“রুপালি মৎস্য স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাইমচর উপজেলায় জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে আলোচনা সভা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠান।
১৭ আগষ্ট সকাল ১১ টায় হাইমচর উপজেলা পরিষদ হল রুমে উপজেলা সহকারী মৎস্য অফিসার মোঃ মাহবুব রশিদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়।
এসময় আরো বক্তব্য রাখেন, হাইমচর উপজেলা কৃষি অফিসার মোঃ শাকিল খন্দকার, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মাজহারুল হুদা , উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ আহসানুল হক, হাইমচর প্রেসক্লাব সদস্য মোঃ হাসান আল মামুনসহ আগত অতিথি বৃন্দ।
আলোচনা সভা শেষে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থী বৃন্দরা প্রাবন্ধিক চিত্রে অংশ গ্রহণ কারীদের মধ্যে জয়ী শিক্ষার্থী প্রতিযোগিদের হাতে পুরুষ্কার তুলে দেন প্রধান অতিথি সহ সকল আমন্ত্রিত অতিথি বৃন্দরা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার অমিত রায় বলেন, দেশের মানুষের প্রাণিজ আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে মৎস্য খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে করছে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষের বিষয়ে সাধারণ মানুষের পাশা শিক্ষার্থীরা অংশগ্রহণ করতে হবে। শিক্ষার পাশাপাশি দেশীয় প্রজাতির মাছ চাষের প্রতি সকলেই উদ্ভোদ হতে হবে। তিনি আরও বলেন, মৎস্য চাষে আগ্রহী কৃষক ও উদ্যোক্তাদের আধুনিক প্রযুক্তি ও প্রশিক্ষণের আওতায় এনে উৎপাদনশীলতা বাড়াতে হবে।
সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৎস্য চাষি,উপজেলা দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক, সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
প্রতিবেদক: মোঃ আলমগীর হোসেন (আসিফ)/
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur