Home / চাঁদপুর

চাঁদপুর

চাঁদপুরে ফাঁস দেয়া অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার

Dead-Lash-Khun-

চাঁদপুর শহরের রেলওয়ে জেডিসি কলোনিতে সোমবার (০৮ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টায় মুক্তা বেগম (২০) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। মুক্তা শহরের বাবুরহাট শিলনদীয় গ্রামের মনির হোসেন ভূইয়ার মেয়ে। গত ৭ মাস পূর্বে আলমগীর বেপারীর ছেলে সুজন বেপারীর সাথে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানার এসআই ত্রিনাদ সংঙ্গীয় ফোর্স নিয়ে লাশ ...

Read More »

খালেদা জিয়াকে চাঁদপুর জেলা বিএনপির অভিনন্দন

চাঁদপুর জেলা বিএনপির

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে চাঁদপুর জেলা ১৫ নেতাকে রাখায় চাঁদপুর জেলা বিএনপির পক্ষ থেকে চেয়ারপার্সন খালেদা জিয়াকে অভিনন্দন জানানো হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দপ্তরের দায়িত্বে মাহবুব আনোয়ার বাবলু স্বাক্ষরিত এক পত্রে রোববার (৭ আগস্ট) রাতে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয, বিএনপির নবগঠিত জাতীয় নির্বাহী কমিটিতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হিসেবে সাবেক সংস্থাপন প্রতিমন্ত্রী মো. নুরুল হুদা। কার্য ...

Read More »

চাঁদপুরে কৃষি-প্রযুক্তি মেলা থেকে ‘কষ্ট নিয়ে’ ফিরে গেলো নার্সারি মালিকরা

চাঁদপুর

প্রতিবছরের ন্যায় এবারও চাঁদপুরে ঘটা করে কৃষি ও প্রযুক্তি মেলা আয়োজন করা হয়। অন্যান্য বছরের মতো এবছরও মেলা আয়োজনে কোনো ত্রুটি না থাকলেও শুধুমাত্র স্থান নির্ধারণে সঠিক সিদ্ধান্ত না নেয়ায় সপ্তাহব্যাপি এ মেলা থেকে এক বুক ‘চাপা কষ্ট’ আর লোকসান গুণে স্টল নিয়ে ফিরে যেতে হলো চারা গাছ নার্সারি মালিকদের। ‘গত বছর যে মেলায় অংশ নিয়ে প্রায় ২ লক্ষাধিক টাকার ...

Read More »

চাঁদপুরে আওয়ামী ও যুব মহিলা লীগের মানববন্ধন

চাঁদপুর

চাঁদপুরে জেলা মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা লীগের আয়োজনে দেশব্যাপি সন্ত্রাস ও জঙ্গি হামলার প্রতিবাদে মানববন্ধন রোববার (৭ আগস্ট) সকালে শহরের শপথচত্ত্বরে অনুষ্ঠিত হয়। আওয়ামী ও যুব মহিলালীগের ব্যানারে মানববন্ধনে অংশ নিয়ে বক্তব্য রাখেন, চাঁদপুর পুলিশ সুপার শামসুন্নাহার। আরো রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাড. নুরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, ...

Read More »

বাসমাশিসের আয়োজনে চাঁদপুরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মানববন্ধন

চাঁদপুর

বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির (বাসমাশিস) উদ্যোগে চাঁদপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রতায়িকতা বিরোধী মানববন্ধন রোববার (৭ আগস্ট) অনুষ্ঠিত হয়েছে। মাতৃপীঠ স.বা.উ. বিদ্যালয়ে জঙ্গি ও সন্ত্রাস বিরোধী মানববন্ধন : ও মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে জঙ্গিবাদ, সন্ত্রাস, নৈরাজ্য ও সাম্প্রতায়িকতা বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল সাড়ে ১১ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত শিক্ষক ...

Read More »

মাদ্রাসায় কোনো রাজনীতি করা চলবে না : চাঁদপুর জেলা প্রশাসক

চাঁদপুর

‘এখন মানুষ সোচ্চার হয়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনমত সৃষ্টি করেছে। কাজেই এ দেশে জঙ্গিবাদের ঠাঁই হবেনা। মাদ্রাসায় কোনো রাজনীতি করা চলবে না। সমাজের বাইরে কিংবা দেশদ্রোহী কাজে কোনো শিক্ষক আছেন এমন খবর পাওয়া গেলে সে শিক্ষককে কারাগারে পাঠানো হবে।’ রোববার (৭ আগস্ট) সকাল ১১ টায় চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে ‘দেশবাসী দিচ্ছে ডাক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক’ ...

Read More »

ইসলাম সম্পের্কে সকল ছাত্র-ছাত্রীকে জানতে হবে : শামসুন্নাহার

চাঁদপুর

‘ইসলাম সম্পের্কে সকল ছাত্র-ছাত্রীকে জানতে হবে। তোমরা যা বুঝ সেই আসল সত্যটাকে প্রতিষ্ঠিত করতে হবে। যারা মাদ্রাসায় পড়ালেখা করছো তাদের বুঝতে হবে ইসলাম মানুষ হত্যা করতে বলে নাই। তাই প্রকৃত ইসলাম সম্পর্কে জানতে হবে।’ রোববার (৭ আগস্ট) সকাল ১১ টায় চাঁদপুর বিষ্ণুদী ইসলামিয়া সিনিয়র মাদ্রাসা মিলনায়তনে ‘দেশবাসী দিচ্ছে ডাক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত যাক’ এ স্লোগানে সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও শিক্ষার ...

Read More »

চাঁদপুরে বিটিসিএল’র দুর্দিন : জেলাজুড়ে ২ হাজার ৩শ’ গ্রাহক

চাঁদপুর

সারাদেশের ন্যায় চাঁদপুরেও টেলিকমিউনিকেশন লিমিটেড বিটিসিএল’র এখন দুর্দিন। দিন দিন এর কমছে গ্রাহক। জেলাজুড়ে মাত্র ২ হাজার ৩ শ’ ১৯ গ্রাহক। এদের অধিকাংশই সরকারি অফিস। এক সময় যে কোনো ব্যবসা প্রতিষ্ঠানে কিংবা বাসা বাড়িতে একটি টেলিফোনের সংযোগ নিতে অনেক কাঠখড়ি পোড়ানোর পর পাওয়া যেতো এমন কথা প্রবাদ বাক্যের মত শোনা যেতো। বর্তমানে আবেদন করলেই সংযোগ পাওয়া সম্ভব বলে জানিয়েছেন চাঁদপুরের ...

Read More »

চাঁদপুর সদরের ‘শ্রেষ্ঠ সভাপতি’ আজিজ খান দুদু

চাঁদপুর

চাঁদপুর সদরের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর স্কুল ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি ‘নির্বাচন ২০১৬’ সফরমালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. আবদুল আজিজ খান দুদু ‘উপজেলা শ্রেষ্ঠ সভাপতি ’ নির্বাচিত হয়েছেন। সদর উপজেলার ১ শ’৭০ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরির ব্যক্তিদের মধ্য থেকে যারা সফলতার পরিচয় দিয়েছেন, প্রাথমিক শিক্ষা ক্ষেত্রে অবদান ও স্কুল পরিচালনায় দক্ষতা রয়েছে এমন মহতীদের মূল্যায়ন করে শ্রেষ্ঠ ...

Read More »

‘যে কোনো মুহূর্তে চাঁদপুরে আসতে পারেন প্রধানমন্ত্রী’

Hasina

‘চাঁদপুরে বন্যা হবে এমন পূর্বাভাস রয়েছে। বন্যা পরিস্থিতি পরিদর্শনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে কোন মুহূর্তে চাঁদপুর আসতে পারেন। বন্যা পরবর্তীতে যদি কোথাও যদি ধস নামে তাহলে আমাদের জন্য হুমকি। এ বিষয়ে আমাদের সকলকে সতর্ক ও প্রস্তত থাকতে হবে। সরকারি কর্মকর্তারা দেখে শুনে ছুটিতে যেতে হবে। মনে রাখতে হবে দায়িত্ব সবার আগে।’ শনিবার (৬ আগস্ট) বিকেল ৩টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ...

Read More »