প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী খাদ্য অধিদপ্তর কর্তৃক পরিচালিত চাঁদপুর সদর উপজেলার ৩নং কল্যাণপুর ইউনিয়নে হতদরিদ্রদের মাঝে ১০ টাকা কেজি চাল বিক্রির কার্যক্রম শুরু হয়েছে। বুধবার(০৭ নভেম্বর) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দাসাদী বাজারে চাল বিতরন করা হয়।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবলীগের আহবায়ক মোঃ হুমায়ন কবির সুমন। এ সময় উপস্থিত ছিলেন উপ-সহকারী কৃষি অফিসার সঞ্জিতা ...
Read More »চাঁদপুর-শরীয়তপুর রুটে মাঝ নদীতে আটকা ফেরি চলাচল শুরু
ঘন কুয়াশার কারণে বিভিন্ন রুটে মঙ্গলবার(০৬ নভেম্বর) রাত থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর বুধবার(০৭ নভেম্বর) সকাল থেকে ফের চালু হয়েছে। ফেরি বন্ধ থাকার সময় ভোগান্তিতে পড়েন ঘাট পার হতে আসা শত শত মানুষ। শরীয়তপুর-চাঁদপুর হরিনাঘাট নৌরুটে মঙ্গলবার রাত ৩টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। এতে আটকা পড়েন পারাপারের অপেক্ষায় থাকা যাত্রীরা। তবে এখন ফেরি চলাচল ...
Read More »চাঁদপুর জেলা প্রশাসনের সাথে যুব ও সুশীল সমাজের সংলাপে যা হলো
চাঁদপুরে ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সভাকে সক্রিয় করা এবং উপজেলা পরিকল্পনা সভা আয়োজনের বিষয়ে যুব ও সুশীল সমাজের সাথে জেলা প্রশাসনের সংলাপ অনুষ্ঠিত হয়েছে। “কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি)” প্রকল্পের আওতায় ও জাতীসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কারিগরী সহযোগিতায় এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ মাজেদুর রহমান খান। এসময় তিনি তার বক্তব্যে বলেন, স্থানীয় সরকারকে শক্তিশালী করার জন্য ...
Read More »চাঁদপুরে সিএসডি গোডাউনের জেটি ঘাট যেনো আবর্জনার ভাগাড়
চাঁদপুরে সিএসডি সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগ। সিএসডির সকল খাদ্য শস্য এসে সিএসডি ঘাটের মাধ্যমে উঠা-নামা করে। বর্তমানে উত্তর বঙ্গের খাদ্য শস্য নৌ-পথে পরিবহন করে চাঁদপুর সিএসডি ঘাটের মাধ্যমে দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলের খাদ্য ঘাটতি মিটানোর পরিকল্পনা নিয়েছে সরকার। অথচ সিএসডির জেটি ঘাট যেন আবর্জনার ভাগাড় ! এ পরিকল্পনার আওতায় সহায়তা খাদ্য বিভাগ চাঁদপুর সিএসডি মূল ফটকের জেটি সংলগ্নে একটি স্থায়ী ...
Read More »হাইমচরে মাদক ব্যবসায়ী আটক
চাঁদপুর হাইমচরে গোপন সংবাদের ভিত্তিতে ৫৩ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী মাসুদ মিয়া রোববার (৪ নভেম্বর) সন্ধ্যায় তার বাড়ীর সামনে থেকে আটক করেছেন হাইমচর থানা পুলিশ। আটককৃত ইয়াবা ব্যবসায়ী মাসুদ উত্তর চরভাঙ্গা গ্রামের হযরত আলী তপাদারের ছেলে। এ নিয়ে হাইমচর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং ০৩। এ ব্যপারে হাইমচর থানা অফিসার্স ইনর্চাজ মোঃ শেখ ...
Read More »ঐক্যফ্রন্টের সমাবেশে এমএ হান্নানের পক্ষে নেতা-কর্মীদের যোগদান
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় ঐক্যফ্রন্টের সমাবেশে চাঁদপুর-৪ আসন ফরিদগঞ্জের বিএনপির মনোনয়ন প্রত্যাশী উপজেলা বিএনপির সাবেক সভাপতি বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ এমএ হান্নানের পক্ষে মঙ্গলবার (৬ নভেম্বর) শত শত নেতা-কর্মী অংশগ্রহণ করেছে। রাজধানীর সেগুন বাগিচা থেকে শুরু হওয়া উক্ত মিছিলে খালেদা জিয়ার বিরুদ্ধে সাজানো রায় বাতিল করে নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সকল মিথ্যা মামলা প্রত্যাহার দাবি ...
Read More »অপহরণের ৪ দিন পর লক্ষ্মীপুরের কিশোরী চাঁদপুরে উদ্ধার, অতঃপর…
চাঁদপুরে অপহরণ হওয়া কিশোরীকে উদ্ধার করে মায়ের কাছে হস্তান্তর করেছে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইবরাহিম খলিল। কিশোরী উদ্ধার হওয়ার পর অভিভাবক গরীব হওয়ায় তাকে নিতে আসা গাড়ি ভাড়া তাদের কাছে ছিলো না। এ খবর শুনে চাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো: ইব্রাহিম খলিলের নিদ্দের্শে থানার উপ-পরিদর্শক আওলাদ নিজের ব্যাক্তিগত তহবিল থেকে কিশোরীর মায়ের কাছে বিকাশে টাকা পাঠান। সে ...
Read More »চাঁদপুরে অসহায় ও দুঃস্থদের জন্যে বিনামূল্যে হোটেলে খাওয়ার ব্যবস্থা
চাঁদপুরে মানবতার আরেক নাম জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান। তিনি বিভিন্ন সময় চাঁদপুর শহরের পাড়া-মহল্লায় ঘুরে ভিক্ষুক, অসহায় ও দুঃস্থদের খুঁজে বের করে আর্থিক সহযোগিতা ও খাবারের ব্যবস্থা করে দেন। এতে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান মাত্র ৮ মাসেই সাধারণ জনতা ও ভালো মানুষগুলোর মন জয় করে নিয়েছেন। যেখানেই সাধারণ মানুষের ভোগান্তি দেখেছেন, সেখানেই জেলা প্রশাসক তা লাঘবের ...
Read More »চাঁদপুরের ৮০ এতিমখানায় জেলা প্রশাসনের ইলিশ বিতরণ
চাঁদপুর জেলা প্রশাসক মো: মাজেদুর রহমান খানের নির্দেশে সোমবার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে বেলা ১২ টা পর্যন্ত বিগত ২২ দিনব্যাপী নিষেধাজ্ঞার সময় জব্দকৃত ইলিশ মাছগুলো জেলার বিভিন্ন উপজেলার ৮০টি এতিমখানাতে বিতরণ করা হয়েছে। সোমবার জেলা প্রশাসনের ফেসবুক ওয়ালে ছবিসহ এ তথ্য জানানো হয় তারমধ্যে জেলা কারাগার, সরকারি শিশু পরিবার, বাক ও শ্রবণ প্রতিবন্ধী ছাত্র – ছাত্রী, রামকৃষ্ণ মিশন/আশ্রমও রয়েছে। ...
Read More »চাঁদপুরে ৩০ হাজার করদাতা থেকে১১৮ কোটি টাকা কর আদায়ের লক্ষ্যমাত্রা
চলতি ২০১৮-২০১৯ অর্থবছরে চাঁদপুরের ৩ টি সার্কেলে কর আদায়ের লক্ষ্যমাত্রা ১১৮ কোটি টাকা ৫০ লাখ টাকা। করদাতার সংখ্যা ৩০ হাজার। প্রতি বছরই চাঁদপুর জেলার ৮ উপজেলার করদাতা ও কর আদায়ের পারমাণ বৃদ্ধি হচ্ছে । বিগত ৩ বছরের পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা গেছে বর্তমানে করদাতার সংখা দ্বিগুণ হয়েছে। চাঁদপুরের উপ-কর কমিশনার শাহ আরিফুর রহমান সোমবার (৫ নভেম্বর ) চাঁদপুর টাইমসকে বিষয়টি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur