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল জাহেদ পারভেজ চৌধুরীসহ জেলা পুলিশের উপস্থিতিতে সমস্যা সমাধান করে ২৫০জন শ্রমিকে বিভিন্ন মেয়াদে বেতন পেয়েছেন। তবে তারা খন্ডকালীন শ্রমিক হওয়ায় ঈদের বোনাস ছিল না। এজন্যে ঈদ বোনাস পায়নি। চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur