ইলিশের মূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। তিনি বলেন, “অস্বাভাবিক কোনো কারণে যেন ইলিশের দাম না বাড়ে, তা নিশ্চিত করতে হবে।” আজ বিকেলে রাজধানীর মৎস্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে “ইলিশসহ সকল ধরনের মাছের সরবরাহ ও মূল্যশৃঙ্খলে বিদ্যমান প্রতিবন্ধকতা দূরীকরণের লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণ” শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে ...
Read More »বিএনপির সংবাদ সম্মেলন আজ
দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আজ সোমবার ৩০ জুন বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন হবে। দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,বিকেল ৩টায় গুলশানে চেয়ারপারসনের অফিসে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য দেবেন। ৩০ জুন ২০২৫ এজি
Read More »রেমিট্যান্সের পর দেশের রিজার্ভেও বড় সুখবর
দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে এখন ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন বা ৩১ দশমিক ৩১ বিলিয়ন ডলার মার্কিন বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। রোববার (২৯ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ তথ্যানুযায়ী, ২৯ জুন পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ৩১৩১৩ দশমিক ৭৫ মিলিয়ন ডলার। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি ...
Read More »৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’
ছাত্র-জনতার অভ্যুত্থানে গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয় হাসিনা সরকার। এ দিনটিকেই এবার ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। রোববার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয় সরকারের পক্ষ থেকে। এ ছাড়া ২০২৪ সালের ১৬ জুলাই স্বৈরচার হাসিনার বিরুদ্ধে আন্দোলনে বুক পেতে দিয়ে রংপুরে পুলিশের গুলিতে নিহত হন আবু সাঈদ। যা ...
Read More »‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি করবে এনসিপি
সারা দেশে ১ জুলাই-৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি । ২৯ জুন সকালে বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। নাহিদ ইসলাম বলেন, ‘ ১ জুলাই থেকে আমরা ‘জুলাই গণঅভ্যুত্থান’-এর বর্ষপূর্তি উদযাপন করবো। দেখতে দেখতে একটি বছর পার হয়ে গেছে। আমাদের অনেক প্রাপ্তি যেমন আছে,তেমনি ...
Read More »‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ করবে এনসিপি
সারা দেশে ১ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি পালন করবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি জানান, শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে পদযাত্রার সূচনা হবে। কর্মসূচির নাম রাখা হয়েছে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’। এটি দেশব্যাপী ঘুরে আবার ঢাকায় ফিরে আসবে। রোববার (২৯ জুন) সকালে রাজধানীর বাংলামোটরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা ...
Read More »বাংলাদেশি কাপড় ও পাটজাত পণ্য আমদানিতে ভারতের নিষেধাজ্ঞা
স্থলবন্দর দিয়ে বাংলাদেশে তৈরি কাপড়, পাট ও সুতার পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। শুক্রবার (২৭ জুন) ভারতের বৈদেশিক বাণিজ্য অধিদফতরের মহাপরিচালক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে জানানো হয়, ভারত স্থলবন্দর দিয়ে বাংলাদেশ থেকে কোনো পণ্য আমদানি করবে না। তবে, নাহভা শেভা সমুদ্রবন্দর দিয়ে নির্দিষ্ট কিছু পণ্য আমদানি করা যাবে। এসব পণ্যের মধ্যে রয়েছে পাটজাত পণ্য, একাধিক ভাঁজের বোনা কাপড়, ...
Read More »ইসিতে ১৪৪টি দল নিবন্ধনের জন্য আবেদন
আগামি সেপ্টেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের যাবতীয় নির্বাচনি উপকরণ কেনাকাটা সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন । এ লক্ষ্যে প্রয়োজনী সব প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে। এ ছাড়া ইসি যেকোনো সময় ভোটার তালিকা চূড়ান্ত করার বিষয়ে আইনি জটিলতা এড়াতে সংশ্লিষ্ট আইন সংশোধনের প্রস্তাব করেছে। ১৪৪টি দল নিবন্ধনের আবেদন করায় দলীয় প্রতীকের সংখ্যাও বাড়ানোর চিন্তা-ভাবনা চলছে। সংসদীয় আসনগুলোর সীমানা পুনর্নির্ধারণের কাজও দ্রুত শেষ ...
Read More »বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ছাড়াল ৩০ বিলিয়ন ডলার
তিনটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার মজুদের এই অংক গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের জুনে রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ), এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) ঋণ সহায়তার অর্থ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) ...
Read More »সাবেক সিইসি হাবিবুল আউয়ালের ৩ দিনের রিমান্ড
রাষ্ট্রদ্রোহের অভিযোগে শেরেবাংলা নগর থানার মামলায় সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের ১০ দিনের রিমান্ড আবেদনের বিপরীতে ৩ দিনের রিমান্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার মামলার তদন্তকারী কর্মকর্তা ও শেরেবাংলা নগর থানার উপপরিদর্শক শামসুজ্জোহা সরকার এ আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি হয়। পরে শুনানি শেষে ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন আদালত। এর আগে গত ২৩ ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur