Home / জাতীয়

জাতীয়

‘আমাকে এবং খালেদাকে রাজনীতি থেকে চির বিদায়ের চেষ্টা চালিয়েছে’

Hasina-Hand-1

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে-বিদেশে তার বিরুদ্ধে বহু ষড়যন্ত্র হয়েছে। মাইনাস টু ফর্মুলার সাথে দুই পত্রিকার সম্পাদক জড়িত ছিলেন। বিশ্বব্যাংকও তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ দিতে পারেনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘বিশ বছর ধরে আমার রাজনীতির জীবনে এই পত্রিকাগুলো শুধু আমার ...

Read More »

খালেদা জিয়াকে আত্মসমর্পণের নির্দেশ

দুর্নীতি দমন কমিশনের করা গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ১৩ আসামিকে আগামী ১৩ এপ্রিলের মধ্যে আদালতে হাজির হয়ে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার ঢাকা-৩ এর বিশেষ জজ আদালতের বিচারক আবু আলী জমাদার এ নির্দেশ দেন। এর আগে গত ১৫ ফেব্রুয়ারি মামলা বাতিলের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের জারি করা রুল খারিজ করে দেয়ার পূর্ণাঙ্গ রায় প্রকাশ পেয়েছে। রায় প্রকাশের ফলে ...

Read More »

‘কণ্ঠরোধ করা হচ্ছে, আন্দোলন শুরু করতে হবে’

দেশে নতুন করে আন্দোলন শুরু করার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই। আজকে বাংলাদেশে নতুন করে আন্দোলন শুরু করতে হবে। যে আন্দোলনের মধ্য দিয়ে একদিকে আমাদের সংস্কৃতিকে রক্ষা করব, স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা করব। অন্যদিকে আমরা আমাদের হারিয়ে যাওয়া গণতন্ত্র, অধিকারগুলোকে ফিরিয়ে আনতে সক্ষম হবো।’ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে ‘একুশে ফেব্রুয়ারি মহান ...

Read More »

ছাত্রলীগের ৩০১ সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা

গঠনতন্ত্রের ১১ (ক) অনুচ্ছেদে ২৫১ সদস্য বিশিষ্ট কমিটি করার বিধান থাকলেও ৩০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। জাকির হোসাইন বলেন, ৩০১ সদস্য বিশিষ্ট কমিটি আমরা ঘোষণা করেছি। তবে প্রথম সভায় গঠনতন্ত্র সংশোধন করে ২৫১ সদস্যের জায়গায় ৩০১ সদস্যের অনুমোদন নেব। নিউজ ডেস্ক || আপডেট: ১০:৪৫ অপরাহ্ন, ২২ ফেব্রুয়ারি ২০১৬, ...

Read More »

বিচারকদের বেতন-ভাতা বাড়লো

সর্বোচ্চ ৭৮০০০, সর্বনিম্ন ৩০৯৩৫ টাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে সঙ্গতি রেখে নিম্ন আদালতের বিচারকদেরও বেতন ভাতা বেড়েছে। এ জন্য ‘বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস সদস্যদের বেতন, ভাতা এবং অন্যান্য সুযোগ-সুবিধাদি নির্ধারণ’ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে ইপিজেড শ্রম আইন অনুমোদন দেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম প্রেস ব্রিফিংয়ে এ অনুমোদনের কথা জানান। ...

Read More »

প্রেমিকাকে বাসা থেকে ডেকে নিয়ে ৫ জনের গণধর্ষণ : আটক ৫

রাজধানীর উত্তরার দক্ষিণখান এলাকায় এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করেছে পুলিশ। রবিবার ভোরে দক্ষিণখানের একটি বাসায় ওই তরুণীকে ডেকে নিয়ে তার প্রেমিকসহ ৫ জন মিলে ধর্ষণ করেন বলে অভিযোগ করেন নির্যাতিতা। এ অভিযোগের পরিপ্রেক্ষিতে রবিবার দিনভর অভিযান চালিয়ে ৫ জনকে আটক করা হয় বলে জানান দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ লুৎফর রহমান। আটকেরা ...

Read More »

আওয়ামী লীগের জাতীয় সম্মেলন : নারী নেতৃত্ব বাড়ার সম্ভাবনা

ক্ষমতাসীন আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলন ঘিরে দলের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা-কল্পনার বুদবুদ। এর মধ্যে যেমন রয়েছে কেন্দ্রীয় কমিটির কলেবর বৃদ্ধির কথা, তেমনি আছে নারী নেতৃত্ব বাড়ার সম্ভাবনা। বর্তমান ৭৩ সদস্যের কেন্দ্রীয় কমিটিতে শেখ হাসিনাসহ নারী নেতা রয়েছেন নয়জন। বর্ধিত কার্যনির্বাহী সংসদের সদস্যসংখ্যা হবে ৮১, যেখানে যোগ হচ্ছেন আরও বেশ কজন নারী। দলের নীতি-নির্ধারণী একাধিক নেতা জানান, আগামী ২৮ ...

Read More »

একুশে পদক পেলেন ১৬ জন

শিক্ষকগণ জনপ্রতি ৫ হাজার টাকা পাবেন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘২১ ফেব্রুয়ারি শুধু একটা দিবস নয়। এটা আমাদের চেতনার বিকাশ ঘটায়। এই চেতনাকে সঙ্গে নিয়ে আমাদের ঐতিহ্যকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরতে হবে। মাতৃভাষার ওপর আর কী থাকতে পারে। এই ভাষার যে মাধুর্য, এর যে মর্যাদা, সেটা আমাদের দিতে হবে, ধারণ করতে হবে। শুধু ভাষা নয়, একটা চেতনাবোধ থেকেই এ দেশটার জন্ম হয়েছে।’ শনিবার সকালে রাজধানীর ওসমানী ...

Read More »

রাজধানীতে ভিক্ষুক বানানোর নিষ্ঠুর কারখানার চাঞ্চল্যকর তথ্য ফাঁস

BiggerMan

মাণ্ডায় পানির পাম্প এলাকার দুদু মিয়ার গলি ধরে পূর্ব দিকে ৩০ গজের মতো এগোলেই হাতের ডানে-বাঁয়ে বস্তির মতো ছয়-সাতটি ঘর। তবে ঘরগুলো সেমিপাকা। সাত্তার মিয়ার বাড়ি বললে সবাই চেনে। শুক্রবার ভোর সাড়ে ৫টা। ঘরগুলোর একটি থেকে কাঠের হুইলচেয়ারে বসে বের হয়ে এলেন এক যুবক। চেয়ারটি পেছন থেকে ঠেলছে এক কিশোর। যুবকের বয়স ২৮-৩০ বছর। কিশোরের ১২ থেকে ১৪। দুজনই প্রতিবন্ধী ...

Read More »

ইউপি নির্বাচনে অংশ নেবে ২০ দলীয় জোট : বিএনপি

আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে জোটগতভাবে অংশ নেবে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় জোটের মহাসচিব পর্যায়ের এক বৈঠক শেষে এ কথা জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপিসহ জোটের শরিক দলগুলো শিগগির নির্বাচনী প্রচারণায় অংশ নেবে।’ এবার মোট ছয় ধাপে ৪ হাজার ...

Read More »