Home / উপজেলা সংবাদ / হাইমচর / হাইমচরে মাদক সংরক্ষণে ৫ মাসের কারাদণ্ড
মাদক

হাইমচরে মাদক সংরক্ষণে ৫ মাসের কারাদণ্ড

চাঁদপুরের হাইমচর উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে পরিচালিত মোবাইল কোর্টে মো: মনির ঢালী (৪২) নামে এক ব্যক্তিকে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর ২০২৬) হাইমচর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের নেতৃত্বে কোর্ট পরিচালনা করা হয়। এ সময় গাজীপুর ইউনিয়নের মনিপুর এলাকায় মাদক সেবনের উদ্দেশ্যে মাদকদ্রব্য সংরক্ষণের বিষয়টি স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী তাকে এ দণ্ড প্রদান করা হয়।

অভিযান চলাকালে হাইমচর থানার অফিসার ইনচার্জে শাহ্ আলম নেতৃত্বে পুলিশের একটি দল মোবাইল কোর্টে সার্বিক সহযোগিতা প্রদান করে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকদ্রব্যের অপব্যবহার ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

প্রতিবেদক: মো: আলমগীর হোসেন আসিফ/
৩ নভেম্বর ২০২৬