সাহিত্য একাডেমি,চাঁদপুরের কার্যক্রমকে সময়োপযোগী,কার্যকর ও সুসংগঠিত করার লক্ষ্যে একাডেমির বিদ্যমান গঠনতন্ত্রের প্রয়োজনীয় সংশোধন,সংযোজন ও পরিমার্জনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে গঠিত গঠনতন্ত্র সংশোধন উপ-কমিটি সংশোধিত খসড়া গঠনতন্ত্র প্রণয়ন করেছে।
সাহিত্য একাডেমির নির্বাহী পরিষদের ১ জুলাই ২০২৬ খ্রি.তারিখের সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী,সংশোধিত খসড়া গঠনতন্ত্র সম্পর্কে সাধারণ সদস্যদের লিখিত মতামত,পরামর্শ ও প্রস্তাব আহ্বান করা হলো। গঠনতন্ত্রের ৩৪ (ক) ধারা মতে,আগামি ২১ দিনের মধ্যে সংশোধিত খসড়া গঠনতন্ত্র সম্পর্কে সাধারণ সদস্যরা মতামত প্রদান করতে পারবেন।
এমতাবস্থায়,সাহিত্য একাডেমির সম্মানিত সাধারণ সদস্যগণ সংশোধিত খসড়া গঠনত সম্পর্কে সাধারণ সদস্যরা মতামত প্রদান করতে পারবেন। বলে সাহিত্য একাডেমি , চাঁদপুর এক প্রেস বিজ্ঞাপ্তির মাধ্যমে জানানো হয় ।
জরুরি বিজ্ঞপ্তি
২২ আপগস্ট ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur