চাঁদপুর পৌরসভার ‘নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ প্রকল্প’ এর আওতায় ও ‘পান করবো নিরাপদ পানি ; সুস্থ নিরোগ থাকবো জানি ’-এ শ্লোগানকে সামনে রেখে নগর পরিচালন উন্নতিকরণ কর্মসূচির পানি শোধনগারগুরো (ট্রিটম্যান্ট প্ল্যান্ট) পৌর নাগরিকের জন্যে প্রতিদিন ২ কোটি লিটার পানি সরবরাহ করছে। চাঁদপুর পৌরসভার পানি তত্ত্বাবধায়ক মো.শাহাবুদ্দিন বৃহস্পতিবার (২৩ মে) চাঁদপুর টাইমসকে এ তথ্য জানান। প্রাপ্ত তথ্য মতে, পুরাণ বাজার ...
Read More »চাঁদপুরে ফণীতে ক্ষতিগ্রস্তদের পাশে শিক্ষামন্ত্রী : ঢেউটিন চালসহ নগদ অর্থ সহায়তা
চাঁদপুরে ঘূর্ণিঝড় ফণীর আঘাতে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারের মাঝে ঢেউটিন, চাল ও নগদ অর্থ এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে বয়স্ক ও বিধবা ভাতা বই বিতরণ করা হয়েছে। শুক্রবার (২৪ মে) বেলা ১১টায় চাঁদপুর সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সরকারি সহায়তার এসব উপকরণ তুলে দেন, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, শিক্ষামন্ত্রী ও চাঁদপুর-৩ (চাঁদপুর-হাইমচর) আসনের সংসদ সদস্য ডা. দীপু ...
Read More »শিক্ষার গুণগত মানোন্নয়নে কারিগরি বিষয়ে গুরুত্ব দিচ্ছি : চাঁদপুরে শিক্ষামন্ত্রী
বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, ‘ বর্তমান সরকার গত ১০ বছরে শিক্ষার ব্যাপক উন্নয়ন করেছেন। এখন আমরা শিক্ষার গুণগতমান উন্নয়নে কারিগরি বিষয়ে গুরুত্ব দিচ্ছি। বর্তমানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি সাধারণ ও মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় কারিগরি শিক্ষা ব্যবস্থা চালু করছি । ’ শুক্রবার দুপুরে চাঁদপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ঘুর্ণিঝড় ফনীতে ক্ষতিগ্রস্থদের মাঝে চাল, নগদ অর্থ ও ...
Read More »তাবলিগ জামাত নেতৃবৃন্দের সম্মানে চাঁদপুর জেলা পরিষদের ইফতার মাহফিল
মাহে রমজানে চাঁদপুর জেলা পরিষদের উদ্যোগে চাঁদপুর শহরের পুরানবাজার ঐতিহাসিক জামে মসজিদে তাবলিগ জামাত (সাথী) নেতৃবৃন্দের সম্মানে বৃহস্পতিবার (২৩ মে) ইফতার মাহফিলের আয়োজন করা হয়। দোয়া ও ইফতার পূর্বে সংক্ষিপ্ত বয়ান রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী। তিনি বক্তব্যে বলেন, পবিত্র রমজান মাস আমাদের কাজে লাগিয়ে বছরের অন্যান্য দিন অতিবাহিত করতে হবে। এই আত্মশুদ্ধির মাসে আমরা একে অন্যের ...
Read More »চাঁদপুরে জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্স
চাঁদপুরে ‘জেলা পর্যায়ে সমাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবা মূলক কাজে যাদের ভূমিকা’ শির্ষক জনসচেতনতা মূলক প্রশিক্ষণ কোর্স সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে উপ-পরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান। জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক শামসুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের ...
Read More »ভেজাল খাবারের দায়ে চাঁদপুরের প্রাচীনতম তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ভেজাল খাবার পরিবেশনের দায়ে চাঁদপুরের সুনামধন্য ও প্রাচীনতম তিন প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২২ মে) এসব প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটবৃন্দ। এরমধ্যে রয়েছে চাঁদপুরের প্রাচীনতম ও বিখ্যাত মিষ্টান্ন ওয়ান মিনিট। প্রতিষ্ঠানটির সাথে ব্র্যান্ডিং জেলা ইলিশের বাড়ি চাঁদপুরের সম্পর্ক। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে অভিজাত্য আর ব্র্যান্ডিংয়ের আড়ালে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি উৎপাদন করে আসছে। এমন খবর পেয়ে ...
Read More »যাত্রী হয়রানী রোধে চাঁদপুর লঞ্চঘাটে ৯৯৯
লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি প্রতিরোধে চাঁদপুর পুলিশের উদ্যোগে খোলা হয়েছে অভিযোগ কেন্দ্র। বৃহস্পতিবার (২৩ মে) দুপুরে মাদ্রাসারোডস্থ লঞ্চ ঘাটে নৌ-পুলিশ ফাঁড়িতে ৯৯৯ নাম্বারযুক্ত একটি বড়াকৃতির সাইনবোর্ড টানানো হয়েছে। অঞ্চল ভিত্তিক যাত্রীসেবা নিশ্চিত করার জন্য সু-শৃঙ্খল ব্যবস্থাপনা জোড়দারের লক্ষ্যে পুলিশের পক্ষ থেকে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, চাঁদপুর ঘাট থেকে যাত্রী সাধারণ লক্ষ্যস্থলে যাওয়ার জন্য ...
Read More »চাঁদপুরে ২৪০পদে ২২,৪৬৫ জন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা প্রথম ধাপের নিয়োগ পরীক্ষার শুক্রবার (২৪ মে) সকাল ১০ টায় অনুষ্ঠিত হচ্ছে । এতে চাঁদপুরে ২৪০ পদে ২২,৪৬৫ জন পরীক্ষার্থী প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নিচ্ছে শুক্রবার । সোমবার (২০ মে) বিষয়টি চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস বিষয়টি চাঁদপুর টাইমসকে জানিয়েছেন। তথ্য মতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘সহকারী শিক্ষক’ নিয়োগের প্রথম ...
Read More »লঞ্চ স্টাফদের নির্ধারিত পোষাক না থাকলে ব্যবস্থা : এডিএম আব্দুল্লাহ আল-মাহমুদ
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (এডিএম) আব্দুল্লাহ আল-মাহমুদ জামান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রস্ততিমূলক সভায় বলেন,`চাঁদপুর-ঢাকা নৌ-রূটে আরামদায়ক ভ্রমণ হচ্ছে লঞ্চ যাতায়াত। স্বল্প সময়ে ও তুলনামূলকভাবে কম খরচে লঞ্চ যাতায়াত শতভাগই আরামদায়ক। ফলে চাঁদপুর থেকে প্রতিদিনই শত শত যাত্রী ঢাকাসহ দেশের দক্ষিণাঞ্চলে যাতায়ত করে।কিন্তু এ রূটের লঞ্চগুলোতে অনেক যাত্রীদের অভিযোগ লঞ্চের কেবিনে দায়িত্বরত কেবিন বয়রা যাত্রীদের সাথে দুর্ব্যবহার করেন। এ ক্ষেত্রে ...
Read More »শিক্ষক-কর্মচারীদের জন্যে চাঁদপুর জনতা ব্যাংকে ২৪ কোটি টাকা ঋণ বরাদ্দ
চাঁদপুরে জনতা ব্যাংকের ১৭ শাখায় চাকরিজীবী খাতে চলতি বছর (২০১৮-২০১৯) ২৪ কোটি টাকা ঋণ বরাদ্দ রয়েছে। ব্যাংকের ভাষায় ইহাকে পেশাজীবী ঋণ বলা হয়। এ অর্থ বছরে বেসকারি স্কুল, মাদ্রাসা, কলেজ শিক্ষক-কর্মচারী ও সরকারি প্রাথমিক শিক্ষকদের পারিবারিক আচার-অনুষ্ঠান,আর্থিক অবস্থার উন্নয়ন,সাময়িক আর্থিক সমস্যা নিরসন,সন্তান-সন্তানাদির বিয়ে ইত্যাদির জন্যে শিক্ষক-কর্মচারীরার্ ঋণের আবেদন করে থাকেন। জনতা ব্যাংক চাকরিজীবী খাতের বরাদ্দ থেকে এ ঋণ প্রদান করে ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur