চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নবায়ন কার্যক্রম রোববার (৩ ডিসেম্বর) বিকেলে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজির আহমেদ বাদল মাস্টারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম গিয়াস উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ...
Read More »ফরিদগঞ্জে শ্রমিক লীগ নেতার স্মরণসভা ও দোয়া
কালিয়াকৈর সড়ক পরিবহন শ্রমিক লীগের সভাপতি মরহুম বিল্লাল খাঁনের স্মরণে ফরিদগঞ্জে ইউনিয়ন শ্রমিক লীগের উদ্যোগে আলোচনা সভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠানের আয়োজন। রোববার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার ১০নং গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের আইলের রাস্তা মোড়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা শ্রমিক লীগের সভাপতি মো. হানিফ কাজী। ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. বিল্লাল হোসেনের সভাপতিত্বে ও ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ...
Read More »শহীদ রাজু দিবসে ডা. দীপু মনির পক্ষে ছাত্রলীগের শ্রদ্ধাঞ্জলী
শহীদ রাজুর ২৭ তম মৃত্যুবার্ষিকীতে চাঁদপুর সরকারি কলেজে তাঁর কবরে ছাত্রলীগ নেতৃবৃন্দ শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেছেন। রোববার (৩ ডিসেম্বর) সকালে বাংলাদেশ আওয়ামীগের যুগ্ম সাধারণ সম্পাদক, সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপির পক্ষ থেকে এ শ্রদ্ধাঞ্জলী দেয়া হয়। ১৯৯০ সালের এ দিনে বুলেটের আঘাতে চাঁদপুরের মেধাবী ছাত্র নেতা রাজু নিহত হন। এ সময় জেলা ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি তৌহিদুল ইসলাম মিলন, যুগ্ম সাধারণ ...
Read More »ঢাবিতে হাইমচর স্টুডেন্ট ওয়েলফেয়ারের টুর্নামেন্ট ও কৃতি সংবর্ধনা
ঢাকাস্থ চাঁদপুর জেলাধীন হাইমচর উপজেলার সংগঠন স্টুডেন্ট ওয়েলফেয়ার সোসাইটি হাইমচরের উদ্যোগে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রীতি ক্রিকেট টুর্ণামেন্ট ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল খেলার মাঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হাইমচরের শিক্ষার্থীদের নিয়ে দিনব্যাপি এসব কর্মসূচির আয়োজন করা হয়। দিনব্যাপি এই জমকালো অনুষ্ঠানরক তিনভাগে বিভক্ত করা হয়েছে। সকাল ৯টায় ক্রিকেট টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। সংগঠনের ক্রীড়া ও ...
Read More »বিজয় মেলার সংবাদ বর্জনে চাঁদপুর প্রেসক্লাবের সিদ্ধান্ত বহাল
মুক্তিযুদ্ধের বিজয় মেলার মহাসচিব মনোনীত হওয়ার পর থেকে হারুন আল রশিদের একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড, বিজয় মেলার ভাবমূর্তি ও সংগঠকদের মধ্যকার ঐক্য বিনষ্টের অপচেষ্টা, সাংবাদিকদের সাথে অসৌজন্যমূলক ও অসদাচারণ করায় তার ওই পদ থেকে অপসারণ/অব্যাহতি চেয়েছে চাঁদপুর প্রেসক্লাব। এক প্রেস বার্তায় জানানো হয়, তাকে বিজয় মেলার মহাসচিব থেকে অপসারণ না করা পর্যন্ত বিজয় মেলার সকল কর্মসূচির সংবাদ বর্জনের সিদ্ধান্ত ...
Read More »নানা আয়োজনে চাঁদপুরে জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপন
রোববার (৩ ডিসেম্বর) সকালে জেলা প্রশাসন, প্রতিবন্ধী সেবা-সাহায্য কেন্দ্র ও সমাজ সেবা অধিদপ্তর চাঁদপুরের যৌথ আয়োজনে বাবুর হাট সরকারী শিশু পরিবার মিলনায়তনে নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধীদের নিয়ে জেলা প্রশাসক আব্দুস সবুর মন্ডলের নেতৃত্বে একটি র্যালি বের করা হয়। এ ছাড়া প্রতিবন্ধীদের চিত্রাংকন, পুরস্কার বিতরণ, অনুদান প্রদান ও প্রতিবন্ধী সেবা ও সাহায্য হিসেবে ১২ হুইল চেয়ার বিতরণ করা হয়। চাঁদপুর ...
Read More »ব্র্যান্ডিং জেলা হিসেবে সফলতা চাঁদপুরে ইলিশের উৎপাদন বৃদ্ধি হয়েছে
ব্র্যান্ডিং জেলা হিসেবে আমাদের সফলতা হলো ইলিশের উৎপাদন বৃদ্ধি হয়েছে বলে মন্তব্য করেছেন চাঁদপুর জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল। রোববার (৩ ডিসেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জেলা ব্র্যান্ডিং কমিটির মাসিক সভায় তিনি এ মন্তব্য করেন। জেলা প্রশাসক বলেন, চাঁদপুরকে সৌন্দর্য্য মন্ডিত করে তুলতে হলে বিভিন্নমূখী কাজ করতে হবে। শহরের মোলহেডকে দৃষ্টিনন্দন করে তুলতে হবে। জেলার বিভিন্ন উপজেলার ...
Read More »চাঁদপুর জেলার পত্রিকা সম্পাদকদের সাথে প্রেসক্লাবের মতবিনিময়
চাঁদপুর থেকে প্রকাশিত বিভিন্ন দৈনিক, সাপ্তাহিক, পাক্ষিক পত্রিকার সম্পাদক/দায়িত্বশীল সম্পাদকদের সাথে মতবিনিময় সভা করেছে চাঁদপুর প্রেসক্লাব। রোববার (৩ ডিসেম্বর) দুপুর ২টায় প্রেসক্লাবের তৃতীয় তলায় অনুষ্ঠিত মতবিনিময়ে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি শরীফ চৌধুরী। প্রেসক্লাব সাধারণ সম্পাদক জি এম শাহীনের পরিচালনায় সভার শুরুতে সাংবাদিকদের পরিবারের মরহুম স্বজনদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। এছাড়া বিগত সভার সিদ্ধান্তসমূহ সভায় পাঠ ...
Read More »ধর্মঘট শেষে কর্মচঞ্চল বেনাপোল স্থলবন্দর
যশোরের বেনাপোল স্থলবন্দরে টানা তিন দিন ধর্মঘট পালনের পর আশ্বাসের ভিত্তিতে তা প্রত্যাহার করে নিয়েছে ভারতীয় পরিবহন শ্রমিক ইউনিয়ন। ভারত ও বাংলাদেশের ব্যবসায়ী ও পরিবহন শ্রমিকদের মধ্যে শনিবার (২ ডিসেম্বর) বিকেলে বৈঠকের পর ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা আসে। এর পর আজ রোববার সকাল থেকে ফের কর্মচঞ্চল হয়ে ওঠে বন্দর। ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক থেকে একটি দেশীয় পুরাতন শুটারগান উদ্ধারের পর ট্রাকটি ...
Read More »শুনানির পর রায় প্রকাশে বিলম্বের দায় বিচারকের : রাষ্ট্রপতি
যুক্তিতর্ক শুনানির পরও রায় প্রকাশে বিলম্বের দায় বিচারককে নিতে হবে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। তিনি মামলার শুনানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আদেশ বা রায়ের সারাংশ ঘোষণা এবং যুক্তিসংগত সময়ের মধ্যে আদেশের তারিখ ঘোষণা করতে বিচারকদের প্রতি আহবান জানান। রাষ্ট্রপতি বলেন, বিচারে কাঙ্ক্ষিত গতি আনার জন্য পর্যাপ্ত বিচারকক্ষ, বিচারকদের শূন্য পদে নিয়োগ এবং বিচারক ও মোকদ্দমার সংখ্যায় যুক্তিসংগত ভারসাম্য ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur