সুইচ ব্যাংকের একাউন্ড নম্বর সম্বলিত একটি প্যান্ডড্রাইভের গোপন নম্বর উদ্ধারের রুদ্ধশ্বাস কাহিনী নিয়ে নির্মিত ‘পাসওয়ার্ড’ ছবিটি ঈদুল ফিতরে দেশব্যাপী মুক্তি পেয়েছে। সারাদেশের ন্যায় চাঁদপুরের তিনটি সিনেমা হলেও ঈদুল ফিতর উপলক্ষে চলছে বাংলা চলচ্চিত্রের সুপার স্টার শাকিব খানের প্রযোজনায় নির্মিত পাসওয়ার্ড সিনেমাটি। ঈদের দিন থেকে সিনেমা হলগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে। দুই/তিন শিপটে ছবি প্রদর্শিত হলেও এখন চার শিপটে চলছে। ...
Read More »হরিণা আদর্শ একাডেমিতে ঈদ পুনর্মিলন ও ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন
চাঁদপুর সদর উপজেলার ১২নং চান্দ্রা ও ১৩নং হানারচর ইউনিয়নের মিলনস্থলে প্রতিষ্ঠিত হরিণা আদর্শ একাডেমির ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। ঈদুল ফিতরের পরের দিন বৃহস্পতিবার (৬ জুন) ‘হরিণা আদর্শ একাডেমি’র প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ও এক সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়। এতে সভাপতি হিসেবে এডভোকেট মুহাম্মদ শাহজাহান খান এবং প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সচিব এবিএম হানিফ মাস্টার ...
Read More »চাঁদপুরের ৪ সহস্রাধিক মসজিদ ‘ভূমির ওয়াকফ নিবন্ধন’ নেই
ইসলামিক ফাউন্ডেশ চাঁদপুর জেলার ৮ উপজেলা ও ৮৯ ইউনিয়নের হাট-বাজারে, গ্রামে-গঞ্জে, পাড়া-মহল্লায় ৪,৮৪২টি মসজিদ রয়েছে। এর মধ্যে ৩৫৫টি পাঞ্জেগানা মসজিদ। বাকি ৪,৫৯৭টি জুমা মসজিদ। বাংলাদেশ ওয়াকফ বিভাগ চাঁদপুরের অডিটর মো.আলাউদ্দিন রোববার (৯ জুন) চাঁদপুর টাইমসকে জানিয়েছেন জেলার সবগুলো মিলে মাত্র ৩৫০টি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, কবরস্থান, হেফজখানা, মন্দির ও গির্জা ইত্যাদি ধর্মীয় প্রতিষ্ঠানের ওয়াকফ নিবন্ধন রয়েছে। এতে জমির পরিমাণ ১৯২৮.৪১ একর। ...
Read More »ঐতিহাসিক ছয়-দফা আন্দোলনে চাঁদপুরের চন্দ্রকন্যা আমেনা বেগম
আশিক বিন রহিম।। আজ ঐতিহাসিক ছয়-দফা দিবস। ছয়-দফাকে বলা হয় বাঙালি জাতির মুক্তির সনদ। ১৯৬৬ সালের ৭ জুন মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ৬-দফা দাবির পক্ষেই দেশব্যাপী তীব্র গণআন্দোলনের সূচনা হয়। এই ছয় দফা দাবির খসড়া তৈরির সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন চাঁদপুরের চন্দ্রকন্যা আমেনা বেগম। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার এই আলোকিত নারী ছিলেন, পূর্ব পাকিস্তানের ...
Read More »চাঁদপুরে চরাঞ্চল মানুষের খাদ্য থাকলেও চিকিৎসা-শিক্ষা থেকে বঞ্চিত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা থেকে দক্ষিণে হাইমচর উপজেলা পর্যন্ত মেঘনা নদীর পশ্চিম পাড়ে প্রায় ৩০টি চরাঞ্চল রয়েছে। এসব চরে বসবাসরতরা অধিকাংশই জেলে ও কৃষক করে থাকেন। নিজেদের উৎপাদিত খাদ্য থাকলেও স্বাস্থ্য-শিক্ষা ব্যবস্থার খুবই সংকট রয়েছে। যোগাযোগ ব্যবস্থা বলতে পায়ে হেঁটে এক কান্দি (মহল্লা) থেকে অন্য কান্দিতে যাওয়া। শহরে কিংবা উপজেলা সদরে যেতে হলে ট্রলার দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে মেঘনা নদী ...
Read More »চাঁদপুরে বেপরোয়া মোটর বাইক কেড়ে নিলো যুবকের প্রাণ : আহত ২
ঈদের আনন্দে কুমিল্লা থেকে চাঁদপুরে ঘুরতে আসা বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে কেড়ে নিলো রাব্বি (২০) নামে এক যুবকের প্রাণ। এ দুর্ঘটনায় সাথে থাকা আরো দু’যুবক গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। বৃহস্পতিবার(৬ জুন) দুপুরে চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট নামকস্থানের চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মোটর সাইকেল আরোহী নিহত রাব্বি কুমিল্লা জেলার শরৎ দক্ষিন কিনবনিশা গ্রামের আব্দুর রশিদ মিয়ার ...
Read More »ঈদের দিন চাঁদপুরে গৃহবধূর আত্মহত্যা
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের পূর্ব লোধের গাঁও গ্রামে ঈদের দিনেই গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। বুধবার (৫ জুন) পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুর প্রায় ২টার সময় এ ঘটনা ঘটে। ঘটনার বিবরনে জানা যায়, শাহমাহমুদপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পূর্ব লোধের গাঁও গ্রামের বাসিন্দা মোঃ মঙ্গল খানের বড় ছেলে আলী আকবর খানের স্ত্রী নিপা বেগম (১৮) পরিবারের অজান্তে ...
Read More »ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় চাঁদপুরে ঈদুল ফিতর পালিত
ধর্মীয় ভাবগাম্বির্যের মধ্য দিয়ে মুসলিম সস্প্রদায়ের ধর্মীয় উৎসব হাজারো মুসল্লির সমাগমে ঈদুল ফিতর চাঁদপুরে উদযাপিত হয়েছে। মুসল্লিরা দলে দলে ঈদগাহ ময়দানে ছুটে এসে ঈদের নামাজ আদায় করেন। বুধবার (৫ জুন) সকাল ৮টায় চাঁদপুর পৌরসভার পৌর ঈদগাহ মাঠে জেলার প্রথম জামাত অনুষ্ঠিত হয়। এ ঈদগাহ মাঠে জেলা প্রশাসক (ডিসি) মো: মাজেদুর রহমান খান, জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌর মেয়র নাছির ...
Read More »চাঁদপুরে ডেমু ট্রেন থেকে ছিটকে পড়ে দু’পা হারালো নাছির
চাঁদপুর-লাকসাম রেল লাইনের পাশে হাজার অবৈধ স্থাপনা গড়ে উঠেছে। রেল লাইন ঘেঁষে গাড়ি রেখে মুরগি দোকানে উঠানোর সময় চাঁদপুরগামী চলন্ত ডেমু ট্রেনের দরজার পাশে থাকা যাত্রী নাছির (৪০) এর শরীরে আঘাত লেগে ছিটকে নিচে পড়ে গিয়ে দু পা হারানো। আজ ঈদের দিন দুপুরে চাঁদপুর শহরের বঙ্গবন্ধু রোড দর্জি ঘাট এলাকায় গাজী বয়লার হাউজ দোকানের সামনে এই দুর্ঘটনাটি ঘটে। গুরুতর রক্তাক্ত ...
Read More »একমাস বন্ধ থাকার পর ঈদের জন্যে প্রস্তুত চাঁদপুরের দু’শতাধিক রেস্টুরেন্ট
রমজানের শেষ দিন। চারদিকে চলছে ঈদের আনন্দ। রাত পোহালে ঈদ। প্রস্তুত চাঁদপুরের দুই শতাধিক খাবার হোটেল। পবিত্র মাহে রমজানে এক মাস খাবার হোটেল গুলো বন্ধ থাকার পর চালু করতে সকল প্রস্তুতি শেষ করেছে হোটেল মালিকরা। হোটেল শ্রমিকরা ঈদের আনন্দ কাটাতে হবে শহর থেকে গ্রামে ছুটে আসা ভোক্তাদের। চাঁদপুর শহরে উন্নত মানের খাবার হোটেল গুলোর মধ্যে রয়েছে এলইডি চাইনিজ, ক্যাফে কর্ণার, ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur