আগামি ১ আগস্ট ২০২৬ মতলব দক্ষিণ উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। মতলবগঞ্জ পাইলট হাই স্কুলে বেলা ১০ টায় ভোট গ্রহণ শুরু হবে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকলের গ্রহণ যোগ্য ৮ সদস্য ভূক্ত একটি কমিশন গঠন করা হয়েছে। ইতোমধ্যেই ক’টি পদে বিনাভোটে নির্বাচিত হওয়ার ঘোঘণা দেয়া হয়েছে। কমিটি সর্ব মোট ৪১ সদস্য বিশিষ্ঠ হবে।
সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৩ জন ,যুগ্ম-সম্পাদক পদে ২ জন, সাংগঠনিক পদে ৩ জন,সহ-সাংগঠনিক পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ২ জন এবং মহিলা সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৮ জুলাই প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার বলেন, ‘ সকলের ঐক্যমতের ভিত্তিতে স্বচ্চতা এবং জবাবদিহিতার মাধ্যমে সমিতিকে পরিচালনা করার জন্যেই এ নির্বাচন। সুতরাং স্ব-স্ব শিক্ষকগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার জন্যে আমরা দায়িত্ব পালন করছি মাত্র।’
আবদুল গনি
১৯ জুলাই ২০২৬
এ জি
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur