Home / জাতীয়

জাতীয়

লাব্বাইক ধ্বনিতে আরাফার ময়দানে আল্লাহর মেহমানরা

“লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বইক, লাব্বাইকা লা-শারীকা লাকা লাব্বাইক,ইন্নাল হামদা ওয়ান নি’য়াতা, লাকা ওয়াল মুল্ক,লা-শারীকা লাক্”। মুসলিম জাতির পিতা ইব্রাহীম (আ.) এর আহবানে সাড়া দিয়ে প্রতি বছরের ন্যায় এবারও ব্যালটি এবং নন-ব্যালটি ব্যবস্থাপনায় হজ্জ পালনের উদ্দেশ্যে আল্লাহর মেহমানগণ মক্কায় যাচ্ছেন। ইসলামে বিত্তবানদের জন্য হজ্জ নামক অতীব চমৎকার এক ইবাদতের বিধান রয়েছে। বিত্তবানদের হাতে বছরের পর বছর হজ্জ সফরের ব্যয়-ভার বহনের মত অর্থ ...

Read More »

খালেদা জিয়াকে প্রধানমন্ত্রীর ঈদের দাওয়াত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের দাওয়াত দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ আগস্ট) দুপুর সোয়া ১২টার দিকে আওয়ামী লীগের সাবেক সহ দফতর সম্পাদক সেকান্দার আলী প্রধানমন্ত্রীর দাওয়াত কার্ড নিয়ে আসেন। এ খবর নিশ্চিত করেছেন বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু। তিনি জানান, খালেদা জিয়াকে পাঠানো বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে প্রধানমন্ত্রীর পাঠানো এ দাওয়াত কার্ড গ্রহণ করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল ...

Read More »

আদালতের সঙ্গে আওয়ামী লীগের মৌন যুদ্ধ চলছে : রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আদালতের সঙ্গে আওয়ামী লীগের মৌন যুদ্ধ চলছে। ষোড়শ সংশোধনী রায়ের পর্যবেক্ষণে জনগণের মনের কথা বলায় তাদের গায়ে জ্বালা শুরু হয়েছে। তাদের দলের প্রতিটি নেতা তার সমালোচনা করছেন। শুধু তাই নয় তারা দুদক, এনবিআরকে তার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছেন। প্রধান বিচারপতি এস কে সিনহাকে ধমক দিতেই প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা গওহর রিজভীকে পাঠানো হয়েছিল। ...

Read More »

মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

ফিরেছেন প্রধানমন্ত্রী

রোহিঙ্গা নাগরিকদের বাংলাদেশে জোর করে ঠেলে দেয়া (পুশিং) বন্ধ করতে মিয়ানমারকে চাপ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৩০ আগস্ট) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও সেন্ট্রাল এশিয়ার ভারপ্রাপ্ত সহকারী পররাষ্ট্রমন্ত্রী এলিস ওয়েলস দেখা করতে এলে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান। বৈঠকের পরে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম প্রধানমন্ত্রীর বক্তব্য উদ্ধৃত করে বলেন, মানবিক বিবেচনায় আমরা ...

Read More »

অস্ট্রেলিয়ার সাথে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট বিজয়

CRICKET-SRI-BAN

নিরাপত্তার অজুহাতে দীর্ঘ ১১ বছর পর বাংলার মাটিতে টেস্ট খেলতে আসা অস্ট্রেলিয়ার সাথে টাইগারদের ঐতিহাসিক টেস্ট বিজয় হয়েছে। জয়ের খবরে উল্লাসে ফেটে পড়ছে টাইগার ভক্তরা। আসন্ন ঈদ আনন্দে ভক্তদের এ যেনো এক নতুন গতি পেলো। দ্বিতীয় সেশনের প্রথম বলেই গ্লেন ম্যাক্সওয়েলকে (৫) বোল্ড করে দুই ইনিংসেই পাঁচ উইকেটের ক্লাবে প্রবেশ করেন সাকিব আল হাসান। অষ্টম উইকেট হারায় কোণঠাসা অস্ট্রেলিয়া। প্রতিরোধ ...

Read More »

শেষ মুহূর্তে এসে কান্নায় ভাসছে হাজি ক্যাম্প

রাজশাহীর পুঠিয়ার কৃষক আলমাছ আলী। ২০১৬ সালে ইকো এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম থেকে আড়াই লাখ টাকা দিয়ে হজের প্রাক-নিবন্ধন করেন। কিন্তু গত বছর তাকে হজে পাঠাতে পারেননি এজেন্সি মালিক রুহুল কুদ্দুস। এ বছর তার ভিসা হয়েছে। সারা জীবনের একান্ত বাসনা মক্কার পবিত্র মাটিতে মহান প্রভুর ইবাদতের আশায় গত ২৪ আগস্ট বাড়ির সবার কাছ থেকে বিদায় নিয়ে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে আসেন। ...

Read More »

বিশ্বব্যাংক দেশের স্বাস্থ্য সেবায় ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে

দেশের স্বাস্থ্য খাতের উন্নয়ন এবং সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে ৫১ কোটি ৫০ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক। এর মধ্যে ৫০ কোটি ডলার ঋণ আর ১ কোটি ৫০ লাখ ডলার অনুদান। বাংলাদেশী মুদ্রায় অর্থের পরিমাণ প্রায় ৪ হাজার ১২০ কোটি টাকা। চতুর্থ স্বাস্থ্য ও পুষ্টি খাত কর্মসূচির  মাধ্যমে এ অর্থ দিচ্ছে বহুজাতিক দাতা সংস্থাটি। সোমবার  (২৮ আগস্ট) ঢাকায় এনইসি ...

Read More »

পাসপোর্ট করার সময় সত্যায়ন না রাখার প্রস্তাব

Pasport MRP

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাসুদ রেজওয়ান বলেছেন, পাসপোর্ট করার সময় সত্যায়ন না রাখার জন্য তাঁরা প্রস্তাব দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটাকে স্বাগত জানিয়েছে। এখন আইন মন্ত্রণালয়ের অনুমোদন পেলেই আর সত্যায়ন লাগবে না। সোমবার (২৮ আগস্ট) বিকেলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২১ আগস্ট পাসপোর্ট সেবা নিয়ে একটি গবেষণা প্রতিবেদন ...

Read More »

ত্রাণ সামগ্রীসহ বন্যার পানিতে বিএনপির নৌকাডুবি

ওরস শরীফে

রাজশাহীর মোহনপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করতে গিয়ে বন্যার পানিতে নৌকা ডুবির ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা এগিয়ে আসায় ত্রাণ সামগ্রীগুলো উদ্ধার করা হয়েছে। পরে সেগুলো বন্যার্তদের মাঝে বিতরণ করা হয়। সোমবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার রায়ঘাটি ইউনিয়নের কেশরহাট ডিগ্রি কলেজ এলাকায় যাওয়ার পথে এই ঘটনা ঘটে। রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে মোহনপুর উপজেলার ওই ইউনিয়নে বন্যার্তদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা ...

Read More »

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে কর্মরতদের ঈদের ছুটি বাতিল

gov-2

বন্যা কবলিত এলাকায় কর্মরত দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল কর্মকর্তা-কর্মচারীদের ঈদের ছুটি বাতিল করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। বন্যায় ত্রাণ সামগ্রী সুষ্ঠুভাবে বিতরণের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেয়া হয়। আজ সোমবার শরীয়তপুরের জাজিরা ও নড়িয়া উপজেলায় পদ্মা নদীর ভাঙ্গনে ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ উপলক্ষে আয়োজিত সমাবেশে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এ কথা বলেন। ...

Read More »