Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুরের ৫ গুণি শিল্পী পাচ্ছেন শিল্পকলা একাডেমি সম্মাননা

shilpo cola academy 2017

শিল্পকলা’র বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চতুর্থবারের মতো চাঁদপুরের পাঁচজন গুণী শিল্পীকে জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা প্রদান করা হচ্ছে। আগামী ২৫ নভেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে ৬ টায় জেলা শিল্পকলা একাডেমি চাঁদপুর মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে পাঁচ গুণী শিল্পীকে ‘জেলা শিল্পকলা একাডেমি সম্মাননা- ২০১৬’ প্রদান করা হবে। এ বছর সম্মাননা যাঁরা পাচ্ছেন তারা হলেন : সৃজনশীল সংগঠক বিভাগ জীবন কানাই চক্রবর্তী, আবৃত্তি ...

Read More »

চাঁদপুর মঞ্চের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

chd monch..

সাংস্কৃতিক সংগঠন চাঁদপুর মঞ্চের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বুধবার (২২ নভেম্বর) বিকেলে চাঁদপুর-কুমিল্লা রোডের ফিরোজা হাফেজ শান্তি নিকেতনে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিথিবৃন্দের উপস্থিতিতে সংগঠনের সদস্যরা প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। সাংগঠনিক সম্পাদক হায়াত মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দপ্তর সম্পাদক মো. ফজলুর রহমান, প্রচার সম্পাদক মো. মোখলেছুর রহমান। সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন আজহার মাহমুদ, ইসমাইল হোসেন, বিএম মহসিন, শোভন ...

Read More »

২৪ শর্তে চাঁদপুর বিজয় মেলা করতে এসপি শামসুন্নাহারের প্রস্তাব

Bijoy Mela 2017

চাঁদপুর পুলিশ সুপার এসপি শামসুন্নাহার ২৪ শর্তে  ৮ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চাঁদপুর মুক্তিযুদ্ধের বিজয় মেলা করার জন্যে জেলা প্রশাসকের কাছে প্রস্তাব দিয়েছেন। পুলিশ সুপারের কার্যালয়ের এক চিঠিতে ২৬ তম মহান মুক্তিযুদ্ধের বিজয় মেলা ২০১৭ উদযাপন এ তথ্য জানা যায়। এখন চাঁদপুর জেলা প্রাশাসক সিদ্ধান্তের কতদিন মেলা চলবে এবং চাঁদপুর শহরের হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে থাকবে কিনা তা জানা ...

Read More »

নারায়ণগঞ্জে ছিনতাই হওয়া রড বোঝাই ট্রাক চাঁদপুরে উদ্ধার

moon

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থেকে ২০টন রড বোঝাই ট্রাক পরিত্যক্ত অবস্থায় চাঁদপুরে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে সদর উপজেলা কল্যানপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড চকেরমোড় এলাকা থেকে উদ্ধার করা হয়। রাস্তায় গাছের মোটা ডাইলের কারনে ছিনতাইকারীরা রড বোঝাই ট্রাকটি (ঢাকা মেট্টো-ট ১১-৯৯৪২) ফেলে রেখে চলে যাওয়ায় ট্রাকটি উদ্ধার করা সম্ভব হয়। রডের আনুমানিক মূল্য ১১ লাখ টাকা বলে জানা যায়। ...

Read More »

চাঁদপুর প্রশাসনের সাথে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের ভিডিও কনফারেন্স

DSCF4334

উন্নয়ন প্রকল্পের সাথে সম্পৃক্ত বিভাগ সমূহের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিবের ভিডিও কনফারেন্স মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে ১২টায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। চাঁদপুরের বিভিন্ন বিভাগের উন্নয়নমূলক বিষয় নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কর্মকর্তাদের সাথে আলাপকালে পরিকল্পনা মন্ত্রণালয়ধীন বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের সচিব মোঃ মফিজুল ইসলাম বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের উন্নয়নে সকলকে যার ...

Read More »

চাঁদপুরের ব্র্যান্ডিং দেশের বাইরেও সুনাম অর্জন করেছে : পর্যটন চেয়ারম্যান

Porjoton chairman

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান আখতারুজ্জামান খান কবির বলেছেন, চাঁদপুর জেলা ব্র্যান্ডিং দেশের বাইরেও সুনাম অর্জন করেছে। বাংলাদেশর মধ্যে চাঁদপুর ব্র্যান্ডিং অন্যতম। এখানে ব্যান্ডিং কার্যক্রমটি যেভাবে সাজানো হয়েছে. তা খবুই চমৎকার। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে চাঁদপুর জেলা ব্র্যান্ডিং ও পর্যটন উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডলের ...

Read More »

বিশ্ববাসী ইজতেমার মাধ্যমে চাঁদপুরকে চিনবে ও জানবে : সুজিত রায় নন্দী

Nondy ijtema

বিশ্ব ইজতিমার তত্ত¡াবধানে চাঁদপুরে প্রথমবারের মত আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত ৩ দিনব্যাপী অনুষ্ঠিত হতে যাচ্ছে চাঁদপুর জেলা ইজতিমা। সোমবার (২০ নভেম্বর) বিকেলে ইজতেমার মাঠ পরিদর্শন ও মুসল্লীদের নিরাপত্তাসহ আয়োজকদের সাথে বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনাকালে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেছেন, চাঁদপুরে ইজতেমা হওয়ায় বিশ্ববাসী ইজতেমার মাধ্যমে চাঁদপুরকে চিনবে ও জানবে। এটা আমাদের ...

Read More »

ইন্টারনেট সংযোগকে কেন্দ্র করে চাঁদপুর মেরিন একাডেমিতে সংঘর্ষ

songhorsho

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইসলামপুর গাছতলা গ্রামে মেরিন একাডেমিতে অধ্যক্ষের কার্যালয়ে ইন্টারনেট সংযোগ দেয়াকে কেন্দ্র করে ব্যবসায়ী ও শিক্ষার্থীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ নভেম্বর) সন্ধ্যায় একাডেমির মূল প্রবেশ গেইট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ওই একাডেমীতে ইন্টারন্টে সংযোগের জন্য কলেজ অধ্যক্ষের সাথে স্থানীয় ইন্টারন্টে সংযোগ ব্যবসায়ী মিজান ও হাবিব এর কথা কাটাকাটি হয়। বিষয়টি একাডেমীর শিক্ষার্থীদের ...

Read More »

সওগাত সম্পাদক মরহুম নাসিরউদ্দিনের জন্মবার্ষিকী আজ

Nasir Uddin

বাংলা সাহিত্য ও সাংবাদিকতার অন্যতম পথিকৃত ব্যক্তিত্ব সওগাত সম্পাদক মরহুম নাসির উদ্দিনের ১২৯ তম জন্মবার্ষিকী কাল। ১৮৮৮ সালের ২০ নভেম্বর এ কীর্তিমান লেখক ও সাংবাদিক চাঁদপুর জেলার পাইকাদী গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ কর্মজীবন শেষে ১৯৯৬ সালের ২১ মে ১০৫ বছর বয়সে ঢাকায় পরলোকগমন করেন। দিবসটি উপলক্ষে বাংলাদেশ জাতীয় জাদুঘরের উদ্যোগে ‘মরহুম নাসিরউদ্দিন স্বরণ অনুষ্ঠান’ এর আয়োজন করা হয়েছে। জাদুঘরের কবি ...

Read More »

নবায়ন ছাড়া ইটভাটা চলতে দেয়া হবে না : চাঁদপুর জেলা প্রশাসক

city-of-hilsha

চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেছেন, ইটভাটা মালিকরা নবায়ন করবেন না। নিজেদের ইচ্ছামত ইটভাটা পরিচালনা করবেন। তা হতে দেওয়া হবে না। কোন ইটভাটা নবায়ন ছাড়া পরিচালনা করা যাবে না। রোববার (১৯ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ বক্তব্য প্রদান করেন। জেলা প্রশাসক বলেন, ‘বৃষ্টির কারণে চাঁদপুরের রাস্তা-ঘাটের কাজগুলো বন্ধ ছিল, ...

Read More »