চাঁদপুর-কুমিল্লা সড়কের পৃথক স্থানে পৃৃথক দুর্ঘটনায় ২জন নিহত হয়েছেন। ৫ মে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাজীগঞ্জের বাকিলা সংলগ্ন গোগরা এলাকায় বোগদাদ বাস চাপার শিশু ইভা (৩) নিহত হয়েছে। এরপর স্থানীয়রা সেখানে সড়ক অবরোধ করে রাখে। নিহত ইভা হাজীগঞ্জ উপজেলার গোগরা গ্রামে তালতলা বাড়ির সিএনজিচালক মুরাদের মেয়ে। অন্যদিকে লাকসাম এলাকায় পিকআপের চাপা বিস্ফোরিত হয়ে শাহরাস্তির টামটা এলাকার হেলাল উদ্দিন (৫০) নামের ...
Read More »ঈদের দ্বিতীয় দিনেও চাঁদপুর লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড়
ঈদুল ফিতর মঙ্গলবার উদযাপন হলেও কর্মস্থল থেকে বাড়িতে আসার স্রোত এখনও কমেনি। নৌ, রেল ও সড়ক পথে সুবিধামতো লোকজন আসছেন। ৪ মে বুধবার বিকেলে চাঁদপুর লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, ঢাকা থেকে চাঁদপুরে আসা হাজার হাজার মানুষের ভিড়। বিকেল পৌনে ৫টায় ঢাকা থেকে ছেড়ে আসা এমভি ময়ূর-৭ ঘাটে ভিড়লে কমপক্ষে তিন থেকে সাড়ে তিন হাজার যাত্রী নেমেছে এ লঞ্চ থেকে। ঈদের ...
Read More »মতলবে ঈদে ঘুরতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলো স্কুলছাত্রী ফারিয়া
নতুন পোষাক পরে সেজেগুজে খালাতো বোন, ভাগনী, ভাতিজিকে সাথে নিয়ে ঈদ আনন্দে ঘুরতে এসে অটোবাইক উল্টে গিয়ে লাশ হয়ে বাড়ী ফিরলো ফারিয়া আক্তার (১৫) নামের এক স্কুল ছাত্রী। সে চাঁদপুর সদর উপজেলার মনোহর খাদী গ্রামের মৃত নুরুল ইসলামের মেয়ে এবং স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী। ঘটনাটি ঘটেছে ঈদ উল ফিতরের দিন বিকাল সাড়ে পাঁচটায় মতলব পৌরসভার দগরপুর গ্রাম এলাকায় ...
Read More »চাঁদপুরে প্রায় দেড় হাজার পুলিশ সদস্যের একই রঙের পাঞ্জাবি, শাড়ি
এই প্রথম একই রঙের পাঞ্জাবি পরে ঈদ আনন্দে শামিল হলেন চাঁদপুরে কর্মরত পুলিশ বাহিনীর সদস্যরা। জেলায় প্রায় দেড় হাজার পুলিশ সদস্য স্ব স্ব কর্মক্ষেত্রে শুধু ঈদের নামাজের জামাতে অংশ নেওয়া নয়, পরে তারা পরস্পরের সঙ্গে কুশল বিনিময়ও করেন এই পাঞ্জাবি পরে। এতে বাদ পড়েননি নারী পুলিশ সদস্যরাও। ঠিক একই রঙের শাড়ি পরেন শতাধিক নারী পুলিশ সদস্য। মঙ্গলবার সকালে চাঁদপুর পুলিশ লাইনস্ ...
Read More »চাঁদপুরে এবারও তিন দিন ধরে ঈদুল ফিতর উদযাপন
চাঁদপুরে সৌদির সঙ্গে মিল রেখে দুদিন ঈদ উদযাপন হয়ে আসলেও গতবারের মত এবারও ৩ দিনব্যাপী ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। হাজীগঞ্জে ঈদের দুই দিন আগে ৮ গ্রামের মানুষ পালন করেছে ঈদুল ফিতরের জামাত। ১ মে রোববার সকালে হাজীগঞ্জ উপজেলার সাদ্রা, সমেশপুর, অলীপুর, বলাখাল, ভোলাচোঁ, ঝাকনি, সোনাচোঁ, প্রতাপপুর, বাসারা ও সুরঙ্গচাইল এর ৮ গ্রামের মানুষ নিজ নিজ এলাকায় ঈদের জামাতে অংশগ্রহণ করতে ...
Read More »ঈদের ছুটিতে ঘুরে আসুন চাঁদপুরের দর্শনীয় স্থান সমূহ
মেঘনা-ডাকাতিয়া আর ধনাগোদা নদীর জলধারায় বিধৌত দেশের অন্যতম প্রাচীন জনপদ চাঁদপুর। মেঘনা কন্যা চাঁদপুরকে নিয়ে অনেক কথা হয়েছে। কেউ বলেন,‘রুপসী চাঁদপুর’ কেউ বলেন,‘ইলিশের দেশ চাঁদপুর’। চাঁদপুরের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে হাজার হাজার প্রত্নসম্পদ। মেহের কালীবাড়ি,হযরত শাহরাস্তি ও তার দরগা,পঞ্চদশ শতকের পর্তুগীজ দুর্গ,ঐতিহ্য একটি মোঘল গ্রাম অলিপুর ও দুটি মসজিদ-স্হাপত্য শৈলীর অনুপম নিদর্শন,লোহাগড়া মঠ, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদ,মৎস গবেষণা কেন্দ্র,পদ্মা-মেঘনা মিলনস্হল,শ্রী শ্রী ...
Read More »চাঁদপুরে দুই বছর পর ঈদগাহে হলো ঈদের জামাত, খুশি ধর্মপ্রাণ মুসলিমরা
ঈদগাঁহ, ঈদের জামাত এবং কোলাকুলি; মুসলিম বিশ্বে এ আয়োজনগুলোই মূলত ঈদের প্রাণ। ঈদের দিন ঈদগাঁহে বড় জামাতে নামাজ আদায়ের মধ্য দিয়ে ধনী-গরীবের মাঝে সম্প্রতি, সৌহার্দ্যের বহিঃপ্রকাশ ঘটে। অথচ করোনার অদৃশ্য চোখ রাঙানিতে গেলো ২ বছর ঈদের প্রচলিত এসব আয়োজন ছিলো একেবারে দেয়ালবন্ধি। ঈদগাঁহের বদলে স্বল্প পরিসরে মসজিদেই আদায় করতে হয়েছিলো ঈদের নামাজ। অদৃশ্য করোনা ভাইরাসের সাথে সংগ্রাম শেখে অবশেষে স্বস্তি ...
Read More »ঈদের দিন সকালেই চাঁদপুরসহ প্রায় সারাদেশে কালবৈশাখী
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী চাঁদপুরসহ দেশের প্রায় সব এলাকায় শুরু হয়েছে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি। রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বিজলী চমকানোসহ বৃষ্টি বা বজ্র বৃষ্টি হচ্ছে। এর ফলে সকালের প্রথম ঈদের জামাতে সমস্যা না হলেও পরে আর ঈদগাহে নামাজ পড়তে পারেননি মুসুল্লিরা। পূর্বাভাসে বলা ...
Read More »চাঁদপুরে যে সব খতিবগণ যে মসজিদে ঈদের নামাজ পড়াবেন
চাঁদপুর জেলার ৮ উপজেলায় ইসলামিক ফাউন্ডেশন কর্তৃৃক সংগ্রহকৃত তালিকা মতে ৭ হাজার ২শ ৪৬ টি মসজিদ রয়েছে। এর মধ্যে প্রায় আড়াই হাজার রয়েছে পাঞ্জেগানা মসজিদ। তবে মসজিদেই ও এর সংলগ্ন মাঠে ঈদের জামাত হয়ে থাকে। চাঁদপুর পৌর এলাকার বিভিন্ন মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত এর অনুষ্ঠান সময়সূচিতে জানা গেছে যে সব খতিব বা ইমামগণ যে মসজিদে ঈদের নামাজ পড়াবেন তারা ...
Read More »চাঁদপুরে কখন কোথায় ঈদের জামাত
করোনা বিধির কড়াকড়িতে গত দুই বছর ঈদ জামাত সীমিত ছিল চার দেয়ালের ভেতর, কোলাকুলিতেও ছিল মানা, সংক্রমণ কমে আসায় এবার ঈদ ফিরছে উৎসবের পুরনো মেজাজে। রোববার বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় ঈদুল ফিতর উদযাপিত হবে মঙ্গলবার। দুই বছর পর এবার ঈদের প্রধান জামাতটি হবে চাঁদপুর পৌর ঈদগাহ-সকাল ৭.৩০ মি.। চাঁদপুর পুলিশ লাইন্স ময়দান-সকাল ৮.৩০ মি., চাঁদপুর সরকারি ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur