বাংলাদেশ-ভারত সম্পর্কের টানাপোড়েনের মধ্যে ঢাকায় এসেছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। একদিনের সফরে সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছান। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (দক্ষিণ এশিয়া অণু বিভাগ) ইশরাত জাহান। সফরের শুরুতেই বেলা ১১টার দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের সঙ্গে বৈঠকে ...
Read More »থার্টি-ফার্স্ট নাইটে আতশবাজি-ফানুস উড়ানো নিষেধ: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৩১ ডিসেম্বর থার্টি ফার্স্ট নাইটে আতশবাজি ও ফানুস ওড়ানো নিষিদ্ধ করা হয়েছে। এটা যাতে কেউ না ওড়ায় সেজন্য অনুরোধ করছি। রোববার (৮ ডিসেম্বর) বড়দিন ও থার্টি-ফার্স্ট নাইট উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, থার্টি-ফার্স্ট নাইটে সব বার বন্ধ রাখা ...
Read More »ভোজ্যতেলে অস্থিরতার নেপথ্যে ৬ কোম্পানি
গত বছর ঠিক একই সময়ের (অক্টোবর-নভেম্বর) তুলনায় ২০ শতাংশ সয়াবিন তেল কম আমদানি হয়েছে। তারপরও যে পরিমাণ তেল আছে তা দিয়ে অনায়াসে আরও দুই মাস চলবে। এছাড়া এর আগের তেলও মিলে আছে। সঙ্গে পাইপলাইনে থাকা তেলও রোজার আগেই দেশে ঢুকবে। তারপরও বিশ্ববাজারে দাম বেশি ও আমদানি কমের অজুহাতে ৬ কোম্পানি কারসাজি করেছে। রোজা শুরুর চার মাস (নভেম্বর) আগ থেকেই ডিলারের ...
Read More »শরিকদের অর্ধ-শত আসন ছাড় দেবে বিএনপি
আগামি জাতীয় সংসদ নির্বাচন কেন্দ্র করে দলীয় ও জোটগত কৌশল নিয়ে এগোচ্ছে দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি। ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীরা যার যার নির্বাচনি এলাকায় ঘুরে বেড়াচ্ছেন। এককভাবে নির্বাচন করলে দল কীভাবে প্রার্থী বাছাই করবে এবং জোটগতভাবে নির্বাচন করলে কীভাবে আসন ভাগ হবে সেসব বিষয়ে শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। জানা গেছে, ৩শ আসন ঘিরে দলটির কার্যক্রম পরিচালনা হলেও আন্দোলনের শরিকদের ...
Read More »বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ ভারতকে ‘অপছন্দ’ করে
বাংলাদেশের ৪১.৩ শতাংশ মানুষ দেশ হিসেবে ভারতকে ‘অপছন্দ’ করেন। অন্যদিকে ৫৩.৬ শতাংশ মানুষ ভারতকে ‘পছন্দ’ করেন। ভয়েস অফ আমেরিকা বাংলার সাম্প্রতিক এক জরিপে এ তথ্য উঠে এসেছে। জরিপে দেখা গেছে, বাংলাদেশে ভারত ও পাকিস্তান উভয়ের একটি ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, এবং দেশের মানুষ অন্যান্য উন্নয়ন সহযোগী দেশ সম্পর্কে ভাল ধারনা পোষণ করেন। ১০০০ মানুষের ওপর চালানো ওই জরিপে দেখা গেছে, উত্তরদাতাদের ...
Read More »প্রধান উপদেষ্টার সঙ্গে ২৮ রাষ্ট্রদূতের বৈঠক সোমবার
ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্যভুক্ত ২৭ দেশ ও ঢাকায় ইইউ মিশনের প্রধানসহ ২৮ রাষ্ট্রদূত আগামী সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করবেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউ রাষ্ট্রদূতদের এটাই প্রথম সম্মিলিত সৌজন্য সাক্ষাৎ। বৃহস্পতিবার বিকালে সাপ্তাহিক ব্রিফিংয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন,৯ ডিসেম্বর সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৭টি দেশের রাষ্ট্রদূত (২০ ...
Read More »আজ ৬ ডিসেম্বর : এরশাদ পতন দিবস
আজ ৬ ডিসেম্বর স্বৈরাচার পতন দিবস। গণ-আন্দোলনের মুখে ১৯৯০ সালের এ দিনে পদত্যাগ করেন তৎকালীন হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি তখন অস্থায়ী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এর মাধ্যমে অবসান হয় ৯ বছরের স্বৈরশাসনের। মুক্তি পায় গণতন্ত্র। নব্বইয়ে দেশব্যাপি ছাত্র-জনতার তীব্র আন্দোলনের মুখে ৪ ডিসেম্বর রাতে এরশাদ অনেকটা নাটকীয়ভাবে তিন জোটের রূপরেখা অনুযায়ী পদত্যাগের সিদ্ধান্ত ঘোষণা করেন। এরই ধারাবাহিকতায় পরদিন ৫ ...
Read More »ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে : অলি আহমদ
লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমদ বলেছেন, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ নতুন করে সংগঠিত হচ্ছে। কে সংগঠিত করছে, কে দায়িত্ব নিয়েছে, কোথায়, কখন এবং কোন বাসায় তিনি আছেন সে তথ্য আমার কাছে আছে। বৃহস্পতিবার বিকালে রাজধানীর মগবাজার এলডিপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। অলি আহমদ বলেন, আমরা যদি মনে করি স্বৈরাচারীরা বসে আছে, এটা সঠিক ...
Read More »প্রত্যেক শহিদ পরিবারের কাছে ক্ষমা চেয়ে যা বললেন নতুন আইজিপি
ছাত্র-জনতার আন্দোলনে শহিদ হওয়া প্রত্যেক পরিবারের কাছে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন বাহিনীর নতুন মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের চতুর্থ তলায় হল অব ইন্টিগ্রেটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বাহারুল আলম শহিদদের পরিবারের কাছে ক্ষমা চান। আইজিপি বলেন, যারা আহত হয়েছেন, তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। এই আন্দোলনের সময় ফ্যাসিবাদী সরকারের স্বার্থরক্ষায় পুলিশের ...
Read More »ধর্মীয় নেতাদের সঙ্গে বৈঠকে করেন প্রধান উপদেষ্টা
দেশের উদ্ভূত পরিস্থিতি নিয়ে নিয়ে আলোচনা করতে বিভিন্ন রাজনৈতিক দল ও ছাত্র সংগঠনের পর এবার ধর্মীয় সম্প্রদায়ের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা ড.মুহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ৫ ডিসেম্বর বিকেল ৪টার পর রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এ বৈঠক শুরু হয়। বুধবার (৪ ডিসেম্বর) বিএনপি, জামায়াতে ইসলামী, নাগরিক ঐক্য, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণসংহতি আন্দোলন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur