Home / উপজেলা সংবাদ / কচুয়া / ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় উপকমিটির সদস্য কচুয়ার রবিউল ইসলাম
ইসলামী

ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় উপকমিটির সদস্য কচুয়ার রবিউল ইসলাম

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় উপকমিটিতে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন চাঁদপুর জেলার কচুয়া উপজেলার কৃতী সন্তান রবিউল ইসলাম রুবেল। গত ১৪ নভেম্বর ২০২৬, শনিবার রাজধানীর পল্টন মোড়স্থ ৩১/এফ, ভূঁইয়া টাওয়ারের ডিসিসি হলে নবগঠিত কেন্দ্রীয় উপকমিটির ঘোষণা ও শপথগ্রহণ অনুষ্ঠানে তাঁর নাম ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সভাপতি মুফতি মানসুর আহমদ সাকী নবগঠিত উপকমিটির সদস্যদের নাম ঘোষণা করেন এবং তাঁদের শপথবাক্য পাঠ করান।

নবগঠিত ৩৩ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় উপকমিটিতে ১৯ নম্বর সদস্য হিসেবে স্থান পেয়েছেন রবিউল ইসলাম রুবেল।

এ বিষয়ে রবিউল ইসলাম রুবেল সংগঠনের কেন্দ্রীয় দায়িত্বশীল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সংগঠন তাঁর ওপর যে দায়িত্ব অর্পণ করেছে, তা সততা, নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে পালনের সর্বোচ্চ চেষ্টা করবেন।

তিনি আরও বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য বাস্তবায়নে এবং যুবসমাজকে নৈতিকতা, আদর্শিক চেতনা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে তিনি নিষ্ঠার সঙ্গে কাজ করে যেতে চান। পাশাপাশি সংগঠনের দফতরভিত্তিক কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনে সচেষ্ট থাকবেন।

উল্লেখ্য, রবিউল ইসলাম রুবেল চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সন্তান। কেন্দ্রীয় উপকমিটিতে তাঁর অন্তর্ভুক্তির খবরে তাঁর নিজ এলাকা ও শুভাকাক্সক্ষীদের মাঝে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,
১৭ নভেম্বর ২০২৬