আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের সংলাপ শুরু হচ্ছে ২৮ সেপ্টেম্বর। মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ইসির জনসংযোগ কর্মকর্তা রুহুল আমিন মল্লিক এ বিষয়টি জানিয়েছেন। নির্বাচন কমিশনের রোডম্যাপ অনুযায়ী রাজনৈতিক দলগুলোর আগে সুশীল সমাজ,নারী প্রতিনিধি ও গণমাধ্যমের সঙ্গে সংলাপ হবে। প্রায় এক মাস ধরে এ সংলাপ চলবে। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক,সুশীল সমাজের প্রতিনিধি,গণমাধ্যমের প্রতিনিধি,নারী নেত্রী,পর্যবেক্ষক, নির্বাচন বিশেষজ্ঞ,রাজনৈতিক দল ও জুলাই ...
Read More »আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের মতামত নিচ্ছেন তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোরেশোরে নির্বাচনি কর্মকাণ্ড শুরু করেছে বিএনপি। এরই অংশ হিসাবে আসনভিত্তিক সম্ভাব্য প্রার্থীদের মতামত নিচ্ছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে প্রথম দিনে বরিশাল বিভাগের চারটি আসনের সম্ভাব্য প্রার্থীদের মতামত নেওয়া হয়। এ বিভাগের দায়িত্বে থাকা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেনের মাধ্যমে চারটি নির্বাচনি আসনের সম্ভাব্য ...
Read More »স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান : শেষ সময় ১০ নভেম্বর
স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর জন্য মনোনয়ন প্রস্তাব আহ্বান করা হয়েছে। আগামী ১০ নভেম্বর পর্যন্ত এ প্রস্তাব পাঠানো যাবে। সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার উপসচিব এ,বি,এম,সাদিকুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রস্তাব আহ্বান করা হয়। মন্ত্রিপরিষদ বিভাগের ৪ সেপ্টেম্বরের চিঠির বরাত দিয়ে ১৮ সেপ্টেম্বর সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে জানানো হয়,’স্বাধীনতা পুরস্কার-২০২৬’ এর মনোনয়ন প্রদানের লক্ষ্যে মন্ত্রিপরিষদ বিভাগ হতে চাওয়া তথ্যাদি আগামী ১০ নভেম্বরের ...
Read More »উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পন্ন : স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো.জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন,‘আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও শান্তিপূর্ণভাবে আয়োজনের জন্য সার্বিক ব্যবস্থা নেয়া হয়েছে তিনি আজ ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে রামকৃষ্ণ মিশন পূজামণ্ডপ পরিদর্শন শেষে ব্রিফিংয়ে এ কথা বলেন। উপদেষ্টা নারায়ণগঞ্জে পূজা উৎসব আয়োজনের জন্য ৩২ লাখ টাকা এবং প্রতিটি মন্ডপে পাঁচশ কেজি চাল দেয়া হয়েছে বলে জানান। তিনি বলেন,এখানে পূজামন্ডপকে ঘিরে নিরাপত্তার জন্য সিসি ক্যামেরা ...
Read More »জানুয়ারিতেই নতুন বই পাবে শিক্ষার্থীরা: অর্থ উপদেষ্টা
সামনের শিক্ষাবর্ষে জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই হাতে পাবেন শিক্ষার্থীরা, জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। রবিবার ২১ সেপ্টেম্বর সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। উপদেষ্টা বলেন, শিক্ষার্থীরা জানুয়ারি মাসেই নতুন পাঠ্যবই পাবে। চলতি মাসেই সিদ্ধান্ত হবে যে,নতুন বই ছাপানোর দায়িত্ব কারা পাবেন। এ সময় তিনি বলেন, গত বছর বই ছাপানোর ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ...
Read More »চার রাজনীতিবিদকে নিয়ে নিউইয়র্ক যাচ্ছেন প্রধান উপদেষ্টা
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন। রোববার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে নিউইয়র্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন তিনি। সফরসূচি অনুযায়ী, প্রধান উপদেষ্টা সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে পৌঁছাবেন এবং ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন। এরপর ২ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে। প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ ...
Read More »১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন । তালিকায় ৩১ অক্টোবর পর্যন্ত ১৮ বছর পূর্ণ করা নতুন ভোটাররাও অন্তর্ভুক্ত থাকবেন। ইসি জানায়, খসড়া ভোটার তালিকা ১ নভেম্বর প্রকাশ করা হবে। এ সময় আপত্তি ও সুপারিশ গ্রহণের পর ১৮ নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। সম্প্রতি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের ...
Read More »এনসিপি কোনো জোটে যাচ্ছে না: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জামায়াতসহ ইসলামী দলগুলোর যুগপৎ আন্দোলনে নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি আরও বলেন, নিজস্ব রাজনৈতিক লক্ষ্য নিয়ে এগোতে চায় এনসিপি, এই মুহূর্তে কোনো জোটে যাচ্ছে না দলটি। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে এক বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি এ কথা জানান। এনসিপির ...
Read More »অনলাইনে জুয়ার শাস্তি ২ বছরের জেল, জরিমানা কোটি টাকা
অনলাইন জুয়া, প্রতারণা এবং জালিয়াতির সঙ্গে জড়িত অপরাধীদের জন্য কঠোর শাস্তির বিধান রাখা হয়েছে সদ্য জারি হওয়া সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫-এ। এই আইনে, কেউ এসব অপরাধে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ দুই বছরের জেল বা এক কোটি টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত হবেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। তথ্যবিবরণীতে বলা হয়েছে, অধ্যাদেশ ...
Read More »নির্বাচনের জন্য দেড় লাখ পুলিশ সদস্যকে প্রশিক্ষণ: আইজিপি
নির্বাচনকালীন দায়িত্ব পালনে সক্ষম করতে সারা দেশের দেড় লাখ পুলিশ সদস্যকে বিভিন্ন ভেন্যুতে তিন দিনের প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। নির্বাচনী দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে সম্পাদনের লক্ষ্যে পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য রাজারবাগে ডিএমপি ট্রেনিং একাডেমিতে অনুষ্ঠিত ট্রেনিং অব ট্রেনার্স (টিওটি) কোর্সের তৃতীয় দিনে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) কোর্স পরিদর্শন শেষে এ কথা বলেন আইজিপি। ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur