Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

চাঁদপুরে শিক্ষকদের দু’ঘন্টা কর্মবিরতি পালন : ঢাকায় ২০ মার্চ-১৮ মার্চ মহাসম্মেলন

ছবি শিক্ষক সমিতি

বাংলাদেশ শিক্ষক সমিতির ডাকে বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুরে আজ ১৪ মার্চ দু’ঘন্টার কর্মবিরতি কর্মসূচি পালিত হয় । চাঁদপুরে আজ ১৪ মার্চ প্রথম দু’ঘন্টার কর্ম বিরতি পালন করা হয়েছে বলে চাঁদপুর জেলা শাখার সভাপতি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ও ডি.এন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন জানিয়েছেন। ...

Read More »

চাঁদপুরে জাটকা ধরায় ১৭ জেলে আটক

নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম থেকে জাটকা ধরার অভিযোগে ১৭ জেলেকে আটক করেছে নৌ পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ৬ লাখ ৭৩ হাজার ৮০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল, ৫টি মাছ ধরার নৌকা ও ৭১ কেজি জাটকা জব্দ করা হয়। ১৪ মার্চ মঙ্গলবার সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। এর আগে সোমবার সকাল ...

Read More »

চাঁদপুরে বাংলাদেশ শিক্ষক সমিতির স্মারকলিপি পেশ

ছবি শিক্ষক সমিতি

বাংলাদেশ শিক্ষক সমিতি,চাঁদপুর জেলা শাখার আয়োজনে বেসরকারি শিক্ষকদের চাকুরি জাতীয়করণের লক্ষ্যে বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রিয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয় । ১৩ মার্চ বেলা ১১ টায় চাঁদপুর জেলা শাখার সভাপতি গণি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো.আব্বাস উদ্দিন ও সাধারণ সম্পাদক ও ডিএন উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক মোহাম্মদ হোসেন এর নেতৃত্বে জেলা প্রশাসক মহোদয়ের ...

Read More »

শেখ হাসিনার সময়ে চাঁদপুরের সকল উন্নয়ন হয়েছে : শিক্ষামন্ত্রী

আন্দোলনের নামে সন্ত্রাস নৈরাজ্য অগ্নি সংযোগ সাম্প্রদায়িক উস্কানি ও বিএনপি-জামায়াতের বর্তমান কার্যক্রমের প্রতিবাদে চাঁদপুর পৌর আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১১ মার্চ রোববার বিকেলে শহরের চিত্রলেখা মোড়ে এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর আওয়ামী লীগের সভাপতি রাধা গোবিন্দ গোপের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাবুলের পরিচালনায় টেলি কনফারেন্সে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি বলেন, চাঁদপুরের চারদিকে তাকান যা ...

Read More »

জ্ঞান অর্জনের জন্য চিকিৎসকদের প্রচুর পড়াশোনা করতে হবে: ডিসি

চাঁদপুর জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, ‘আধুনিক ও উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকদের সব সময় প্রচুর পড়াশোনা করতে হবে। প্রতিনিয়তই সারা বিশ্বে চিকিৎসা সেবা আধুনিক থেকে আধুনিকতম হচ্ছে।তাই আধুনিক চিকিৎসা সম্পর্কে সকল চিকিৎসকদের জ্ঞান থাকতে হবে। প্রতিনিয়ত পড়াশোনার মধ্যে থাকতে হবে।’ ১১ মার্চ শনিবার দুপুরে চাঁদপুর বড় স্টেশন মোল হেডে আদর্শ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল এর উদ্যোগে নবীন বরণ ও ...

Read More »

চাঁদপুরে ১ হাজার ৩শ কেজি জাটকা জব্দ

চাঁদপুরে ১ হাজার ৩শ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে কোষ্টগার্ড। ১২ মার্চ রোববার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড আউটপোস্ট মোহনপুর কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন বাহেরচর সংলগ্ন মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা ...

Read More »

এ সরকারকে আর ছাড় দেওয়া হবে না: চাঁদপুরে রুমিন ফারহানা

বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা সরকারকে সতর্ক করে বলেছেন, ‘দেশের ক্ষতি যা হওয়ার হয়েছে। নিজেদের রক্ষা করতে হলে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করুন। না হয় পালানোর পথ খুঁজে পাবেন না। তাই এখনই ক্ষমতা ছাড়ুন।’ শনিবার (১১ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের চিত্রলেখার মোড়ে জেলা বিএনপি আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন। এর আগে জেলার বিভিন্ন স্থান ...

Read More »

ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার নির্বাচন সম্পন্ন

বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন চাঁদপুর জেলা শাখার কার্যকরি পরিষদ নির্বাচন-২০২৩ শনিবার (১১ মার্চ) বেলা ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত একটানা চাঁদপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৮টি পদে ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এতে ৩৫জন ভোটারের মধ্যে ৩৫টি ভোটই গ্রহণ হয়। নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হন সাবেক সভাপতি এমএ লতিফ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাওন পাটওয়ারী। ...

Read More »

নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে: এমপি রফিক

শাহরাস্তি উপজেলা শিক্ষকবৃন্দের আয়োজনে উপজেলা পরিষদ মাঠে শনিবার ১১ মার্চ বিকেল সাড়ে ৩ টায় শিক্ষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-৫ আসন (হাজিগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম। তিনি বক্তব্য দিতে গিয়ে বলেন, গতানুগতিক শিক্ষার বাহিরে এসে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে। ছাত্র ছাত্রীরা একজন শিক্ষককে পিতা হিসেবে ...

Read More »

চাঁদপুরে ৩ হাজার কেজি জাটকা জব্দ, আটক ৪৩ জেলে

জাটকা বেড়ে উঠতে দুই মাসের জন্য অভয়াশ্রম কার্যকর করতে চাঁদপুরের পদ্মা ও মেঘনায় সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। তবে সরকারের এমন বিধি-নিষেধ মানছেন না একশ্রেণির জেলে। এসব জেলের এমন তৎপরতা বন্ধ করতে প্রতিনিয়ত অভিযান চালাচ্ছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই মধ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে তিন হাজার কেজি জাটকা জব্দ করেছে কোস্ট গার্ড। শুক্রবার (১০ ...

Read More »