Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর

মতলব উত্তর

জেলা পরিষদ নির্বাচন: মতলবে নির্বাচিত হলেন যারা

সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে চা্ঁদপুর জেলা পরিষদের নির্বাচন সম্পন্ন হয়েছে। ১৭ অক্টোবর সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সংরক্ষিত ওয়ার্ড ২ (মতলব উত্তর, মতলব দক্ষিণ ও কচুয়া) এ নির্বাচিত হয়েছেন তাছলিমা আক্তার, প্রতীক ফুটবল। তিনি ৩ উপজেলায় সর্বমোট ভোট পেয়েছেন ২০২ টি। তন্মোধ্য মতলব উত্তর উপজেলায় ১০৩টি, মতলব দক্ষিণ উপজেলায় ৩০টি ও কচুয়া উপজেলায় ৬৯টি। ...

Read More »

মতলব উত্তরে মিথ্যা সংবাদ প্রচারের প্রতিবাদে মানববন্ধন

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়েন কবির খান এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্রমূলক সংবাদ প্রচারের প্রদিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। ১৫ অক্টোবর দুপুরে উপজেলার সাহাবাজ কান্দী রসুলপুর গ্রামের প্রধান সরকে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। উল্লেখ্য রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হুমায়ুন কবির খান এর বিরুদ্ধে গত ১২ অক্টোবর কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে সাংবাদিকদের ...

Read More »

মতলব উত্তর ষাটনলে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদী থেকে অজ্ঞাত এক হিন্দু নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৫ বছর। ১১ অক্টোবর মঙ্গলবার বিকালে উপজেলার ষাটনল ইউনিয়নের বাবুর বাজার সংলগ্ন মেঘনা নদী থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়। মোহনপুর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও পুলিশ পরিদর্শক মো. মুনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, নদীতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। ...

Read More »

মতলব উত্তরে ৩ লাখ ৫৫ হাজার মিটার জাল জব্দ

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ৩ লাখ ৫৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। ১১ অক্টোবর মঙ্গলবার প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় মতলব উত্তর উপজেলায় মৎস্য বিভাগ ও প্রশাসন যৌথ অভিযান চালিয়ে ওই কারেন্ট জাল জব্দ করে। জব্দ করা ওই জাল মেঘনা নদীর পাড়ে জনসম্মুখে পুড়িয়ে দেয়া হয়। ৭ অক্টোবর শুক্রবার থেকে ২৮ অক্টোবর এই ২২ ...

Read More »

বিশিষ্ট শিল্পপতি ও আওয়ামী লীগ নেতা গাজী মুক্তারের মা আর নেই

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বিশিষ্ট শিল্পপতি ও সমাজ উপজেলার ৯নং জহিরাবাদ ইউনিয়ন আ’লীগের সভাপতি ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গাজী মুক্তার হোসেন ও জহিরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম গাজীর গর্ভধারনী মাতা মিসেস তাছলিমা বেগম শনিবার (৮ অক্টোম্বর) দেড়টার সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নাল্লিাহি… রাজিউন) সে জাহিরাবাদ গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মোঃ নুরুল ইসলামের ...

Read More »

আজ মধ্য রাত থেকে ইলিশ ধরা বন্ধ ২২ দিন

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় ৭ অক্টোবর (বৃহস্পতিবার মধ্যরাত) থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিন মাছ ধরায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। নিষেধাজ্ঞার সময় ইলিশ আহরণ, পরিবহন, বাজারজাতকরণ, মজুদ ও ক্রয়-বিক্রয় সম্পন্ন নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার। এদিকে মতলব উত্তরে ৮ হাজার ২১৭ জন ও মতলব দক্ষিণে ১ হাজার ৭শ জন জেলে মধ্যরাত থেকে বেকার হয়ে পড়বেন। চাঁদপুরের মতলব উত্তর ...

Read More »

আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধাদের সাথে মায়া চৌধুরীর মতবিনিময়

আসন্ন চাঁদপুর জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে দলীয় নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম। বুধবার সন্ধ্যায় মতলব উত্তর উপজেলার মোহনপুরস্থ নিজ বাড়িতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী নেতা-কর্মীদের সাথে এই মতবিনিময় করেন তিনি। এ সময় মায়া চৌধুরী বলেন, চাঁদপুর জেলা পরিষদ নির্বাচনে আমাদের মার্কা চেয়ারম্যান পদে মোবাইল ফোন। এছাড়া সংরক্ষিত ...

Read More »

ছেংগারচরে মায়া চৌধুরীর উদ্যোগে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ কন্যা আওয়ামী লীগ সভাপতি দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন পালন উপলক্ষে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভায় বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ামের অন্যতম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম,ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামীলীগের কার্য্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য সাজেদুল হোসেন চৌধুরী দিপুর ও বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় সংসদের সহ-সম্পাদক আশফাক হোসেন চৌধুরী মাহির উদ্যোগে ছেংগারচর ...

Read More »

বিএনপির নৈরাজ্যকর পরিস্থিতি প্রতিহত করতে প্রস্তুত আওয়ামী লীগ: মায়া

আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন,আওয়ামী লীগের জন্ম রাজপথে।তাই আমরা রাজপথেও থাকবো,ভোটও থাকবে। আগামী ২০২৩ সালের নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবার চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হবেন ইনশাল্লাহ। বিএনপি,জামায়াত,স্বাধীনতা বিরোধীরা দেশে কেউ নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করলে, আওয়ামীলীগ ঘরে বসে থাকবে না। জনগণের সম্পত্তির ক্ষতি করে নৈরাজ্যকর আন্দোলনের ষড়যন্ত্রকারীদের অবশ্যই প্রতিহত ও প্রতিরোধ করা হবে। আগামী দিন ...

Read More »

ধর্ম ও রাষ্ট্র আওয়ামী লীগের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ : পরিকল্পনা প্রতিমন্ত্রী

পরিকল্পনা প্রতিমন্ত্রী ড.শামসুল আলম মোহন বলেছেন ধর্ম হোক কিংবা রাষ্ট্র আওয়ামী লীগের হাতেই সবচেয়ে বেশি নিরাপদ। ২০ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুরে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা প্রশাসনের আয়োজনে সামাজিক সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি আরো বলেন,” যারা ১৯৬৯ এর আওয়ামী লীগ বিশ্বাস করে তারা সাম্প্রদায়িক দাঙ্গায় অংশ নিতে পারে না। সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে অপ্রচার চালানোদের ...

Read More »