Home / উপজেলা সংবাদ / মতলব দক্ষিণ / মতলব দক্ষিণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত
শ্রীকৃষ্ণের

মতলব দক্ষিণে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

চাঁদপুরের মতলব দক্ষিণে ধর্মীয় ভাবগাম্বীর্য ও উৎসব মুখর পরিবেশে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি শুভ জন্মাষ্টমী পালিত হয়েছে । শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে একটি মঙ্গল শোভাযাত্রা মতলব শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জগন্নাথ মন্দির এসে সমাপ্ত হয় ।

৪ সেপ্টেম্বর সকালে মতলব শ্রীশ্রী জগন্নাথ দেব মন্দিরে মতলব দক্ষিন উপজেলা জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি অধ্যাপক সুখরঞ্জন দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দেবাশিষ সরকার আশীষের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ উপজেলা সহকারী কমিশনার ভূমি মুমতাহিনা পৃথুলা ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার এসআই জালাল উদ্দিন, মতলব শ্রী শ্রী জগন্নাথ দেব মন্দির কমিটির সভাপতি শংকর রাও নাগ, সহ-সভাপতি প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা , মন্দির কমিটির সম্মানিত সদস্য বিজয় কৃষ্ণ সাহা উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক পিতোষ সাহা , সদস্য সচিব উৎপল চন্দ, মন্দির কমিটির সাবেক সাধারণ সম্পাদক রাধাকৃষ্ণ সাহা , মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সহ-সভাপতি মুজিবুর রহমান সরকার, মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির সভাপতি পদপ্রার্থী ডিপি জাহাঙ্গীর আলম প্রমুখ ।

এ সময়ে উপস্থিত ছিলেন উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুগ্ম আহবায়ক জগন্নাথ দাস, বলাই সাহা, নিমাই চন্দ্র ঘোষ, লিটন সরকার, উপজেলা মহাজোটের সভাপতি মদন সাহা, সাধরণ সম্পাদক সুদর্শন দাস, মতলব পৌর যুবঐক্য পরিষদের আহবায়ক সঞ্জয় সাহা, যুগ্ম আহবায়ক সুষেন ভট্টাচার্য সহ শত শত নারী পুরুষ ভক্তবৃন্দরা ।

অনুষ্ঠানসূচির মধ্যে ছিল বাল্যভোগ, কৃষ্ণপূজা, আলোচনা সভা, আনন্দ শোভাযাত্রা, ছানার কেক কাটা, চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রতিবেদক: মাহফুজ মল্লিক/
৪ সেপ্টেম্বর ২০২৬