শাহরাস্তিতে বেরকী যুব সমাজের উদ্যোগে মাদক ও ইভটিজিং বিরোধী ডে-নাইট মিনি ফুটবল টুর্নামেন্ট–২০২৬ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের বেরকী গ্রামের আমতলী বাজার সংলগ্ন বালুর মাঠে এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি ও শাহরাস্তি উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ সম্পাদক ফখরুল ইসলাম বিলাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রায়শ্রী দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক হেমায়েতুল ইসলাম সুমন, ইউনিয়ন যুবদলের সভাপতি মাহবুব আলম, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম দিদার, ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিব ইব্রাহিম, বিএনপি নেতা আরব আলী মানিক, জসিম উদ্দিন চৌধুরী, মঞ্জুর হোসেন রতন, সাইফুল ইসলাম চৌধুরী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সৌদি প্রবাসী মোহাম্মদ রাসেল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ফখরুল ইসলাম বিলাস বলেন, যুব সমাজকে মাদক, ইভটিজিং ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে সুস্থ, সচেতন ও সামাজিকভাবে দায়িত্বশীল হিসেবে গড়ে তোলা সম্ভব।
বেরকী যুব সমাজের এ আয়োজনকে স্বাগত জানিয়ে অতিথিরা বলেন, মাদক ও ইভটিজিংমুক্ত সমাজ গঠনে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর না করে পরিবার, সমাজ ও যুবসমাজকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
আয়োজনে ছিলেন মোঃ সোহেল মোঃ শাহাদাত মোহাম্মদ রনি, মোঃ তানজিল মোঃ রাকিবসহ আয়োজক কমিটির নেতৃবৃন্দসহ এলাকার বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: মোঃ জামাল হোসেন/
৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur