জনসাধারনের মাঝে ব্যাপক আতংক থাকলেও ঘূর্ণিঝড়ে চাঁদপুরে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি । ঘূর্ণিঝড় রোয়ানু এর ঝুঁকি মোকাবেলায় চাঁদপুর জেলা প্রশাসনের তরফ থেকে শনিবার দিনভর সার্বক্ষনিক মনিটরিং করা হয় । জেলা প্রশাসক মোঃ আবদুস সবুর মন্ডল ঘূর্নিঝড় মোকাবেলায় নিজেই বিষয়টি দেখভাল করেছেন । সব বিভাগের সাথে সম্বয়ন করে কাজ করার নির্দেশনা দিয়েছেন । যার ফলে চাঁদপুর জেলার চাঁদপুর সদর ,হাইমচর,মতলব উত্তর ...
Read More »‘সরকারের ব্যাপক প্রস্তুতি থাকায় তেমন ক্ষতি হয়নি’
ঘূর্ণিঝড় ‘রোয়ানু’ মোকাবিলায় সরকারের ব্যাপক প্রস্তুতি থাকায় তেমন ক্ষয়-ক্ষতি হয়নি বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। শনিবার (২১ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ের সামনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৫তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। আশরাফ বলেন, ‘বাংলাদেশ এখন ঘূর্ণিঝড়, বন্যা মোকাবিলায় অনেক ...
Read More »আজ বিশ্ব জীব বৈচিত্র্য দিবস
আজ বিশ্ব জীব বৈচিত্র্য দিবস আজ ২২ মে বিশ্ব জীব বৈচিত্র্য দিবস। পৃথিবীতে হাজারো প্রাণী বাস করে । তাদের নাম, পরিচিতি আর স্বভাবের কথা তুলে ধরতে গেলে হাজার পৃষ্ঠায় কোটি শব্দ লিখলেও শেষ হবে না । আধুনিক পৃথিবীতে এখন সব জায়গাতেই মানুষের পদচারণা । মানুষ বংশ বিস্তার করছে চক্রবৃদ্ধি হারে। প্রতিনিয়ত: খাবার ও বসবাসের জায়গা খুঁজছে মানুষ । বন জঙ্গল ...
Read More »চাঁদপুরে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতির মানববন্ধন
নারায়নগঞ্জের পিআর লতিফ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল কান্তিকে লাঞ্চনার প্রতিবাদে মাধ্যমিক সহকারী শিক্ষক সমিতি চাঁদপুর সদর উপজেলা কমিটির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । শনিবার (২১ মে) বিকেলে শহরের শপথ চত্ত্বরে এ মানববন্ধনে অংশ নেন শিক্ষকরা । সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা শাখার র সভাপতি কানিজ বতুল চৌধুরী। বক্তব্য রাখেন বাকশিস চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাফায়াৎ আহম্মেদ ভূইয়া, জেলা মাধ্যমিক ...
Read More »মেঘনার তীর চাঁদপুর ভারি বর্ষণে টইটম্বুর
ঘূর্ণিঝড় রোয়ানু’র প্রভাবে সৃষ্ট দু’দিনের ভারি বর্ষণে মেঘনার তীর চাঁদপুর শহর এখন টইটম্বুর। ড্রেনেজ পুরোপুরি সংস্কার না থাকায় বেশ কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। এর মধ্যে চাঁদপুর কলেজ মাঠে জলাবদ্ধতা তুলনামূলক বেশি দেখা গেছে। এ বছর বর্ষা মৌসুমে অনেকটা আগে ভাগেই চাঁদপুর পৌরসভা কর্তৃক শহরের এসবি খাল ও ড্রেনগুলো পরিস্কার করায় পৌর এলকার নতুন বাজারের নাজির পাড়াসহ দু’একটা এলাকা বাদে ...
Read More »‘রোয়ানুর’ প্রভাবে টানা বর্ষণ : চাঁদপুর শহরে জলাবদ্ধতা
ঘূর্ণিঝড় ‘রোয়ানুর’ প্রভাবে শুক্রবার থেকে শনিবার (২১ মে) বিকেল পর্যন্ত টানা বর্ষণে চাঁদপুর শহরে ব্যাপক জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। পৌর এলাকার বিভিন্ন স্থানে পানি আটকে থাকায় মহল্লার রাস্তাগুলি পানিতে তলিয়ে যায়। এতে করে শত শত মানুষের জীবন যাত্রায় নেমে আসে দুর্ভোগ। নৃত্যদিনের কাজ করা শ্রমিকরা কাজকর্ম করতে না পেরে পোহাতে হচ্ছে বিড়ম্বনা। শহর-শহরতলী বিভিন্ন স্থানে ঘুরে দেখা যায়, অবিরাম বর্ষণে চাঁদপুর ...
Read More »শাহরাস্তি আ’লীগ-বিএনপিতে বিদ্রোহের আগুন
চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ৪ ইউপি নির্বাচন আগামী ৪ জুন অনুষ্ঠিত হবে। ৪ ইউনিয়নে আ’লীগ ও বিএনপির ৬ বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মাঠ চষে বেড়াচ্ছেন। এর মধ্যে আ’লীগের ৪ জন ও বিএনপির ২ জন। তারা দলীয় প্রার্থীর বিরুদ্ধে উঠে-পড়ে লেগেছেন। ফলে বিদ্রোহীদের আগুনে পুড়ে মরছে দু’দলেরই প্রার্থীরা। উপজেলার বাকি ৬ ইউনিয়নে গত ৭ মে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে দু’দলেরই বিদ্রোহী ...
Read More »আতংকের মধ্যে চাঁদপুরের ওপর দিয়ে বয়ে গেছে ‘রোয়ানু’
চাঁদপুরেও ব্যাপক আতংক ছড়িয়ে উপকুল অঞ্চলর উপর দিয়ে দূর্বল হয়ে বাংলাদেশ অতিক্রম করেছে ঘূর্ণিঝড় ‘রোয়ানু’। এতে করে চট্টগ্রাম সমুদ্র বন্দরসহ দক্ষিণাঞ্চলে ৭ নম্বর বিপদ সংকেত থেকে ৩ নং-এ নেমে এসেছে। আর উপকূল অঞ্চলের পাশ্ববতী জেলা হওয়ায় চাঁদপুরে ৭ থেকে বিপদ সংকেত নেমে এসেছে ২ এ। তবে চাঁদপুর জেলা প্রশাসন, পৌরসভা, স্থানীয় জনপ্রতিনিধি ও সেচ্ছাসেবী সংগঠনগুলো পূর্ব থেকে যথাযথ প্রস্তুতি নেয়ায় ...
Read More »দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হামানকর্দ্দি বিদ্যালয় কমিটির নির্বাচন
৭ নম্বর বিপদ সংকেতের মধ্যদিয়েই চাঁদপুর সদর উপজেলার হামানকর্দ্দি পল্লী মঙ্গল উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন শনিবার (২১ মে) অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০ টা থেকে বৈরী আবহাওয়ার মধ্যদিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে ভোটগ্রহণ সম্পন্ন হয়। মোট ভোটার সংখ্যা ৬৮৭। ঘুর্ণিঝড় রোয়ানুর কারনে চাঁদপুরে ৭ নং সতর্ক সংকেত থাকার পরেও স্কুল কমিটির অভিভাবক সদস্যদের এ নির্বাচনে ভোটারদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত। এই নির্বাচনে ...
Read More »‘রোয়ানুর’ প্রভাবে চাঁদপুর হরিণা ফেরীঘাটে ভাঙন : দুর্ভোগে যাত্রীরা
ঘূর্ণিঝড় রোয়ানুর প্রভাবে উত্তাল হয়ে উঠা মেঘনার প্রচ- ঢেউয়ে চাঁদপুর সদরের হরিণা ফেরীঘাটসহ আশেপাশের স্থাপনা অনেকাংশে ভেঙে গেছে। ফেরী চলাচল বন্ধ হয়ে যায় এবং দু’পাড়ে চাঁদপুর-শরীয়তপুর রুটে অসংখ্য মালবাহী ও যাত্রীবাহী যানবাহন আটকা পড়েছে। কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শুক্রবার (২০ মে) থেকে সতর্ক সংকেত ৭ থাকায় এবং শনিবার সংকেত কমিয়ে ৩ এ আসার পর ভাঙন শুরু হওয়ায় ফেরী চলাচল বন্ধ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur