Home / চাঁদপুর / চাঁদপুর শহরে রেলওয়ের খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ
রেলওয়ের

চাঁদপুর শহরে রেলওয়ের খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ

চাঁদপুর শহরের মিশন রোড এলাকায় রেলওয়ের খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে চা দোকানদার আনোয়ার হোসেন মনা ও তার বোন হাসিনা বেগমের বিরুদ্ধে।

স্থানীয়দের দাবি, রেলওয়ের খালের পানি বন্ধ করে ১২ টি পিলার করে তারা অবৈধভাবে স্থাপনা নির্মাণ করেছেন। খালের জায়গায় এ ধরনের স্থাপনা নির্মাণের ফলে খালের স্বাভাবিক প্রবাহ ও পানি নিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। সরকারি সম্পত্তি দখলের অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে আনোয়ার হোসেন মনা ও হাসিনা বেগমের বক্তব্য পাওয়া যায়নি।

চাঁদপুর রেলওয়ের স্টেশন মাস্টার মারুফ হোসেন বলেন, বিষয়টি আমার জানা ছিল না, এখন অবগত হয়েছি। তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১১ অক্টোবর ২০২৬