চাঁদপুর শহরের পুরান বাজার এলাকায় আজহারুল ইসলাম নামের এক ব্যক্তির নতুন নির্মিত বাড়ির জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ চুরি করেছে চোর চক্র। ঘরে থাকা নগদ পাঁচ লক্ষ টাকা ও দুই ভরি স্বর্ণসহ মূল্যবান মালামাল নিয়ে যায়।
এ বিষয়ে ভুক্তভোগী আজহারুল ইসলাম চাঁদপুর সদর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার রাতে পুরান বাজার বট গাছের মোড়ের আমজাদ আলী রোডে চুরির ঘটনাটি ঘটে।
অভিযোগে উল্লেখ করা হয়, আজহারুল ইসলামের বসতঘরে পরিবারের লোকজনের অনুপুস্থিতিতে জানালার গ্রিল কেটে ভিতরে ঢুকে ঘরের ভিতরে থাকা স্টিলের আলমারী ভেঙ্গে বাড়ী করার নগদ পাঁচ লক্ষ টাকা, ও ২ ভরি স্বর্ণ
নিয়ে যায় চোরচক্র। এছাড়া ঘরে থাকা প্রায় ৮০ হাজার টাকার মূল্যবান বিভিন্ন জিনিসপত্র নিয়ে যায়।
ভুক্তভোগী আজহারুল ইসলাম জানান, আমি চুরি যাওয়া নগদ টাকা, স্বর্ণালংকার ও মূল্যবান জিনিসপত্র ফিরে পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/
১৮ আগস্ট ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur