পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম বলেছেন, ‘পৌরসভার জন্য একটি মাস্টার প্লান প্রনয়ন করা জরুরী। তাহলে প্রতি অর্থ বছরে কিছু উন্নয়ন কর্মকান্ড শেষ করে কয়েক বছরের মধ্যে মাস্টার প্লান বাস্তবায়ন করা সম্ভব হবে। অনেক বছর পরে হলেও উম্মুক্তভাবে বাজেট ঘোষণা করা হয়েছে। সে অর্থে আজ মতলববাসীর জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। এতে আপনারা নিজেরা থেকেই জানলেন পৌরসভার কোন কাজে কত টাকা ব্যয় ...
Read More »চাঁদপুর সরকারি হাসপাতালে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু
আড়াই’শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে এক অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার আনুমানিক বয়স হবে ৬০ বছর। এখনো তার কোন নাম পরিচয় জানা যায়নি। হাসপাতাল সূত্রে জানা যায়, গত দুদিন আগে এই অজ্ঞাতবৃদ্ধ ব্রেনের সমস্যা জনিত কারণে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলার পুরুষ ওয়ার্ডে ভর্তি হন। কিন্তু তার সাথে কোন আত্মীয়-স্বজন ছিলোনা। দুদিন চিকিৎসা থাকার পর ২৪ জুলাই ...
Read More »পাঠ্যবইয়ের কোনো কিছু সরানো হয়নি, যুক্তও হয়নি: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ধর্ম নিয়ে পাঠ্যবইয়ের কোনো কিছু সরানো হয়নি এবং যুক্ত করাও হয়নি। অথচ যা বলা হচ্ছে তা সম্পূর্ণ মিথ্যা। বিদেশে থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি-জামায়াত-শিবিরের বিরাট একটা অংশ এই কাজগুলো করছে। ২৩ জুলাই শনিবার দুপুরে চাঁদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ২০২১-২২ অর্থবছরে নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত থেকে চেক বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ...
Read More »চাঁদপুরের ইলিশ গোটা বিশ্বে পরিচিত : সাবেক ধর্ম ও পানি সম্পদ মন্ত্রী
চাঁদপুরে ‘রাষ্ট্রের কল্যানে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা’ শীর্ষক মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাপোর্টার্স ফোরামের সহযোগীতায় এবং স্বনির্ভর সূচনা নারী উন্নয়ন প্রশিক্ষণ সংস্থার আয়োজনে ২৩ জুলাই শনিবার দুপুরে চাঁদপুর রোটারি ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক হুইপ, সাবেক ধর্মমন্ত্রী ও পানি সম্পদ মন্ত্রী এম নাজিম উদ্দিন আল আজাদ। তিনি বলেন, বাংলাদেশ ভৌগলিকভাবেই ...
Read More »স্বাধীনতার পরাজিত শক্তিরা সবসময় অপপ্রচার করেন : শিক্ষামন্ত্রী
২০২১-২০২২ অর্থবছরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার খাত থেকে চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে চেক বিতরণ অনুষ্ঠিত হয়। চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি এমপি। তিনি তার বক্তব্যে বলেন, বর্তমান সরকার সবসময় অসহায়, হতদরিদ্র ও নদীভাংতি মানুষের কথা ভাবেন। সরকার বয়স্ক, বিধবা, ...
Read More »বিগত সরকারের তুলনায় বর্তমান সরকার ৪ গুন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে
চাঁদপুর-৫ হাজীগঞ্জ শাহরাস্তির আসনের সংসদ সদস্য মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীর উত্তম এমপি বলেছেন, বিগত সরকারের তুলনায় বর্তমান আওয়ামী লীগ সরকার চার গুন বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি করেছে। অল্প কিছুদিন হয়তো একটু বিদ্যুতের ঘাটতি দেখা দিয়েছে যুদ্ধের কারনে। কিন্তু এতেই স্বাধীনতা বিরোধীরা বলতে শুরু করেছে সরকারের সমালচনা। তাদের আমলে কোন উন্নয়নমূলক কাজ হয়নি। বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ ...
Read More »চাঁদপুরে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা উদ্বোধন করলেন শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু একটি সবুজ বাংলা গড়তে চেয়েছিলেন,সেই সবুজ বাংলা গড়বার প্রচেষ্টার অংশ হিসেবে তাকে অনুসরন করে সারাদেশে বৃক্ষরোপন অভিযান। মাননীয় প্রধানমন্ত্রী পহেলা আষাঢ় বৃক্ষরোপন অভিযান শুরু করেন এবং দেশের মানুষকে বৃক্ষ রোপনে উদ্বুদ্ধ করেন। শনিবার (২৩ জুলাই) দুপুরে জেলা প্রশাসন, বন বিভাগ ও কৃষি বিভাগের আয়োজনে চাঁদপুর হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধনী ...
Read More »শাহরাস্তিতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার
চাঁদপুরের শাহরাস্তিতে ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল, যে কোন মুহূর্তে ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা। উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের পাথৈর গ্রামের ডাকাতিয়া নদী সংযোগ পাথৈর-স্বেতী নারায়নপুর খালের উপর ঝুঁকিপূর্ণ ব্রিজ দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যান চলাচল করছেন বিভিন্ন যানবাহন। সরেজমিন গিয়ে দেখা যায় যান চলাচলের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ ব্রিজটি। ব্রিজের ছাদ তিন ভাগের একাংশ ধষে ভেঙ্গে পড়েছে, ...
Read More »চাঁদপুর জেলা মহিলা আ’লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা
চাঁদপুর জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৬১ সদস্যবিশিষ্ট কমিটির আহ্বায়ক অধ্যাপিকা মাসুদা নুর খান। যুগ্ম-আহ্বায়ক যথাক্রমে মিসেস আয়শা রহমান লিলি,মিসেস মৃদুলা সাহা, সুবর্না চৌধুরী (বীনা), রেবেকা সুলতানা বকুল ও মিসেস মনোয়ারা হারুন। অন্যরা আহ্বায়ক কমিটির সদস্য। বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক মাহমুদা বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে নতুন এ আহ্বায়ক কমিটি ...
Read More »প্রচণ্ড গরমে বিপাকে চাঁদপুরের কাঁঠাল ব্যবসায়ীরা
আমাদের জাতীয় ফল কাঁঠাল। তবে প্রচণ্ড গরমের কারণে বিপাকে পড়তে হচ্ছে চাঁদপুরের কাঁঠাল ব্যবসায়ীদের। প্রচুর পরিমানে কাঁঠাল আমদামি করা হলেও গরমে নষ্ট হয়ে যাচ্ছে। তাই বৃষ্টির জন্য অপেক্ষা করছে কাঁঠাল বিক্রেতা। সরজমিনে গিয়ে ও খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুর কাঁঠাল বিক্রির বড় আড়ৎ চৌধুরীঘাট। এখানের আড়ৎগুলোতে ঠাকুরগাঁও, গাজীপুর ও খাগড়াছড়িসহ দেশের বিভিন্ন স্থান থেকে প্রতিদিন ট্রাকে করে প্রচুর পরিমানে কাঁঠাল ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur