Home / চাঁদপুর / চাঁদপুর শহরস্থ এসবি খালের ওপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন করলেন এমপি
এসবি খালের

চাঁদপুর শহরস্থ এসবি খালের ওপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ উদ্বোধন করলেন এমপি

চাঁদপুর শহরস্থ এসবি খালের ওপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণের উদ্বোধন করলেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।১ সেপ্টেম্বর মঙ্গলবার বিকেলে জেএম সেনগুপ্ত রোডস্থ আরসিসি বক্সকালভার্ট নির্মাণের উদ্বোধন করা হয়।

এ সময় চাঁদপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক এড. সলিম উল্লা সেলিম, চাঁদপুর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কবির হোসেন সরকার, মেসার্স সাব্বির কর্পোরেশনের ম্যানেজার মোহাম্মদ শাহজালাল মাঝি, ঠিকাদার মেহেদী মল্লিক, আল-আমিন খান ও মুনাফ গাজী।

উল্লেখ্য, চাঁদপুর শহরস্থ এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত এবং দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা অনেকটাই দূর হবে। এসবি খালের উপর আরসিসি বক্সকালভার্ট নির্মাণ কাজ বাস্তবায়ন করেন চাঁদপুর জেলা পরিষদ। এর প্রাক্কলিত ব্যয় ছিল ৫০ লক্ষ টাকা।

প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১ সেপ্টেম্বর ২০২৬