চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কালীপুর ও গজারিয়ার চরকালীপুরে ট্রলারে যাতায়াত রাত ৮টা থেকে ভোর ৫টা পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে গজারিয়া পুলিশ ফাঁড়ি। ঈদকেন্দ্রিক যাত্রীদের নিরাপত্তার বিষয়টি চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাত ৮টার আগে ও ভোর ৫টার পর ট্রলার যাতায়াত সচল থাকবে। স্থানীয় সূত্রে জানা যায়, এই রুটে মতলব উত্তর উপজেলার হাজার হাজার যাত্রী ঢাকা থেকে যাতায়াত করে থাকে। ...
Read More »মতলব উত্তরে ১৮টি গ্রামে আগাম ঈদ উদযাপন
সৌদি আরবের সাথে মিল রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ১৮টি গ্রামে আজ আগাম ঈদুল আযহা উদযাপিত হয়েছে। ৯ জুলাই শনিবার মতলব উত্তর উপজেলার উপজেলার মোহনপুর ইউনিয়নস্থ পাঁচআনী দেওয়ান কান্দি, সাড়ে পাঁচআনী, পাঁচআনী গায়েবি মাজার জামে মসজিদ, বাহেরচর পাঁচানী, আইটাদি পাঁচানী, লতুর্দী, সাতানী ও দক্ষিণ মাথাভাঙ্গার আংশিক, সাদুল্যাপুর ইউনিয়নের আমিয়াপুর গ্রামের একাংশ, ইসলামবাদ ইউনিয়নের মধ্য ইসলামবাদ গ্রামের একাংশ, ফতেপুর পশ্চিম ইউনিয়নের ...
Read More »জমে উঠেছে মোহনপুর কোরবানির পশুর হাট
জমে উঠেছে কোরবানির পশুর হাটের বেচাকেনা। ঈদ ঘনিয়ে আসায় উপজেলার স্থায়ী ও অস্থায়ীভাবে বসা পশুর হাটে বেড়েছে ক্রেতার-বিক্রেতাদেও উপচেপড়া ভিড়। বৃহস্পতিবার মতলব উত্তর উপজেলার মোহনপুর ও লুধুয়াসহ কয়েকটি স্থাযী ও অস্থায়ী কোরবানীর পশুর হাট বেশ জমে উঠেছে। এদিকে মতলব উত্তর উপজেলার মোহনপুর নৌ পুলিশ ফাড়ীর উদ্যেগে মোহনপুর কোরবানির পশুর হাট পরিদর্শন ও মাস্ক বিতরন করা হয়েছে। দুপুরে উপজেলার মোহনপুর ইউনিয়নের ...
Read More »নৌকা তৈরিতে ব্যস্ত মতলবের সটাকী বাজারের কারিগররা
চলতি বর্ষা মৌসুমে নৌকা তৈরিতে ব্যস্ত হয়ে পড়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকী বাজারের নৌকার কারিগর ও কাঠ ব্যবসায়ীরা। নতুন নৌকা তৈরির যেমন ধুম পড়েছে আবার অনেকেই পুরনো নৌকা মেরামতে ব্যস্ত হয়ে পড়েছেন। বর্ষা মৌসুমে নিচু এলাকার বাসিন্দাদের যোগাযোগের মাধ্যম হয়ে ওঠে নৌকা। চারদিকে বর্ষায় যখন রাস্তাঘাট তলিয়ে যায়, তখন নৌকা হয়ে ওঠে পারাপারের ভরসা। এ কারণে জ্যৈষ্ঠের শুরু থেকেই ...
Read More »টুং টাং শব্দে মুখরিত মতলবের কামার পল্লী
কোরবানির ঈদকে সামনে রেখে মতলব উত্তর উপজেলার কামার পল্লীতে কর্মব্যস্ততা বেড়েছে। কোরবানির পশু জবাই ও মাংস প্রস্তুতের জন্য এখন চলছে চাপাতি, দা, বটি, ছুরিসহ নানা হাতিয়ার তৈরির কাজ। ভাঁতির মাধ্যমে কয়লার আগুনে বাতাস দিয়ে লোহার খণ্ডকে দগদগে লাল করছেন। সেই আগুনে লাল হওয়া লোহার খণ্ডকে শরীরের সবটুকু শক্তি একত্র করে হাতুড়ি দিয়ে একের পর এক আঘাত করছেন কামারেরা। সবারই হাত, ...
Read More »মতলব উত্তরে জমে উঠেছে কোরবানির পশুর হাট
পবিত্র ঈদ-উল আযাহাকে সামনে রেখে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ঐতিহ্যবাহী ছেংগারচর বাজারসহ উপজেলার প্রত্যন্ত এলাকার হাট বাজারগুলোতে শেষ মুহুর্তে জমে উঠেছে কোরবানির পশুর হাট। মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। পশু কোরবানি মাধ্যমে আত্মত্যাগ ও আল্লহকে সন্তুষ্টি করাই প্রধান কাজ । ৪ জুলাই সোমবার উপজেলার সবচেয়ে বড় কোরবানির পশুর হাট ছেংগারচর বাজার ছিলো সাপ্তাহিক পশুর হাটের দিন। এ দিন ...
Read More »২০২২ সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক বছর: প্রতিমন্ত্রী
পরিকল্পনা প্রতিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ড. শামসুল আলম বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে তারই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ‘২০২২ সাল হবে বাংলাদেশের জন্য অবকাঠামো উন্নয়নের এক মাইলফলক বছর। অনেক ষড়যন্ত্রের জাল আর প্রতিবন্ধকতা কাটিয়ে নিজস্ব অর্থায়নে গত ২৫ জুন আমরা পদ্মা সেতু উদ্বোধন করতে সক্ষম হয়েছি । এই সেতু উদ্বোধনের ফলে দেশের দক্ষিণাঞ্চলকে ...
Read More »মতলব উত্তরে বীজ ও সার বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২১-২২ অর্থ বছরে খরিপ-২ মৌসুমে উফসী আমন প্রনোদনা কর্মসূচির আওতায় বীজ ও সার বিতরন কর্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১লা জুলাই শুক্রবার সকালে উপজেলা অডিটোরিয়ামে উদ্বোধন করেন চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আলহাজ্ব নূরুল আমিন রুহুল এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, সরকার কৃষকদের জন্য প্রনোদনা হিসেবে সার,বীজ দিচ্ছে। ...
Read More »মতলব উত্তরে সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সটাকী-সুগন্ধি গ্রামে দুস্থ নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে হিন্দুসম্প্রদায়সহ বিনামূল্যে ১৫ অসহায় ও বেকার দরিদ্র নারীদের মধ্যে সেলাই মেশিন এবং শিশু কিশোরসহ ১০ শারীরিক প্রতিবন্ধীদের মাঝে এ হুইল চেয়ার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ জুন) সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার সটাকী বাজার আহম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে গরীব এতিম কল্যানট্রাষ্ট ইউকে এর অর্থায়নে পিএইচপি কোরআনের আলো ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ...
Read More »মতলব উত্তরে অটোরিকশা খাদে পড়ে চালক নিহত
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশা রাস্তার পাশের খাদে পড়ে মোঃ সুমন সরকার (২৭) নামে এক চালক নিহত হয়েছেন। বুধবার সকাল ১১টার সময় উপজেলা উপজেলার শ্ররায়েরচর বাংলা বাজার বেড়িবাঁধ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ড্রাইভার সুমন মতলব উত্তর উপজেলার দক্ষিণ নিশ্চিন্তপুর সরকার বাড়ির সহিদ উল্লাহ সরকারের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানাযায়,নিহত সুমন সরকার শ্ররায়েরচর বাংলা বাজার থেকে কাঠ বোঝাই করে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur