শাহরাস্তিতে শুভ জন্মষ্টামী উদ্যাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
৪ সেপ্টেম্বর শুক্রবার সকাল১০টা উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের আয়োজনে গোপাল জিউ আখড়ায় জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা শেষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
জন্মাষ্টমী বর্ণাঢ্য শোভাযাত্রা পিতা কেটে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন।
গোপাল জিউ আখড়ার সাধারণ সম্পাদক কৃষ্ণ কান্ত পালের সঞ্চালনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, শাহরাস্তি পৌরসভার মেয়র পদপ্রার্থী মোঃ আক্তার হোসেন পাটোয়ারী।
উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা যুবদলের আহবায়ক আলী আজগর মিয়াজী, পৌর যুব দলের সদস্য সচিব আজগর হোসেন মোল্লা, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক জুবায়ের আল নাহিয়ান রাজ।
শাহরাস্তি উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটন,উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক মানিক বণিক ,
গোপাল জিউ আখড়ার সহ- সাধারণ সম্পাদক রাখাল দাস, সাংগঠনিক সম্পাদক লিটন দে সহ উপজেলা পূজা উদযাপন ও জন্মাষ্টমী উদযাপন পরিষদের নেতৃবৃন্দ,সনাতন ধর্মের ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক/
৪ সেপ্টেম্বর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur