Home / উপজেলা সংবাদ / শাহরাস্তি

শাহরাস্তি

শাহরাস্তিতে প্রাথমিক সমাপনীতে গড় পাসের হার ৯৮.৯০ : জিপিএ-৫ ৩১০

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চলতি ২০১৫ সালের প্রাথমিক সমাপনী পরীক্ষায় গড় পাশের হার ৯৮.৯০ ভাগ। এতে জিপিএ ৫ পেয়েছে ৩ শত ১০ জন শিক্ষার্থী। উপজেলায় ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে উয়ারুক সরকারি প্রাথমিক বিদ্যালয়। উপজেলার প্রাথমিক সমাপনীতে মোট পরীক্ষার্থী ১০২৬ জন। এতে কৃতকার্য হয়েছে ৯৮৭০ জন। অকৃতকার্য হয়েছে ১৫৬ জন। উপজেলায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে শাহরাস্তি মডেল স্কুল। এতে মোট পরীক্ষার্থী ৫৩ ...

Read More »

শাহরাস্তিতে জেএসসিতে গড় পাসের হার ৯৪.৪০ ভাগ : জিপিএ-৫ ৩ শ’

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার চলতি ২০১৫ সালের জেএসসি পরীক্ষায় ৩৪টি মাধ্যমিক বিদ্যালয়ের গড় পাসের হার ৯৪.৪০ ভাগ। এতে জিপিএ ৫ পেয়েছে ৩ শতাধিক শিক্ষার্থী। ৫টি বিদ্যালয়ে শতভাগ পাস করেছে। উপজেলায় ফলাফলে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে সূচিপাড়া উচ্চ বিদ্যালয়। উপজেলার ৩৪টি বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ৩৬৪৭ জন। এতে পাস করেছে ৩৪৪৩ জন। অকৃতকার্য হয়েছে ২০৪ জন। উপজেলার সূচিপাড়া উচ্চ বিদ্যায়ে মোট পরীক্ষার্থী ১৯৩ ...

Read More »

শাহরাস্তি পৌরসভার সাহাপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন

মোঃ মাহবুব আলম ॥ চাঁদপুর জেলার শাহরাস্তি পৌরসভার ৪নং ওয়ার্ড সাহাপুর গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বুধবার বিকাল ৪ টায় টেলি কনফারেন্সের মাধ্যমে বিদ্যুতায়নের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি। পৌর ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক মোঃ শরীফ হোসেন পাটওয়ারীর সভাপতিত্বে ও ...

Read More »

শাহরাস্তিতে প্রফেসর মোহাম্মদ উল্লার মৃত্যুবার্ষিকী

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা সূচীপাড়া দক্ষিণ ইউনিয়ন রাগৈ গ্রামের বাসিন্দা শহীদ আনোয়ার গার্লস কলেজের ইসলামের ইতিহাস বিভাগের অধ্যাপক মোহাম্মদ উল্লা পাটওয়ারীর ১ম মৃত্যুবার্ষিকী সোমবার পালিত হয়েছে। মরহুমের দুই ছেলে খালেদ মুরর্শেদ ও তারেক জিয়া পারিবারিক ভাবে শুক্রবারে দোয়া ও মিলাদ এবং মধ্যাহ্ন ভোজের আয়োজন করেন। মরহুমের নিকটতম আত্মীয় স্বজন মনির হোসেন ভূঁইয়া,মোঃআবদুর রউপ,মোঃআবদুর রহিম ,মাওঃআব্দুল হাইসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ ...

Read More »

শাহরাস্তিতে শ্রমিক কল্যাণের শীতবস্ত্র বিতরণ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে বৃহস্পতিবার বিকাল ৪ টায় সংগঠনটির অস্থায়ী কার্যালয়ে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা শেখ মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক মাও. আবুল হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাসুদ আলম প্রমুখ। এসময় প্রধান অতিথি ৫০জন ...

Read More »

শাহরাস্তিতে গৃহবধূর লাশ হাসপাতালে রেখে কৌশলে কেটে পড়লো শ্বশুর

চাঁদপুর জেলার শাহরাস্তিতে বিষপানে হোসনেয়ারা শিউলী (২৬) নামে এক গৃহবধূর মৃত্যুর পর লাশ হাসপাতালে রেখে কৌশলে কেটে পড়লো শ্বশুর।  বৃহস্পতিবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্রে জরুরি বিভাগে দুই সন্তানের জননীকে নিয়ে এ ঘটনা ঘটে। নিহতের পরিবার ও এলাকাবাসী জানায়, উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের মরিচ বেপারী বাড়ির লালমিয়ার পুত্র ওমান প্রবাসী মোঃ মোস্তফার সাথে ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার বান্দা গ্রামের মাস্টার বাড়ির মোঃ ...

Read More »

নিখোঁজের ৮দিন পর লাশ হয়ে ফিরলো শাহরাস্তির শিশু আরাফাত

চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় নিখোঁজের ৮ দিন পর লাশ হয়ে ফিরল আরাফাত (৭) নামের এক শিশু। বুধবার সকাল ১১টার উপজেলার টামটা উত্তর ইউনিয়নের ইছাপুরা গ্রামের দক্ষিণপাড়া জামে মসজিদের পাশের জলাশয় থেকে তার লাশ উদ্ধার করে পুুলিশ। শিশু আরাফাত ওই গ্রামের হাফেজ আহমেদের ছেলে। সে ইছাপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর ছাত্র। জানা যায়, গত ১৫ ডিসেম্বর দুপুর থেকে আরাফাত নিখোঁজ হয়। ...

Read More »

শাহরাস্তিতে মেয়েদের উত্ত্যক্ত করায় ছেলেকে পুলিশে দিলেন মা : ছয় মাসের কারাদণ্ড

চাঁদপুরের শাহরাস্তিতে মায়ের দায়ের করা অভিযোগের প্রেক্ষিতে ছেলের ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জেসমিন আকতার বানু এ রায় প্রদান করেন। জানা যায়, উপজেলার মেহের উত্তর ইউনিয়নের দেবীপুর গ্রামের খন্দকার বাড়ির শাহজাহানের পুত্র মোঃ বাহার (১৮) পথ চলার সময় শিক্ষা প্রতিষ্ঠানগামী ছাত্রী ও অন্যান্য মেয়েদের উত্ত্যক্ত ও অশালীন অঙ্গভঙ্গি করে। এ বিষয়ে ...

Read More »

শাহরাস্তিতে চোর সন্দেহে ২ যুবক আটক

শাহরাস্তিতে চোর সন্দেহে ২ যুবককে আটক করেছে স্থানীয় জনগণ। ২০ ডিসেম্বর রাত সাড়ে ১১ টায় চাঁদপুর-লাকসাম রেল লাইনের দোয়াভাঙ্গা রেল গেইটের পূর্ব পাশে আনসার সদস্য আতিক উল্লাহর বাড়ীর সামনে তাদের এরপর তাদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়। ঘটনার বিবরণে জানা যায়, গত ২ যুবক চলাফেরা করা অবস্থায় তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় আতিক উল্লাহসহ স্থানীয় এলাকাবাসী তাদের আটক করে। তাদের জিজ্ঞাসাবাদ ...

Read More »

শাহরাস্তির পৌরসভার টিএলসিসি সভা অনুষ্ঠিত

চাঁদপুরের শাহরাস্তি পৌরসভা নগর সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা সোমবার (২১ ডিসেম্বর) দুপুর ১২ টায় শাহরাস্তি পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মোঃ মোস্তফা কামালের সভাপতিত্বে ও পৌর সচিব তোফায়েল আহমেদ শেখের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ গোলজার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরে আলম, শাহরাস্তি প্রেস ক্লাবের সভাপতি মোঃ হুমায়ন কবির, সিনিয়র সহ-সভাপতি মোঃ মঈনুল ইসলাম কাজল, ...

Read More »