Home / ট্যাগ চাঁদপুর

Tag Archives: চাঁদপুর

ঘনিয়ে আসছে ঈদ, তীব্র হচ্ছে চাঁদপুর শহরের যানজট

Janzot-chandpur

চাঁদপুর শহরে এখন যানজট যেন নিত্যসঙ্গী হয়ে দাড়িয়েছে। পবিত্র ঈদুল ফিতরকে কেন্দ্র করে শহরের সড়কগুলোতে যানবাহনের চাপ বেড়েছে। ব্যস্ততা বেড়েছে শহরের ছোট-বড় মার্কেটগুলোতে। ফলে এবারও যথারীতি যানজট শুরু হয়ে গেছে। বিশেষ করে ব্যস্ততম মোড়গুলোতে দিন যত যাচ্ছে, ততই অসহনীয় হয়ে উঠছে ভোগান্তির যানজট। ট্র্যাফিক পুলিশ তথ্য মতে, ঈদ উপলক্ষে শহরে প্রচুর মানুষ কেনাকাটা করতে আসছে। অসংখ্য সিএনজি ও রিক্সা শহরের ...

Read More »

চাঁদপুর প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল

P club Iftar

প্রতিবছরের ন্যায় এবারো চাঁদপুর প্রেসক্লাবের আয়োজনে মাহে রমজানে ইফতার মাহফিল বৃহস্পতিবার (৭ জুন) বৃহস্পতিবার ২১ রমজান প্রেসক্লাবের নিচতলায় নিজস্ব মিলনায়তনে অনুষ্ঠিত হয়। ইফতার মাহফিলে চাঁদপুরের বিচারক বিভাগ, প্রশাসনিক, পুলিশ প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, মুক্তিযোদ্ধা, শিক্ষাবিদ, আইনজীবী, চিকিৎসক, সাংবাদিকসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দসহ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দোয়া ও ইফতার পূর্বক আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদজ্ঞাপন করে শুভেচ্ছা জানান চাঁদপুর প্রেসক্লাবের ...

Read More »

কচুয়ায় গরু বাঁধাকে কেন্দ্র করে হামলা : মা-মেয়েসহ আহত ৩

Hamla-news

চাঁদপুরের কচুয়া উপজেলার শাসনপাড়া গ্রামে গরু বাঁধার তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মা-মেয়েসহ আহত ৩ আহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জুন) বিকেলে উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের দক্ষিণ শাসনপাড়া গ্রামের জহির উদ্দিন প্রধানিয়া বাড়িতে হামলা ও মারধরের এ ঘটনা ঘটে। গুরুতর হামলার শিকার আহত ফিরোজা বেগম (৪২) তানজিনা আক্তার (২০) ও সোহরাব হোসেন ( ২৩) বর্তমানে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন ...

Read More »

চাঁদপুর জেলা ছাত্রদল নিয়ে প্রকাশিত সংবাদ প্রসঙ্গে সম্পাদকের বক্তব্য

No Pic Chandpur Times

চাঁদপুর জেলা ছাত্রদলের নবগঠিত কমিটির বিরুদ্ধে পদবঞ্চিত নেতাদের সংবাদ সম্মেলনে দেয়া বক্তব্যের ওপর ভিত্তি করে তৈরি প্রতিবেদন গত ৬ জুন স্থানীয় সকল প্রিন্ট পত্রিকাসহ চাঁদপুর টাইমসে প্রকাশিত হয়। এ নিয়ে বিচ্ছিন্নভাবে ছাত্রদলের নেতাকর্মীদের একটি অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুর টাইমস সম্পাদককে ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে। বিষয়টি চাঁদপুর টাইমস বার্তা বিভাগের দৃষ্টিগোচর হয়েছে। সোস্যাল মিডিয়ায় মন্তব্যকারী অনেকেই সংবাদের সাথে সম্পাদককে জড়িয়ে সংবাদের ...

Read More »

ঈদের জন্য প্রস্তুত চাঁদপুর নৌবন্দর

প্রতিবারের মতো এবারও আসন্ন ঈদুল ফিতরে রাজধানীসহ বিভিন্নস্থান থেকে নৌপথে আসা যাত্রীদের জন্য প্রস্তুত নদীবন্দর চাঁদপুর। ঈদের ১০ দিন আগে থেকেই লঞ্চযোগে ঘরমুখো লক্ষাধিক যাত্রী প্রতিদিনেই বন্দর ব্যবহার করবেন। ফলে দুর্ঘটনা কিংবা অনভিপ্রেত যে কোনো পরিস্থিতি এড়াতে সব ধরণের প্রস্তুতি নিয়েছে বিআইডব্লিউটিএ ও আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। ঈদের আগে ঘরমুখো মানুষের ভিড়ে পাল্টে যায় চাঁদপুরের নদীবন্দরের চিত্র। মূলত রাজধানীর সদরঘাট থেকে ...

Read More »

চাঁদপুর জেলা ছাত্রদলের সভাপতি ‘বিবাহিত’ সেক্রেটারি ‘মাদক ব্যবসায়ী’

sangbadik-sommelon

ছাত্রদলের কেন্দ্র ঘোষিত চাঁদপুর জেলা ছাত্রদলের কমিটিকে ‘অযোগ্য’ বলে আখ্যায়িত করে তা বাতিলের দাবিতে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে পদবঞ্চিত নেতাকর্মীরা। সংবাদ সম্মেলনে নবঘোষিত কমিটির সভাপতিকে বিবাহিত, সাধারণ সম্পাদককে মাদক ব্যবসায়ী ও সাংগঠনিক সম্পাদককে গরু চুরির মামলার আসামী বলে দাবি করেছেন পদবঞ্চিত নেতাকর্মীরা। বুধবার (৬ জুন) বিকেল ৩টায় শহরের নতুন বাজারে জেলার ত্যাগি, নির্যাতিত তৃণমূল নেতকার্মী’র ব্যানারে সংবাদ সম্মেলন করে এই ...

Read More »

চাঁদপুরে দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Jay-jaydin

চাঁদপুরে দৈনিক যায়যায়দিন এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৬ জুন) সকালে চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি ইকবাল হোসেন পাটোয়ারী। সভাপতিত্ব করেন দৈনিক যায়যায়দিন-এর চাঁদপুর প্রতিনিধি আল-ইমরান ...

Read More »

চাঁদপুর জেলায় চলছে লাইসেন্সবিহীন ৪ হাজার সিএনজি স্কুটার

Cng ato

চাঁদপুর জেলায় চলছে প্রায় ১১ হাজার সিএনজিচালিত অটোরিকশা। এর মধ্যে ৬ হাজার ৭শ’ সিএনজি অটোরিকশার লাইসেন্স আছে। বাকি প্রায় ৪ হাজার অটোরিকশাই চলছে লাইসেন্সবিহীন অবস্থায়। বর্তমানে নতুন করে লাইসেন্স না দেওয়ায় অবৈধভাবেই চলছে সিএনজিগুলো। সংশ্লিষ্টরা জানিয়েছেন, সিএনজিচালিত অটোরিকশার সংখ্যা বেশি হয়ে যাওয়ায় নতুন করে কোনও লাইসেন্স দেওয়া হবে না। যেসব অটোরিকশা লাইসেন্সবিহীন অবস্থায় চলছে সেগুলোও চলতে দেওয়া হবে না। তবে ...

Read More »

চাঁদ দেখা না গেলে ১৬ জুন চাঁদপুরের ট্রেন ছাড়বে

Comilla Train durvog 2

আগামী ১৫ জুন ঈদের চাঁদ দেখা না গেলে পরদিন বেলা সাড়ে ১১টায় চট্টগ্রাম-চাঁদপুর রুটের বিশেষ ট্রেন ছাড়বে। বুধবার (০৬ জুন) সকালে চট্টগ্রাম রেল স্টেশনের ম্যানেজার মো. আবুল কালাম আজাদ এ তথ্য জানান। তিনি বলেন, অগ্রিম টিকিট বিক্রির শেষ দিনে বুধবার (৬ জুন) আগামী ১৫ জুনের (শুক্রবার) টিকিট দেওয়া হচ্ছে। চট্টগ্রাম থেকে বিভিন্ন গন্তব্যের ১২টি ট্রেনের ৯ হাজার ৫২২৫টি টিকিটের মধ্যে ...

Read More »

চাঁদপুর পুরাণ বাজারে ‘বন্দুকযুদ্ধে মাদক ব্যবসায়ী’ নিহত

Youns-Picture

চাঁদপুরে পুরাণ বাজারে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ইউনুছ মিয়াজী ওরফে সুমন (৩৫) নামে এক মাদক ব্যবসায়ী নিহত হয়েছেন। একই সময় আহত হয়েছেন ৫ পুলিশ সদস্য। পুলিশের বক্তব্য অনুযায়ী বুধবার (৬ জুন) দিনগত রাত পৌনে ২টার দিকে শহরের পুরাণ বাজার পূর্ব শ্রীরামদীতে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে পুলিশ ১০১ পিস ইয়াবা ট্যাবলেট, একটি দেশিয় তৈরি বন্দুক (পাইপ গান), ৬ রাউন্ডগুলি, ২ ...

Read More »