মহান স্বাধীনতা দিবস ও বিজয় দিবস জেলা আওয়ামী লীগের আয়োজনে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। ২৬ মার্চ শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. দীপু মনি এমপি।
এ সময় তিনি বলেন, একটা সময় ছিলো যে সময়টা শিশুরা না খেতে পেরে কেঁদে কেঁেদ ঘুমিয়ে পড়তো। কিন্তু বর্তমান সরকারের আমলে বাংলাদেশের দরিদ্রতম মানুষটি তার শিশুকে খাওয়াতে, পরাতে পারছে। জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিরলস কাজ করে যাচ্ছেন। তার হাত ধরে জ্ঞানে-বিজ্ঞানে ও প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তাই, স্বপ্ন পূরণের সাহস লাগে।
জেলা আওয়ামী লীগের সাবেক প্রচার সম্পাদক সন্তোষ কুমার দাস ও পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন বাচ্চু পাটোয়ারীর যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম দুলাল পাটোয়ারী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারীসহ আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
||আপডেট: ১০:১৩ অপরাহ্ন, ২৬ মার্চ ২০১৬, শনিবার
চাঁদপুর টাইমস /এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur
