চাঁদপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উঠেছে স্বাগতিক চাঁদপুর জেলা ফুটবল দল । চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা ও চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলায় বান্দরবান জেলা ফুটবল দলের সাথে খেলায় দলটি জয়লাভ করে ফাইনালে উঠেছে । রোববার (১৬ এপ্রিল) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে চাঁদপুর ও বান্দরবান জেলা দলের মধ্যে দুদলই স্থানীয়, ঢাকার বিভিন্ন ক্লাবের ...
Read More »চাঁদপুরে ব্র্যান্ডিংয়ের প্রচার কার্যক্রম বাস্তবায়নে মতবিনিময় সভা
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উদ্যোগ ব্র্যান্ডিং বিষয়ক প্রচার কার্যক্রম বাস্তবায়নে চাঁদপুর জেলা তথ্য অফিস আয়োজিত মতবিনিময় সভা রোববার দুপুর ১টায় জেলা প্রশাসকের সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। তিনি তার বক্তব্যে বলেন, ক্ষুধা দারিদ্র মুক্ত সোনার বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী ১০টি বিষয়ের উপর গুরুত্বারোপ করেছেন । যে সকল বিষয়ে তিনি কর্মসূচি ...
Read More »সামাজিক নিরাপত্তা সংকটে চাঁদপুরের সংখ্যালঘু সম্প্রদায়
চাঁদপুর জেলার ৮টি উপজেলায় শহর ও শহরতলীর বিভিন্ন স্থানে রয়েছে নানা শ্রেণি পেশায় নিয়োজিত সংখ্যালঘু সম্প্রদায়। তাদের জীবন মান নিয়ে তাদের নেতাদের সাথে কথা বলে জানা যায়, এদেশের সনাতন ধর্মালম্বী সংখ্যালঘুদের নিরাপত্তায় স্থানীয়ভাবে কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। যার ফলে সংখ্যালঘুরা সর্বক্ষেত্রে আতঙ্কে ও সংজ্ঞার মধ্যে থাকতে হয়। তবে বড় ধরনের কোন সমস্যা সৃষ্টি হলে তারা তাৎক্ষণিক প্রশাসনকে ও আইন ...
Read More »আওয়ামী লীগ দেশ বিক্রি করে না, ওটা বিএনপির কাজ
৫২ এর ভাষা আন্দোলন, ৫৪ এর যুক্তফ্রন্ট নির্বাচন, ৫৮ এর সামরিক শাসন বিরোধী আন্দোলন, ৬২ এর শিক্ষা আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গণ-অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন, অতঃপর ৭১ এর মহান মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদ, ৩ লাখ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জন করেছি আজকের বাংলাদেশ। এ সকল আন্দোলন সফল হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর ...
Read More »মতলবে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সর্বশক্তি প্রয়োগ হবে
চাঁদপুরের জেলা প্রশাসক মো.আব্দুস সবুর মন্ডল বলেছেন,‘১৬ এপ্রিলের নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সর্বশক্তি প্রয়োগ করা হবে। নির্বাচনে বিশৃঙ্খলাকারী কাউকে ছাড় দেয়া হবে না। ভোটাররা যাতে নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সে ব্যাপারে সকল আইনী সহযোগিতা প্রয়োগ করা হবে। সকলের কাছে গ্রহণযোগ্য, সুষ্ঠু,নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সচেষ্ট থাকবে।’ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের বিভিন্ন ...
Read More »চাঁদপুর জেলা প্রশাসনের নেতৃত্বে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ
চাঁদপুরে বর্নাঢ্য আয়োজনে মঙ্গল শোভাযাত্রা ও বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। শুরুতে জঙ্গিবাদ, মাদক ও বাল্য বিয়েকে না বলার শপথ পাঠের মাধ্যমে কয়েক হাজার শিক্ষার্থীসহ চাঁদপুরবাসী বাংলা নববর্ষ ১৪২৪ বঙ্গাব্দকে বরণ করে নিয়েছে। বর্ষবরণ উপলক্ষে সকাল সাড়ে ৯টায় চাঁদপুর হাসান সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে ধর্মবর্ণ নির্বিশেষে সকল শ্রেণির নারী পুরুষ ও শিশুদের নিয়ে শহরে এক বর্নাঢ্য শোভা যাত্রা বের করা হয়। ...
Read More »ইলিশ ছাড়াই বাংলা নববর্ষ উদযাপন করলো চাঁদপুর সরকারি কলেজ
জেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ চাঁদপুর সরকারি কলেজে বর্ণীল আয়োজনের মধ্য দিয়ে ইলিশ ছাড়াই ১৪২৪ বাংলা নববর্ষ উদযাপন করলো চাঁদপুর সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ। পহেলা বৈশাখের দিন সকাল সাতটা থেকেই শিক্ষার্থীদের বৈশাখী-পদচারনায় কলেজ ক্যাম্পাসে নতুন বছরের হাওয়া বইতে শুরু করে। পরে সকাল ৯টায় কলেজের প্রায় প্রতিটি ডিপার্টমেন্ট থেকে একে একে র্যালি এসে জড়োহতে থাকে কলেজের মূলভবনের সামনে। এখানথেকেই একসাথে কলেজের বর্ণাঢ্য শোভাযাত্রা বেরহয়। ...
Read More »চাঁদপুরে মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় স্থাপনের প্রস্তাব অনুমোদন
শিক্ষা একটি জাতির মেধা বিকাশের অন্যতম মাধ্যম। উচ্চ শিক্ষা অর্জনে চাঁদপুরে শিক্ষার্থীদের যোগ্যতার তুলনা হয় না। চাঁদপুরের মাটিতে অনেক মেধাবী শিক্ষার্থীর জন্ম। কিন্তু দুর্ভাগ্য ছিলো চাঁদপুরে নেই কোন বিশ্ববিদ্যালয়। তাই মেধাবী শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহনে ছুটে যেতেন ঢাকা নয়তো দেশের অন্যান্য বিদ্যাপিঠে। তাছাড়া চাঁদপুর থেকে ৭০ কিঃ মিঃ দূরে কুমিল্লায় একটি বিশ্ববিদ্যালয় থাকায় চাঁদপুরে এক বৃহৎ অংশের শিক্ষার্থী উচ্চ শিক্ষা ...
Read More »পানিশূন্য চাঁদপুর বিটি রোডে সপ্তাহজুড়ে ভোগান্তি
চাঁদপুর পৌর ১৫ নং ওয়ার্ডের বিটি রোডে সপ্তাহজুড়ে সাপ্লাইয়ের পানি না থাকায় বাসিন্দাদের ভোগান্তি সৃষ্টি হয়েছে। চাহিদার তুলনায় পানি পাওয়া যাচ্ছে সামান্য, পানির অভাবে অনেকেই বাসা ছেড়ে অন্যত্র থাকছেন। স্থানীয় ক’জন বাসিন্দার সাথে আলাপকালে জানা যায়, পৌর কর্র্তৃপক্ষকে বিষয়টি প্রথম দিকেই অবগত করা হয়েছে। কিন্তু তারা কোনো ব্যবস্থা নেননি। এরমধ্যে জলিল মোল্লা সড়কের বাসিন্দারা সবচেয়ে বেশি দুর্ভোগে, সেখানে পানি নেই ...
Read More »কালেক্টরেট সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচনে প্রতীক বরাদ্দ
চাঁদপুর কালেক্টরেট সরকারি কর্মচারী কল্যাণ সমিতির নির্বাচন আগামী ২২ এপ্রিল অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে বৃহস্পতিবার (১৩ এপ্রিল) বিকালে চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেয়া হয়। মোট ২১ পদের মধ্যে ১১ পদে প্রার্থীদের কোন প্রতিদ্বন্দ্বিতা না থাকায় উক্ত পদগুলোতে নির্বাচন হবে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা। বাকি ১০ পদে প্রার্থীগণ তাদের পছন্দের প্রতীক এর আগে নির্বাচন পরিচালনা পরিষদের সদস্যদের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur