চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়ন এলাকায় প্রাইভেটকার ও সিএনজি চালিত অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে ৩ যাত্রী গুরুতর আহত হয়েছেন। এর মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। বুধবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে আশিকাটি ইউনিয়নের এম.এম. নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও আহত যাত্রীরা জানান, চাঁদপুর থেকে সিএনজি করে তারা মহামায়া স্টেশনে ...
Read More »চাঁদপুরে রোগীর আঙ্গুল কর্তনের বিষয়ে ৫ সদস্যের তদন্ত কমিটি
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসকের অনুমতি ছাড়াই গোটা জনিত রোগের জন্য কালু গাজী (৬৫) নামের এক রোগীর হাতের আঙ্গুল কর্তনের ঘটনায় ৩ মেডিকেল এ্যাসিস্টেন্টকে শোকজ করা হয়েছে। এতে এমন ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর সোমবার চাঁদপুর টাইমসসহ একাধিক সংবাদমাধ্যমে সংবাদ প্রকাশের পর হাসপাতাল কর্তৃপক্ষ এ পদক্ষেপ গ্রহণ করেন। সোমবার সকালে হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ ...
Read More »মতলব দক্ষিণে প্রতিবন্ধী কিশোরীকে ‘ধর্ষণ’
চাঁদপুর মতলব দক্ষিণে নারায়ণপুর বাজারের পাশ্ববর্তী এলাকায় প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। নারায়ণপুর সারপাড় গ্রামের জাহাঙ্গীর হাজীর বাড়ীতে গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে মেয়ের ভাই বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) নারী ও শিশু নির্যাতন মামলা দায়ের করেছে। পুলিশ ও এলাকারবাসী সূত্রে জানা যায়, প্রতিবন্ধী মেয়ে ও তার বাবা-মা সারপাড় গ্রামের জাহাঙ্গীর হাজীর বাড়ীতে ...
Read More »হাইমচরে গাছ কাটা শ্রমিকের করুণ মৃত্যু
চাঁদপুরের হাইমচর উপজেলায় গাছ কাটতে গিয়ে গাছের আঘাতে দুলাল পাটওয়ারী (৪৫) নামের এক গাছ শ্রমিকের করুন মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে ওই উপজেলার আলগী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক ওই গ্রামের অলি উল্ল্যাহ পাটওয়ারীর ছেলে। নিহতের মামা আব্দুল কাদের মিয়া জানান, তার ভাগিনা দুলাল পাটওয়ারী গাছের কাজ করতো। মঙ্গলবার সকালে সেসহ অন্যান্য শ্রমিকরা মিলে আলগী গ্রামের তার মামার ...
Read More »চাঁদপুরে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের পরিকল্পনা সভা অনুষ্ঠিত
জাতীয় কৃমি নিয়ন্ত্রন সপ্তাহ ও ক্ষুদে ডাক্তার কর্তৃক শিক্ষার্থীদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম ১ থেকে ৭ অক্টোবর বাস্তবায়নে এ্যাডভোকেসী ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে চাঁদপুর সিভিল সার্জন অফিসের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভা প্রধানের বক্তব্য রাখেন,চাঁদপুর সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সফিকুল ইসলাম। সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডাঃ আশরাফ আহমেদ চৌধুরীর ...
Read More »ভিতরের বাহিরের গল্প…
ঈদ উল আযহার একদিন পর। দূপুরবেলা ফোন করলাম চাঁদপুরের জেলা প্রশাসককে। এর পূর্বে ওনার সাথে আমার কথা হয়নি। শুধু যেদিন উনি জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পান সেদিন একটা মেইল করেছিলাম অভিনন্দন জানিয়ে। ইউএনবির যশোর প্রতিনিধি জানালেন তিনি কাজ পাগল মানুষ। আপনার জেলা একজন ভালো জেলা প্রশাসক পেয়েছে। কিন্তু আমার আর কথা বলা হয়নি। তিনি আমাকে চেনেন না। আমি তাঁকে পরিচয় ...
Read More »শাহরাস্তিতে ইয়াবাসহ নারী আটক
মোঃমাহবুব আলমঃ শাহরাস্তিতে ইয়াবা ট্যাবলেটসহ সালেহা বেগম (৩৩) নামে এক নারী আটক করেছে পুলিশ। রোববার (২৩ সেপ্টেম্বর) রাত এগারোটা শাহরাস্তি পৌরসভার শ্রীপুর মিয়াজী বাড়ি থেকে পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মোঃ শাহ আলম জানান গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে অভিযান চালিয়ে পৌরসভার শ্রীপুর মিয়াজী বাড়ি সুমনের স্ত্রীকে ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় সালেহার বিরুদ্ধে শাহরাস্তি ...
Read More »ক্ষুধা পেলেও খালি পেটে ভুলেও খাবেন না যে ৪ খাবার
প্রচণ্ড ক্ষুধা পেলে ঘরে যা থাকে তাই খেয়ে ক্ষুধা নিবারণ করি। কেননা ক্ষুধা পেলে খাবার না খাওয়া পর্যন্ত কিছুই ভালো থাকে না। তাই যত তাড়াতাড়ি সম্ভব খাবার খেয়ে ক্ষুধা মেটানো হয়। কিন্তু এ সময় সব ধরনের খাবার খাওয়া উচিত নয়, কারণ কিছু খাবার আছে যেগুলো খিদের সময়ে খেলে যেমন পেটের ক্ষিদে মিটবে না তেমনি শরীরের অনেক বড় ক্ষতি হতে পারে। ...
Read More »চাঁদপুর আশ্রয়ন প্রকল্পে একটি ঘর চান অসহায় বিধবা
সরকারি আশ্রয়ন প্রকল্পে একটি ঘর পাওয়ার আশা নিয়ে একটু মাথা গুজার আশ্রয় চান অসহায় বিধবা পেয়ারা বেগম (৬০)। যে কিনা দীর্ঘ ২৫ বছর ধরে স্বামী হারা হয়ে আশ্রয়হীন জীবন যাপন করছে। জানাযায়, চাঁদপুর শহরের মৃত রশিদ গাজীর স্ত্রী পেয়ারা বেগম। প্রায় ২৫ বছর আগে তার স্বামী কোন এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। তারপর থেকেই পেয়ারা বেগম অসহায় হয়ে ...
Read More »লিভার সিরোসিসের লক্ষণ ও করণীয়
লিভার বা যকৃতের কোষের ক্ষয় সাধন, লিভার সিরোসিস আঁতকে ওঠার মতো একটি রোগের নাম। সিরোসিস শুনলেই যেন মনে আসে আরেকটি ভয়াবহ রোগের নাম লিভার ক্যান্সার। সিরোসিস আর ক্যান্সার সাধারণ মানুষের কাছে একে অপরের সমার্থক। আসলে ব্যাপারটি কিন্তু ঠিক তা নয়। রোগ সম্পর্কে সঠিক জ্ঞান না থাকার কারণে অনেকে লিভার সিরোসিসকে লিভার ক্যান্সারের সাথে তুলনা করে। ★ সিরোসিস কি? সিরোসিস লিভারের ...
Read More »
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur