যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে জয় পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত দুই রাজনীতিক। জর্জিয়ার স্টেট সিনেটর শেখ রহমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হয়েছেন। অন্যদিকে কানেকটিকাটের স্টেট সিনেটর এমডি মাসুদুর রহমানও রিপাবলিকান প্রার্থীকে হারিয়ে নিজের আসন ধরে রেখেছেন। এ ছাড়া নিউ হ্যাম্পশায়ারের আইনসভার সদস্য আবুল খানও নির্বাচনে জয়ী হয়েছেন বলে প্রাথমিক ফলাফলে জানা গেছে।
আমেরিকান নাগরিক এমডি মাসুদুর রহমান চাঁদপুরের হাজীগঞ্জের কৃতিসন্তান।
কানেকটিকাট স্টেট সিনেটের ৪ নম্বর আসনে ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী এমডি মাসুদুর রহমান পুনর্নির্বাচিত হয়েছেন। প্রাথমিক ফল অনুযায়ী, তিনি রিপাবলিকান প্রার্থী জেন জেনিংসকে ৬৬ শতাংশ ভোট পেয়ে পরাজিত করেছেন। জেনিংস পেয়েছেন ৩৪ শতাংশ ভোট।
২০২২ সালের সাধারণ নির্বাচনে প্রথমবার কানেকটিকাটের ৪ নম্বর আসন থেকে সিনেটর নির্বাচিত হন তিনি। ২০২৪ সালের নির্বাচনেও ৩৩ হাজার ৯৯ ভোট পেয়ে আসনটি ধরে রেখেছিলেন।
প্রাথমিক ফল অনুযায়ী, ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী শেখ রহমান ও এমডি মাসুদুর রহমান নিজ নিজ আসনে পুনর্নির্বাচিত হয়েছেন।
প্রসঙ্গত, মাসুদুর রহমান পাটওয়ারী হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের ৬নং ওয়ার্ড সোনাইমুড়ি গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত নুরুল হক পাটওয়ারীর সন্তান। নির্বাচনে অনেক বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
চাঁদপুর টাইমস রির্পোট/
৪ নভেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur