Home / জাতীয় / রাজনীতি / বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
bnp

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল মঙ্গলবার তাদের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত ঐতিহাসিক ১৯ দফা কর্মসূচি এখনো বিএনপির রাজনৈতিক,আর্থসামাজিক ও উন্নয়ন ভাবনার অন্যতম পথনির্দেশক হিসেবে বিবেচিত হচ্ছে।

১৯ দফায় দেশের সার্বভৌমত্ব রক্ষা,গণতন্ত্র, জাতীয়তাবাদ,আত্মনির্ভরতা ও জনগণের অংশগ্রহণের ওপর গুরুত্ব দেয়া হয়। পাশাপাশি কৃষি ও গ্রামীণ উন্নয়ন,শিল্পায়ন, মৌলিক চাহিদা পূরণ, শিক্ষা-চিকিৎসা,নারীর অধিকার,যুবসমাজের ক্ষমতায়ন এবং দুর্নীতিবিরোধী পদক্ষেপের কথাও উল্লেখ রয়েছে।

দলটির নেতাদের মতে,জিয়াউর রহমানের ঘোষিত এই ১৯ দফা এখনো দেশের উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা হিসেবে প্রাসঙ্গিক।

১ সেপ্টেম্বর ২০২৬
এ জি