Home / সারাদেশ / সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার হাফেজ নাসরুল্লাহ নিহত
সৌদি আরবে

সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় কুমিল্লার হাফেজ নাসরুল্লাহ নিহত

পবিত্র ওমরাহ পালন করতে সৌদি আরব গিয়ে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলায় নিহতদের একজনে বাড়ী কুমিল্লায়। শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম হাফেজ মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরী (৪৫)। তিনি জেলার নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের বদরপুর গ্রামের হাফেজ মাহমুদুল্লাহর ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার ভোরে পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে তিনি সৌদি আরবে পৌঁছান। বিমানটি রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ঘটনাস্থলেই হাফেজ নাসরুল্লাহসহ ১২ জন নিহত হন এবং অন্তত ৩০৯ জন আহত হন।

নিহতদের মধ্যে সৌদি আরবের ৪ জন, বাংলাদেশের ২ জন এবং যুক্তরাষ্ট্র, জর্ডান, ফিলিস্তিন, সিরিয়া, সুদান ও মিসরের ১ জন করে নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল,
১১ অক্টোবর ২০২৬