Home / চাঁদপুর / জুলাই গণ অভূত্থান দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি
july 2026-----

জুলাই গণ অভূত্থান দিবস পালনে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মসূচি

জুলাই গণ-অভূত্থান দিবস ২০২৬ পালনে চাঁদপুর জেলা প্রশাসনের ব্যাপক কর্মসূচি প্রণয়ন করেছে। এ ব্যাপারে ৩০ জুলাই বেলা ১১ টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করনে-মান্যবর জেলা প্রশাসক আহমেদ জিয়া উর রহমান। সভার প্রারম্ভে জুলাই গণ-অভূত্থান ২০২৪ এ সকল শহিদ ও আহতেদের স্মরণকরে বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেন।

জুলাই গণ-অভূত্থান দিবস ২০২৬ পালনের প্রস্তুতি সম্পর্কে উপস্থিত সকলের মতামত আহবান করেন। মতামতের ভিত্তিতে বেশ কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

ক. সকাল ৬ টায়-শহিদ মিনারে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে পুস্পস্তবক অর্পণ ।

খ. বাদ জোহর মসজিদে ও সুবিধাজনক সময়ে মন্দির, গির্জা ও অন্যান্য উপাসনালয়ে শহিদ ও আহতেদের জন্যে বিশেষ মোনাজাত ও প্রার্থনা করা হবে।

গ. বিকেল ৩ টায় চাঁদপুর পৌর মাল্টিপারপাস হলে আলোচনা সভা , সংবর্ধনা ও দোয়ার মাহফিল ।

ঘ. জেলা ও উপজেলা পর্যায়ের মিলনায়তনে বা উম্মুক্ত স্থানে তথ্য ও সম্প্রচার মন্ত্রাণালয়ের সরবরাহকৃত চলচ্চিত্র ও প্রামান্যচিত্র প্রদর্শনীর আয়োজন থাকবে।

ঙ. সকল সরকারি-বেসরকারি বিনোদনমূলক স্থান শিশুদের জন্যে উম্মুক্ত রাখা হবে।

চ. সকল সরকারি-বেসরকারি হাসপাতাল,কারাগার, শিশু পরিবার ,প্রতিবন্ধি কল্যাণ কেন্দ্র ও ভবঘুরে প্রতিষ্ঠানে উন্নত মানের খাবার করা হবে।

ছ. শহরের প্রধান প্রধান সড়কেজ জাতীয় পতাকা সহ বিভিন্ন ব্যানার , ফেস্টুন , ও রঙিন নিশান দ্বারা সজ্জিতকরণ করা হবে।

ঝ. সকল শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই গণ অভূত্থান উপলক্ষে রচজনা , আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন ও জেলার ৩১জন জুলাই শহিদের জীবনী আলোচনা করতে হবে।

আবদুল গনি
৩ জুলাই ২০২৬