২০২৭-২৮ কার্যকালের জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলার নতুন আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।
বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ২০২৭-২৮ কার্যকালের জন্য জেলা ও মহানগর পর্যায়ের নির্বাচিত আমীরদের নাম ঘোষণা করা হয়।
দলটির আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এ নাম ঘোষণা করেন। দলীয় সূত্রে জানা যায়, সংগঠনের সদস্যদের (রুকন) গোপন ব্যালটে ভোটের মাধ্যমে নতুন আমীর নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়। সারা দেশের ৭৭টি জেলা ও মহানগর পর্যায়ের আমীরের নাম এদিন ঘোষণা করা হয়েছে। মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী এর আগেও চাঁদপুর জেলা জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেছেন।
এছাড়া তিনি জেলা নায়েবে আমীর, জেলা সেক্রেটারি, জেলা অফিস সেক্রেটারি ও চাঁদপুর শহর জামায়াতের আমীরের দায়িত্ব পালন করেন। এর আগে তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চাঁদপুর জেলা সভাপতি ও সেক্রেটারির দায়িত্বেও ছিলেন। নতুন কার্যকালের জন্য জেলা আমীর নির্বাচিত হওয়ায় দলীয় নেতাকর্মীদের মধ্যে তাঁকে ঘিরে নতুন নেতৃত্বের প্রত্যাশা তৈরি হয়েছে।
স্টাফ করেসপন্ডেট/
৫ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur