চাঁদপুর শহরের পুরাণ বাজার পূর্ব রামদাসদী এলাকায় খোলা মাঠে খেলার সময় বৈদ্যুতিক তার গায়ে পড়ে বিদ্যুৎ স্পৃষ্টে মো. মিনহাজ (১৫) ও মো. তামীম (১৬) নামে দুই কিশোরের করুন মৃত্যু হয়েছে। তাদেরকে বাঁশ দিয়ে বৈদ্যুতিক তার থেকে ছাড়াতে গিয়ে আহত হয়েছেন হাফেজ খান (৭০) নামে আরেক বৃদ্ধ। ২৯ মার্চ বুধবার দুপুরে পুরান বাজার হাফেজ খানের বাড়ীর সামনের মাঠে এই মর্মান্তিক মৃত্যুর ...
Read More »চাঁদপুরে নিহতের মৃতদেহ ছিনিয়ে নিতে হাসপাতালে কিশোর গ্যাংয়ের তাণ্ডব
বিদ্যুৎস্পৃষ্টে নিহতের লাশ ছিনিয়ে নিতে চাঁদপুরের সরকারি জেনারেল হাসপাতালে তাণ্ডব চালিয়েছে একদল কিশোর গ্যাং। তাদের দলগত হামলায় হাসপাতালের ৫ স্টাফকে পিটিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। ২৯ মার্চ বুধবার দুপুর ১২টার দিকে হাসপাতালের জরুরী বিভাগে এ ঘটনা ঘটে। পরে চাঁদপুর মডেল থানা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। হাসপাতাল সূত্র জানায়, আজ দুপুরে চাঁদপুর সদরের পূর্ব শ্রীরামদি এলাকার শামীম ও মিনহাজ ...
Read More »সৌদিতে নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে
সৌদি আরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশে ওমরাহ যাত্রীদের বাস দুর্ঘটনায় নিহত ১৩ বাংলাদেশির পরিচয় মিলেছে। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। নিহত ১৩ বাংলাদেশি হলেন- নোয়াখালীর সেনবাগের মো. শরিয়ত উল্লাহর ছেলে শহিদুল ইসলাম, কুমিল্লার মুরাদনগরের আব্দুল আওয়ালের ছেলে মামুন মিয়া, নোয়াখালীর মোহাম্মদ হেলাল, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কুমিল্লার মুরাদনগরের রাসেল মোল্লা, কক্সবাজারের মহেশখালীর মো. আসিফ, গাজীপুরের টঙ্গীর আব্দুল লতিফের ছেলে মো. ইমাম ...
Read More »চাঁদপুরে তরমুজের সরবরাহ বাড়ছে, কর্মব্যস্ত ব্যবসায়ী-শ্রমিকরা
চাঁদপুরে দক্ষিণাঞ্চলের তরমুজের ব্যাপক সরবরাহ বেড়েছে। পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতারে রসালো ফল হিসেবে বিশেষ চাহিদা রয়েছে এই তরমুজের। প্রতিদিন ১০-১৫টি বাল্কহেডে করে চাঁদপুর শহরের চৌধুরীঘাটে নিয়ে আসা হচ্ছে তরমুজ। আর সেই তরমুজ চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার মানুষের চাহিদা মেটাচ্ছে। তরমুজের সরবরাহ বাড়ায় কর্মব্যস্ততা বেড়েছে ব্যবসায়ী ও শ্রমিকদের। প্রতিটি নৌযানে পাঁচ হাজার থেকে ১০ হাজার তরমুজ আসে। পাইকাররা এখান থেকে ...
Read More »চাঁদপুরে জাটকা শিকারে আটক ২৬ জেলে
চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা শিকার করার অপরাধে ২৬ জেলেকে আটক করেছে জেলা টাস্কফোর্স। আটক জেলেদের মধ্যে ১৬জনকে এক মাস করে কারাদণ্ড, ৮জনকে ৩২ হাজার টাকা জরিমানা এবং দুইজন অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় অভিভাবকের জিন্মায় ছেড়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। ২৮ মার্চ মঙ্গলবার রাতে কোস্টগার্ড চাঁদপুর স্টেশনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও ...
Read More »শরীয়তপুর-চাঁদপুর নৌপথে কমেছে যাত্রীর চাপ, নেই যানবাহনের ভিড়ও
পদ্মা সেতু খুলে দেওয়ার পর থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে কমেছে যাত্রীর আনাগোনা। নেই যানবাহনের ভিড়ও। এখন মৃতপ্রায় ইব্রাহীমপুর ফেরিঘাট। আবার ২৭ কিলোমিটার মহাসড়কের ৫৪ জায়গায় খানাখন্দে ভরা। গাড়ির অপেক্ষায় দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকছে ফেরি। আগে প্রতিনিয়ত এ ঘাটে যানবাহনের জটলা লেগেই থাকত। খুলনা-চট্টগ্রামসহ ২১টি জেলার যানবাহন চলাচল করতো এ রুট দিয়ে। সবসময় মহাসড়কে মনোহর বাজার, বুড়িরহাট ও ভেদরগঞ্জ বাজারসহ বালারহাট এলাকায় ...
Read More »সৌদিতে সড়ক দুর্ঘটনায় নিহত চাঁদপুরের একজনসহ ৮ জনের পরিচয় মিলেছে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ২২ ওমরাহ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে আট বাংলাদেশি রয়েছেন। সোমবার দেশটির আসির প্রদেশে ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উলটে আগুন ধরে গেলে এ দুর্ঘটনা ঘটে। এতে আরও ২৯ জন আহত হন। নিহত বাংলাদেশিরা হলেন- নোয়াখালীর শহিদুল ইসলাম, পিতা: মোঃ শরিয়ত উল্লাহ, ও মোহাম্মদ হেলাল, কুমিল্লার মামুন মিয়া,পিতাঃ আব্দুল আওয়াল, মুরাদনগর ও রাসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ ...
Read More »চাঁদপুরে জব্দকৃত জাটকা ২৫টি এতিমখানা ও অসহায়দের মাঝে বিতরণ
চাঁদপুরে সাড়ে ৪ হাজার কেজি জাটকা জব্দ করেছে কোষ্টগার্ড। ২৮ মার্চ মঙ্গলবার দুপুরে কোস্ট গার্ড ঢাকা জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোন অধিনস্থ বিসিজি আউটপোস্ট মোহনপুর কর্তৃক সাব লেফটেন্যান্ট ফজলুল হক এর নেতৃত্বে চাঁদপুর জেলার উত্তর মতলব থানাধীন আমিরাবাদ মৎস্য আড়ৎ এলাকায় একাটি ...
Read More »শতাধিক মানুষকে সেহরি খাওয়ালেন রেদওয়ান খাঁন বোরহান
গভীর রাতে চাঁদপুর রেলওয়ে কোর্ট স্টেশন ও বড় স্টেশন প্লাটফর্মে থাকা ভাসমান প্রান্তিক দুঃস্থ ও অসহায় প্রায় ১ শতাধিক মানুষকে পবিত্র মাহে রমজানের সেহরি বিতরণ করলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব রেদওয়ান খাঁন বোরহান। রবিবার (২৬ মার্চ) দিবাগত রাত আড়াইটার সময় বাংলাদেশ আওয়ামী মৎসজীবি লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, সিটি নিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও জেলা ...
Read More »চাঁদপুরে নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ শুরু ২৯ মার্চ
চাঁদপুরের সব উপজেলার প্রতিষ্ঠান প্রধানদের ২৯ মার্চ বুধবার থেকে বাধ্যতামূলক মাধ্যমিক শিক্ষা বিস্তারে ৩ দিনের নতুন কারিকুলামের ওপর প্রশিক্ষণ শুরু হচ্ছে। এ প্রশিক্ষণে ৫শ ৯ জন প্রতিষ্ঠান প্রধান অংশগ্রহণ করার জন্যে পরিপত্র পাঠানো হয়েছে। ২৬ মার্চ জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রেরিত ও স্বাক্ষরিত সকল উপজেলার মাধ্যমিক স্তরের স্কুল সমুহে এক পরিপত্রে এ তথ্য জানা গেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur