চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নবাগত ১৩নং অলিপুর ইউনিয়নের পক্ষ থেকে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) নির্বাচনী এলাকার সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হককে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে অলিপুর উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে তাকে ইউনিয়নবাসীর পক্ষ থেকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা বিএনিপর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুর রহমান কানু পাটওয়ারী সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে ইঞ্জি. মমিনুল হক বলেন, পূর্বে হাজীগঞ্জ সদর ইউনিয়ন ও কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সাথে ছিলেন। এতে করে তিনটি বা চারটি ওয়ার্ডে নিয়ম বরাদ্ধ পেতেন। এখন সমতার ভিত্তিতে প্রতিটি নাগরিক সুবিধা পাবে। সবাই সমান ভাবে দলমত নির্বিশেষে সুযোগ সুবিধা ভোগ করবে। অথচ আওয়ামা শাসনামলে বিএনপির নেতাকর্মীরা গাছতলে ও মাঠে-ঘাটে ঘুমিয়েছে। কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মীরা নিজ ঘরে শান্তিতে ঘুমায়। এখানেই আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে পার্থক্য।
ইউনিয়ন যুবদলের সভাপতি মিলন হোসেন নিরবের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, ইউনিয়নের পক্ষে বিএনপি নেতা ফজলুল হক মজুমদার, যুবদল নেতা মামুনুর রহমান মজুমদার, স্বেচ্ছাসেবক নেতা শাহজালাল রাসেল, ছাত্রদল নেতা সজিব হোসেন ও মহিলা নেত্রী তানিয়া আক্তার। এছাড়া রাখেন, ইউনিয়নের বিভিন্ন শ্রেণি লোকজন।
সংবর্ধনা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির, বিএনপি নেতা আবু সুফিয়ান রানা, শরীফ আহমেদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সরোয়ার হোসেন ভুলু মুন্সী, ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান, মিজানুর রহমান মিলন, গোলাম মোস্তফা স্বপন, সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন লিটন, উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমন, সদস্য সচিব মোস্তফা কামাল সুমন উপস্থিত ছিলেন।
এছাড়া অতিথি হিসেবে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসাইন বেলাল সদস্য, সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, পৌর যুবদলের আহ্বায়ক মারুফ খান রাসেল, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ফয়সাল হোসাইন, পৌর ছাত্র দলের আহ্বায়ক দ্বীন ইসলাম টগর, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি লিটন পাটোয়ারীসহ বিভিন্ন শ্রেণীর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়/
২০ অক্টোবর ২০২৬
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur