Home / News Room

Author Archives: News Room

মতলবে ত্রাণমন্ত্রীর হাত ধরে বিএনপির শতাধিক নেতাকর্মী আ’লীগে যোগদান

a lige joghdhan

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আলহাজ্ব শাহালম প্রধান শতাধিক নেতাকর্মী নিয়ে আওয়ামী লীগে যোগদান করেন। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে বহরী নেছার আড়ং বাজারসংলগ্ন মাঠে উপাদী ইউনিয়ন আওয়ামী লীগের বিশাল জনসভায় প্রধান অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম এমপির হাতে নৌকা ও ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে তিনি যোগদান করেন। উপাদী ...

Read More »

চাঁদপুর পুরাণবাজারের টিম টাইগার্স স্পোটিং ক্লাবের পুর্নমিলনী

Punormiloni

চাঁদপুর শহরের পুরাণবাজারের টিম টাইগার্স স্পোটিং ক্লাবের ১বছর পূর্তি উপলক্ষ্যে পূর্ণমিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারি শুক্রবার সন্ধ্যায় ২নং ওয়ার্ডে বর্ণাঢ্য আয়োজনে কেক কাটা ও আলোচনার মধ্যদিয়ে পূর্ণমিলনী উৎসব হয়। এতে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর সভার প্যানেল মেয়র ও ২নং ওয়ার্ডের কাউন্সিলর ছিদ্দিকুর রহমান ঢালী, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর আ. লতিফ গাজী, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও জেলা যুবলীগের যুগ্ম আহŸায়ক মোহাম্মদ আলী ...

Read More »

‘চাঁদপুরে নৌকার মাঝি ডা. দীপু মনির নেতৃত্বে আমরা এগিয়ে যাবো’

Noukar Maji

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল বলেছেন, ‘দ্বিধাদ্বন্দ্ব নিয়ে কেউ যুবলীগ করবে না। আমরা বঙ্গবন্ধুর নৌকার রাজনীতি করি। তাই চাঁদপুরে নৌকার মাঝি ডা. দীপু মনির নেতৃত্বে আমরা এগিয়ে যাবো।’ শুক্রবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় জেলা আওয়ামীলীগের অস্থায়ী কার্যালয়ে চাঁদপুর সদর উপজেলা ১১নং ইব্রাহিমপুর ও ১২নং চান্দ্রা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটি গঠন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির ...

Read More »

শাহরাস্তিতে কলেজ ছাত্রের আত্মহনন

Sucide

চাঁদপুরের শাহ্রাস্তিতে মোঃ সাইফুল ইসলাম (১৮) নামে এক কলেজ ছাত্র আত্মহনন করেছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাতে উপজেলার টামটা উত্তর ইউপির পরাণপুর বড় বাড়িতে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আবদুল বারেকের ছোট পুত্র। নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, ওইদিন সাইফুল তার বড় ভাই মিলনের (২৮) সঙ্গে স্থানীয় হোসেনপুর বাজারে স’মিলে কাঠ ভাংগানোর কাজ করেন। রাতে প্রতিদিনের ন্যায় খাবার খেয়ে ...

Read More »

শাহরাস্তিতে কর্মস্থলেই পুলিশ কর্মকর্তার আকস্মিক মৃত্যু

Sahrasti police

চাঁদপুরের শাহরাস্তিতে ওরস-মাহফিলে আইনশৃংখলা রক্ষায় নিয়োজিত পুলিশের এক সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৮টায় শাহরাস্তি বোগদাদী (রহঃ) মাজার সংলগ্ন রহিমের চা দোকানের সামনে মৃত্যুর ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বৃহস্পতিবার দিবাগত রাতে শাহরাস্তি মডেল থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোঃ রকিবুল ইসলাম (৩৫) ওই মাজারের ওরসে আইন শৃংখলার দায়িত্বে নিয়োজিত ছিলেন। ...

Read More »

সাবেক এমপি অ্যাড. খন্দকার আ. আউয়ালের মৃত্যুবার্ষিকী পালিত

সাবেক এমপি অ্যাড. খন্দকার আ. আউয়ালের মৃত্যুবার্ষিকী পালিত

চাঁদপুরের কচুয়ার সাবেক সাংসদ মরহুম অ্যাড. খন্দকার আব্দুল আউয়ালের ১৯তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে আব্দুল আউয়াল ফাউন্ডেশনের উদ্যোগে হযরত শাহ নেয়ামত শাহ উচ্চ বিদ্যালয়ে মিলাদ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক ইউপি চেয়ারম্যান খন্দকার কামাল হোসেন কামু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম মুন্সি। বক্তব্য রাখেন, ...

Read More »

হাইমচরে যুবদলের আয়োজনে জিয়াউর রহমানের জম্মবার্ষিকী পালিত

jubdhol haimchor

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৮২ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে হাইমচর উপজেলা যুবদল। শুক্রবার (১৯ জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলা সদর আদর্শ শিশু নিকেতন জুনিঃ হাইস্কুল মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন , খালেদা-জিয়া ও তারেক রহমানের বিরুদ্ধে আনিত সকল মিথ্যা মামলা প্রত্যাহার করে নিরপেক্ষ নির্বাচন দিতে আন্দোলনের মাধ্যমে এ সরকারকে বাধ্য করা হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ...

Read More »

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে ডা. বদরুন্নারের ফ্রি চিকিৎসা সেবা

সাবেক এমপি অ্যাড. খন্দকার আ. আউয়ালের মৃত্যুবার্ষিকী পালিত

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে প্রায় এক শতাধিক রোগীদেরকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিয়েছেন স্বাধীনতা পদকপ্রাপ্ত ডাঃ সৈয়দা বদরুন্নাহার চৌধুরী। শুক্রবার (১৯ জানুয়ারি) সকাল ৯ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত চাঁদপুর স্টেডিয়াম রোডস্থ তার নিজস্ব বাস ভবনে বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদেরকে দিনব্যাপী এ চিকিৎসাসেবা প্রদান করা হয়। আর এমন বিনামূল্যের চিকিৎসাসেবার কথা শুনে শুক্রবার ডাঃ সৈয়দা ...

Read More »

‘নিশ্চিত পরাজয় জেনেই সরকার ডিএনসিসি নির্বাচন বানচাল করেছে’

chormonai rejaul karim

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, সরকার ৫ জানুয়ারি ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে বিভিন্ন স্থানে নির্বাচনগুলোতেও তার পুনরাবৃত্তি ঘটিয়েছে। এরই ধারাবাহিকতায় নিশ্চিত পরাজয় জেনেই নানা নাটকীয়তার মাধ্যমে গত ১৭ জানুয়ারি ঢাকা উত্তর সিটি নির্বাচন বানচাল করেছে। সরকারের এই আচরণে দেশের সাধারণ মানুষ আগামীর জাতীয় নির্বাচন নিয়ে সংকিত। সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ...

Read More »

দেশ পরিচালনায় জিয়ার নেতৃত্ব ও সততা মানুষের হৃদয়ে রয়েছে : চাঁদপুর বিএনপি

dowa alochon

জিয়াউর রহমানের ৮২তম জন্ম বার্ষিকী উপলক্ষ্যে চাঁদপুর জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের আয়োজনে দোয়া ও আলোচনা সভা শুক্রবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় শহরের নতুন বাজারে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতেই জিয়াউর রহমানের ৮২তম জন্মদিন উপলক্ষ্যে তার রুহের মাগফেরাত কামনা এবং একই সাথে চাঁদপুর-৩ আসনের সাবেক এমপি জিএম ফজলুল হক অসুস্থ্য থাকায় তাঁর সুস্থ্যতা কমানায় দোয়া করা হয়। পরে বিএপির কেন্দ্রীয় নির্বাহী ...

Read More »